Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
Deepika Padukone

পালটাচ্ছিলেন পোশাক! গ্রিনরুমে ফটোগ্রাফাররা ঢুকতেই চেঁচিয়ে উঠলেন দীপিকা, ভাইরাল ভিডিও

'এখানে ছবি তোলা নিষিদ্ধ'! ধমক অভিনেত্রীর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৩, ১৪:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৯, ২০২৩, ১৪:৩৩

options
link
পালটাচ্ছিলেন পোশাক! গ্রিনরুমে ফটোগ্রাফাররা ঢুকতেই চেঁচিয়ে উঠলেন দীপিকা, ভাইরাল ভিডিও zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলেব হওয়া মুখের কথা নয়! দিনরাত পাপ্পারাজিদের ঝক্কি সামলানো, তাঁদের লেন্সের ফোকাসের আড়াল থেকে নিজেদের দূরে রাখার প্রচেষ্টা চলতেই থাকে নিরন্তর! কেউ কেউ তো আবার প্রকাশ্যেই মেজাজ হারিয়ে ফেলেন। সেই মুহূর্তের ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয়। এবার সেরকমই এক ঘটনা ঘটল দীপিকা পাড়ুকোনের সঙ্গে।

সম্প্রতি মনীশ মালহোত্রার ফ্যাশন শোয়ে বিশেষ অতিথি হিসেবে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। স্বামী, শাশুড়ির সঙ্গেই মনীশের ব্রাইডাল কালেকশনের শো দেখতে হাজির হন অভিনেত্রী। পরনে ডিজাইনার সাদা শিফন শাড়ি। হল্টারনেক ব্লাউজে বেশ মোহময়ী দেখাচ্ছিল দীপিকাকে। উল্লেখ্য, সেই ফ্যাশন শোয়ে হেঁটেছিলেন পর্দার ‘রকি রানি’ রণবীর সিং এবং আলিয়া ভাটরা। সেখানেই ফটোশিকারিদের দেখে মেজাজ হারিয়ে ফেলেন দীপিকা পাড়ুকোন। কিন্তু কেন?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঠিক কী ঘটেছিল সেদিন? আসলে ব্যাকস্টেজে গ্রিনরুমে এক মহিলার সঙ্গে কথপোকথনে ব্যস্ত ছিলেন দীপিকা পাড়ুকোন। সেখানেই অভিনেত্রীকে লেন্সবন্দি করতে ছুটে যান এক পাপ্পারাজি। আর তাঁকে দেখেই চেঁচিয়ে ওঠেন রণবীর-ঘরণি। গ্রিনরুমে যেখানে শোয়ের মডেলরা পোশাক পালটাচ্ছিলেন, সেখানে ক্যামেরা হাতে পাপ্পারাৎজিদের অনধিকার প্রবেশ মোটেই মেনে নেননি অভিনেত্রী। আর তাই তৎক্ষণাৎ প্রতিবাদ করেন দীপিকা। অভিনেত্রী চেঁচিয়ে বলেন- “এটা ব্যাকস্টেজ। এখানে ছবি তোলার অনুমতি নেই।” আর অভিনেত্রীর সেই মেজাজ হারানোর মুহূর্তই এখন ফটোশিকারিদের দৌলতে নেটপাড়ায় দাবানল গতিতে ভাইরাল।

[আরও পড়ুন: ফের পর্দায় দেশপ্রেমকে উসকে দেবেন রাজকুমার রাও, নেতাজির পর এবার ভগৎ সিং]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by दीपिका पादुकोण फैंपेज (@deepikapadukone_4ever)

ভাইরাল ওই ভিডিওতে অভিনেত্রীর আচরণ নিয়ে অনেকে প্রশ্ন তুললেও দীপিকা-অনুরাগীরা কিন্তু নায়িকার তরফে পালটা একহাত নিয়েছেন নিন্দুকদের। কারও মন্তব্য, “যেখানে মহিলারা পোশাক বদলাচ্ছেন, সেখানে ক্যামেরা নিয়ে হাজির হওয়ার কী দরকার?” কেউ বা আবার বললেন, “দীপিকা বেশ করেছেন।” আবার কারও মন্তব্য, “দীপিকা পাড়ুকোনই একমাত্র পাপারাৎজিদের ঠিকভাবে সামাল দিতে পারে।”

[আরও পড়ুন: ‘কেউ প্লিজ আমাদের এক সিনেমায় নিন’, আরজি ‘ননদ-বউদি’ করিনা-আলিয়ার! সাড়া করণের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.