সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হলিউডকে যেন একেবারে হাতের মুঠোয় নিয়ে ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। একের পর এক বলিউড ছবিকে না করে দিয়ে, হলিউডেই মনোনিবেশ করেছেন প্রিয়াঙ্কা। নিন্দুকেরা তো বলছেন, প্রিয়াঙ্কা এসব নিয়ে দারুণ নাক উঁচু! বলিউডের কাউকে নাকি আজকাল পাত্তাই দেন না প্রিয়াঙ্কা! তবে কথায় আছে না, ওস্তাদের মার শেষরাতে! ঠিক সেটাই ঘটে গেল। প্রিয়াঙ্কার হলিউড রাজত্বে ঢুকে পড়লেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। নাও এবার বোঝো ঠ্যালা!
ঘটনা হল, হলিউডে প্রিয়াঙ্কা চোপড়ার একচ্ছত্র আধিপত্যের দিন এবার শেষ। নতুন খবর অনুযায়ী, দীপিকা সই করে ফেলেছেন হলিউডের নতুন এক ছবিতে। ২০১৭ সালে XXX: Return of Xander Cage মুক্তি পাওয়ার পর এই ছবিই হতে চলেছে হলিউডে দীপিকার দ্বিতীয় ছবি।
[আরও পড়ুন: Raj Kundra Case: সন্তানদের সঙ্গে নিয়ে স্বামীর ঘর ছাড়ছেন Shilpa Shetty!]
শোনা গিয়েছে, দীপিকার এই নতুন হলিউড ছবি একেবারেই রোম্যান্টিক কমেডি। যেখানে অভিনয় করতে পারেন হলিউডের বেশ কয়েকজন নাম করা তারকা। তবে এই ছবিতে দীপিকা কিন্তু শুধু অভিনয় করবেন না বরং হলিউড প্রযোজনা সংস্থা এসটিএক্স ফিল্মসের (STX Films) সঙ্গে গাঁটছড়া বেঁধে দীপিকা এই ছবিটি প্রযোজনাও করবেন বলে জানা গিয়েছে।

অনেকেই মনে করছেন, এটা তো পুরো দীপিকার প্রোজেক্ট। প্রিয়াঙ্কার নাম হঠাৎ এল কী করে? গুঞ্জনে শোনা যায়, হলিউডের এই প্রযোজনা সংস্থা নাকি প্রথমে প্রিয়াঙ্কার নাম ভেবেছিল। তারপর টুক করে এর মধ্যে ঢুকে পড়েন দীপিকা। তবে এসবকে গুঞ্জনকে একেবারেই ভ্রান্ত বলে দাবি করেছেন দীপিকার ফিল্ম টিম। বরং ‘ছপক’ ছবির পর নতুন ছবির প্রযোজনা ও কাস্টিং নিয়েই এখন ব্যস্ত রয়েছেন রণবীর সিং (Ranveer Singh) ঘরণী।

[আরও পড়ুন: আর্থিক তছরুপের মামলায় ইডির জেরার মুখে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ]
সর্বশেষ খবর
-
এবার সিআইডির নজরে ক্যানিং পশ্চিমের মমতাপন্থী বিধায়ক! ৩ বছরের পুরনো মামলায় তলব
-
দ্বিপাক্ষিক সিরিজের ভবিষ্যৎ নেই! বাড়বে বহুদেশীয় টুর্নামেন্ট? আরও ভারত-পাক ম্যাচের ভাবনা আইসিসির
-
কলঙ্কিত জেএনইউ! ক্যাম্পাসেই ডেকে নিয়ে যৌন হেনস্তা অধ্যাপকের, অভিযোগ ১০ পড়ুয়ার
-
ফের কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! চিৎপুরের বন্ধ রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন
-
বিচ্ছেদে অশান্তি, সিরিয়াল থেকে ছাটাই, ‘বিগ বস’এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি ‘বিতর্কিত’ নায়কের!