সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কানাঘুষো বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। রটনা ছিল, ধর্মেন্দ্র ও হেমা মালিনীর বড়মেয়ে এষা দেওলের (Esha Deol) বিয়ে ভাঙছে। তাই ঘটনায় পরিণত হল। সংবাদমাধ্যমকে বিবৃতি দিয়ে বিচ্ছেদের খবরে সিলমোহর দিয়েছেন এষা ও তাঁর স্বামী ভরত তখতানি। আর মেয়ের এমন সিদ্ধান্তের কথা জেনে রীতিমতো ভেঙে পড়েছেন ধর্মেন্দ্র।
দেওল পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এষার বিচ্ছেদের সিদ্ধান্তের খবর শোনার পর থেকে নাকি নানা সময়ে মেয়ের সঙ্গে আলাপ-আলোচনা করছেন ধর্মেন্দ্র। এষাকে নাকি পুরো ব্যাপারটা ফের ভেবে দেখার কথাও বলেছেন। তবে প্রকাশ্যে এই নিয়ে মুখ খোলেননি হেমা বা ধর্মেন্দ্র কেউই।
[আরও পড়ুন: দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বেলাগাম মধুচন্দ্রিমা আরবাজের! সুরার প্রশ্ন, ‘চা-কফি খাবে, না আমাকে?’]
দিল্লি টাইমসে পাঠানো বিবৃতিতে এষা ও ভরত লিখেছেন, “আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে আর বন্ধুত্বপূর্ণভাবে আলাদা হয়েছি। জীবনের এই পর্যায়ে আমাদের দুই সন্তানই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের ভালমন্দই সবচেয়ে আগে থাকবে। এই বিষয়টিকে ব্যক্তিগতই রাখতে চাইব।”
২০১২ সালের জুন মাসে দীর্ঘ দিনের প্রেমিক ভরত তখতানির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন ধর্মেন্দ্র-হেমার বড় মেয়ে এষা দেওল। বিয়ের বছর পাঁচেক পর ২০১৭ সালে তাঁদের প্রথম সন্তান রাধ্যার জন্ম হয়। দু’বছর যেতে না যেতেই তখতানি পরিবারে আগমন ঘটে আরেক নতুন সদস্যা মিরায়ার। বেশ কিছুদিন ধরে এষার সোশাল মিডিয়া প্রোফাইলে ভরতের ছবি দেখা যাচ্ছে না।
[আরও পড়ুন: যন্ত্রণায় কাতর ভিকি কৌশল, অভিনেতার ভিডিও দেখে শিউড়ে উঠল নেটপাড়া! কী ঘটেছে?]
সর্বশেষ খবর
-
‘সরকার পরিবর্তনের সঙ্গে আবার হাওয়া বদল!’ রুদ্রনীলকে পাশে নিয়ে আর কী বললেন পরমব্রত?
-
‘মাওবাদী মুক্ত’ ছত্তিশগড়ে পুরভোটে এগিয়ে বিজেপি, সমান টক্কর দিয়ে প্রত্যাবর্তনের ইঙ্গিত কংগ্রেসেরও
-
মাদ্রাসার আড়ালে বেআইনি কার্যকলাপ নয় তো? খুঁটিনাটি জানতে চেয়ে জেলাশাসকদের ‘ডেডলাইন’ নবান্নের
-
স্বপ্নের উড়ানে ‘আরোহণ ২০২৬’, মেধাকে স্বীকৃতি জানাল ডিসান হসপিটাল
-
সরকারি বালতিও চুরি! শ্রীরামপুরে গ্রেপ্তার ২ তৃণমূল নেতা