সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর তেইশের জানুয়ারিতে ‘পাঠান’ সিনেমা দিয়ে বলিউডের গ্রাফ একধাক্কায় উঠে গিয়েছিল। একই বছরে পরপর বলিউডি অ্যাকশন ঘরানার ছবি কিস্তিমাত করেছে। কিন্তু চব্বিশের শুরুয়াৎটা সেভাবে হল না। ২০২৩ সালে সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালেই মুক্তি পেয়েছিল ‘পাঠান’। এক দিনেই ১০০ কোটির ব্যবসা করে তাক লাগিয়ে দিয়েছিল সেই ছবি। এবার সেই একই পরিচালক সিদ্ধার্থ আনন্দ দেশপ্রেমকে উসকে দিতে ‘ফাইটার’ (Fighter box office collection) এনে বাজিমাত করতে চেয়েছিলেন। কিন্তু সেই ইচ্ছেপূরণ আর হল না! বরং গতবছরের তুলনায় বক্স অফিসে অনেকটা পিছিয়েই গেল বলিউড।
২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ফাইটার’। বড়পর্দায় হৃতিক-দীপিকার (Deepika Padukone, Hrithik Roshan) রয়াসনের পাশাপাশি পুলওয়ামা, বালাকোট এয়ার স্ট্রাইকের কাহিনি দেখার আশায় বুক বেঁধেছিলেন দর্শকরা। ট্রেলার, এমনকী গানের ভিডিওতে প্রত্যাশার পারদ চড়ালেও বক্স অফিসের রেজাল্ট কিন্তু ততটা আশানুরূপ নয়। দিন দুয়েকে আয় হয়েছে মোটে ৬১ কোটি টাকা। বৃহস্পতিবার, পয়লা দিন ‘ফাইটার’ ব্যবসা করেছিল ২২.৫ কোটি টাকার। সাধারণতন্ত্র দিবসে অবশ্য সেই আয়ের গ্রাফ বেশ খানিকটা উঠেছে। শুক্রবার আয় করেছে ৩৯ কোটি টাকা। সবমিলিয়ে ভারতে ৬০ কোটি টাকার উপর আয় করতে পেরেছে হৃতিক-দীপিকার ছবি।
[আরও পড়ুন: ‘জয় হিন্দ, চলুন ভারতকে আরও এগিয়ে নিয়ে যাই’, তেরঙ্গা হাতে আর্জি ‘জওয়ান’ শাহরুখের]

সিনেমার চিরাচরিত প্লট। ভারত-পাকিস্তানের শত্রুতা। সন্ত্রাস। এমন গল্প দর্শকদের কাছে নতুন নয়। সেই কবে থেকেই বলিউডি পর্দায় ভারত-পাক সম্পর্কের টানাপোড়েন, শত্রুতার গল্প উঠে আসছে। ‘ফাইটার’ ছবিতে সিদ্ধার্থ আনন্দ নতুনত্ব কিছু দেখাননি! সেই চেনা ছকে খেলেছেন পরিচালক। তবে যুদ্ধবিমানের চেসিং সিকোয়েন্স দারুণ। রগরগে অ্যাকশন সিকোয়েন্স দেখতে মন্দ লাগেনি বটে। ভিজ্যুয়ালি দারুণ হলেও আবেগের দিক থেকে অগভীর ‘ফাইটার’। আর তারই ফল প্রতিলক্ষিত হয়েছে বক্স অফিসের রেজাল্টে।
[আরও পড়ুন: কলকাতার চেয়ে বাংলাদেশের মানুষ আমাকে বেশি ভালোবাসে: স্বস্তিকা]
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন