সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে দেবের ‘প্রজাপতি’র জয়যাত্রা অব্যাহত। সদ্য ওটিটিতেও মুক্তি পেয়েছে এই ছবি। তারই মাঝে ফের চমক দিলেন দেব। পয়লা বৈশাখে ঘোষণা করলেন আরও এক নতুন ছবির। যার নাম ‘প্রধান’। আর এবারও দেবের এই ছবির পরিচালক অভিজিৎ সেন।
সোশ্যাল মিডিয়ায় ‘প্রধান’ ছবির প্রথম ঝলক শেয়ার করেছেন দেব (Dev)। তবে ছবিটির নাম ছাড়া আর কোনও কিছুই খোলসা করতে চাননি। নতুন এই ছবি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন পরিচালকও। তবে টলি গুঞ্জন বলছে, দেবের এই ছবির প্রেক্ষাপত হতে পারে রাজনীতি! এই গুঞ্জন কতটা সত্যি তা অবশ্য বলবে সময়।
[আরও পড়ুন: মা হচ্ছেন অভিনেত্রী ঋদ্ধিমা চক্রবর্তী, পয়লা বৈশাখেই জানালেন সুখবর]
ইতিমধ্য়েই পরিচালক বিরসা দাশগুপ্তকে সঙ্গে নিয়ে দুর্গ রহস্য ছবির ঘোষণা করেছেন দেব। যেখানে ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে তাঁকে। অন্যদিকে রয়েছে পরিচালক অরুণ রায়ের বাঘাযতীন। প্রযোজক হিসেবে দেবের নটী বিনোদিনী ছবির সদ্য শুটিং শেষ করেছেন রুক্মিণী মৈত্র। তারই মাঝে নতুন এই চমক দিলেন দেব। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ক্রিসমাসে।
View this post on Instagram
[আরও পড়ুন: এবার পুজোয় সিনেপর্দায় ফিরছেন কোয়েল মল্লিক, প্রকাশ্যে ‘জঙ্গলে মিতিন মাসি’র ঝলক ]
সর্বশেষ খবর
-
বিপদের প্রহর গুনছে পাহাড়! আগাম সতর্ক রাজ্য, তড়িঘড়ি উত্তরবঙ্গ সফরে আজ শুভেন্দু
-
‘সরকে চুনর’-এর পর ‘খেলনা বিমান’ বিতর্ক, নোরার বিরুদ্ধে তিন কোটির মানহানির মামলা
-
‘চাইনি সিনিয়ররা ডার্বি খেলুক’, বলছেন ইস্টবেঙ্গল কোচ, জয় না পেয়ে আক্ষেপ লাল-হলুদে
-
ফের দ্বারকা নদের পাড়ে সন্ধ্যারতি, কৌশিকী অমাবস্যায় কীভাবে সাজছে তারাপীঠ
-
যাদবপুর ক্যাম্পাসে ‘দেশপ্রেম’ বার্তা এসএফআইয়ের, ‘দেশদ্রোহী’ তকমার জবাবে হাতিয়ার গণসঙ্গীত