Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২ জুলাই ২০২৬
Khela Hobe

বলিউডের পর্দায় ‘খেলা হবে’ স্লোগান! ছবির পোস্টার শেয়ার করলেন দেবাংশু

কবে মুক্তি পাবে এই ছবি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২২, ২০:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২২, ২০:০১

options
link
বলিউডের পর্দায় ‘খেলা হবে’ স্লোগান! ছবির পোস্টার শেয়ার করলেন দেবাংশু zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার সিনেমার পর্দায় ‘খেলা হবে’! তাও আবার বলিউডে! আর এই ব্যাপারটা প্রকাশ্যে আনলেন তৃণমূলের যুবনেতা ও ‘খেলা হবে’ গানের স্রষ্টা দেবাংশু ভট্টাচার্য।

কাণ্ডটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya) তাঁর ফেসবুকে একটি সিনেমার পোস্টারের স্ক্রিনশট শেয়ার করেন। শেয়ার করা স্ক্রিনশটে যে ছবির পোস্টার রয়েছে তার নাম ‘খেলা হবে’। এই পোস্টার শেয়ার করে ক্যাপশনে দেবাংশু লিখলেন, “সিনেমাটাই হওয়া বাকি ছিল।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উইকিপিডিয়ার তথ্য বলছে, ‘খেলা হবে’ নামের এই বলিউড ছবিটি তৈরি করেছেন পরিচালক নলীন সিনহা। ছবিতে রয়েছেন ওম পুরী, মুগ্ধা গডসের মতো অভিনেতারা। নেটদুনিয়ায় পাওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরেই মুক্তি পাবে ‘খেলা হবে’ ছবিটি।

[আরও পড়ুন: বেসুরো গান গাওয়ায় বিপাকে হিরো আলম, শিল্পীকে গ্রেপ্তারির দাবি বাংলাদেশে]

একুশের বিধানসভা নির্বাচনের আগে দেবাংশুর এই খেলা হবে গান ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। আট থেকে আশি প্রায় সবার মুখেই জায়গা করে নেয় এই গান। এমনকী, এই গানের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় নানা ভাষাতেও গানটি অনুবাদ হতে শুরু করে এবং তাও জনপ্রিয় হয়ে ওঠে। তবে সিনেমার নাম হিসেবে খেলা হবে-র ব্যবহার কিন্তু দেবাংশুর এই গানকে আরও মাইলেজ দিল।

উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের সময় ‘খেলা হবে’র অনুকরণে করে তৈরি হয়েছিল ‘খেলা হুই’। সেই সময় দেবাংশু সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, “খেলা শব্দটি বাংলা। হিন্দিতে তা খেল হবে। তবে উত্তরপ্রদেশে বাংলা শব্দ ব্যবহার হয়েছে তা দেখে ভাল লাগছে।”

[আরও পড়ুন: কাশ্মীরি পণ্ডিত হত্যা আর গরুপাচার সন্দেহে মুসলিমদের আক্রমণ একই অপরাধ, সাই পল্লবীর মন্তব্যে বিতর্ক]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.