Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
দীপিকা

বন্ধুর বিয়ে থেকে ফিরে অসুস্থ হয়ে পড়লেন দীপিকা, কী হল তাঁর?

অসুস্থতার ছবি পোস্ট করেছেন দীপিকা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১১, ২০১৯, ২১:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১১, ২০১৯, ২১:০০

options
link
বন্ধুর বিয়ে থেকে ফিরে অসুস্থ হয়ে পড়লেন দীপিকা, কী হল তাঁর? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের পর থেকে সময়টা খুব ভাল যাচ্ছে দীপিকা পাড়ুকোনের। একের পর এক ছবি হাতে আসছে, আবার সাংসারিক জীবনও বেশ সুখের। কার্যত জীবনটাকে চেটেপুটে উপভোগ করছেন তিনি। তাই প্রিয় বন্ধুর বিয়েতে গিয়েও মনের আনন্দ উজার করে দিলেন। কয়েকদিন বন্ধুর সঙ্গে হৈ হুল্লোড়ে এতটাই মত্ত ছিলেন অভিনেত্রী, যে ফিরে অসুস্থ হয়ে পড়লেন তিনি। সেই ছবি তিনি পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়ায়।

বেঙ্গালুরুতে বড় হয়েছেন দীপিকা পাড়ুকোন। তাই তাঁর বন্ধুরাও সেখানকার। আর বন্ধুদের সংসর্গ খুবই উপভোগ করেন দীপিকা। কাজের চাপে নিয়মিত দেখা করা সম্ভব হয় না। কিন্তু সময় পেলেই একত্রিত হয়ে আড্ডা চলে। আর বেস্ট ফ্রেন্ডের বিয়ে হলে তো কথাই নেই। তেমনই এক ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে বেঙ্গালুরু গিয়েছিলেন দীপিকা। বিয়েতে প্রচুর মজা করেন তিনি। তার ছবি ও ভিডিও ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়। আর বিয়ে থেকে ফিরেই অসুস্থ হয়ে সোজা বিছানায় দীপিকা। তেড়ে জ্বর এসেছে তাঁর। যদিও এই অসুস্থতাটাকে তেমন পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। কারণ বন্ধুর বিয়েতে যা মজা করেছেন, তারপর যে এভাবে অসুস্থ হয়ে পড়বেন, তা বোধহয় তাঁর কাছে অস্বাভাবিক ঠেকছে না। তাই তো ইনস্টাগ্রামে খবরটি জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে আবার মজা করে থার্মোমিটারের ছবিও সেঁটেছেন।

Advertisement

deepika

[ আরও পড়ুন: গুরুতর অসুস্থ লতা মঙ্গেশকর, ভরতি মুম্বইয়ের হাসপাতালে ]

দীপিকার হাতে এখন রয়েছে মেঘনা গুলজারের ‘ছপাক’। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনকাহিনি অবলম্বনে তৈরি হয়েছে ছবিটি। ছবিতে দীপিকার চরিত্রের নাম মালতি এবং স্বামী অমলের চরিত্রে রয়েছেন বিক্রান্ত মাসে। এছাড়া রয়েছে ‘৮৩’। ছবিতে কপিলের স্ত্রী রোমি ভাটিয়ার ভূমিকায় অভিনয় করছেন রণবীর ঘরনি দীপিকা পাড়ুকোন। বিয়ের পর এই প্রথম একসঙ্গে কোনও ছবিতে কাজ করছেন রণবীর-দীপিকা।

[ আরও পড়ুন: নীতু কাপুরের সঙ্গে নৈশভোজ আলিয়ার, পাকা কথা শীঘ্রই? ]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.