সলমন খানের দেশাত্মবোধক সিনেমা নিয়ে জটিলতা যেন কিছুতেই কাটছে না। কখনও বেজিংয়ের আপত্তি, কখনও সিনেমার নাম বদল, এযাবৎকাল বিবিধ কারণে চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছে ‘মাতৃভূমি’। এবার খবর, এই সিনেমা চাক্ষুষ করার জন্য অনুরাগীদের প্রতীক্ষার প্রহর আরও দ্বিগুণ হতে চলেছে! কেন? কারণ ছবিতে গালওয়ান প্রসঙ্গ, চিনবিরোধী প্রেক্ষাপটের জেরে প্রতিরক্ষা মন্ত্রকের আপত্তির মুখে পড়তে হয়েছে সলমন খানকে! যার জেরে অর্নিদিষ্টকালের জন্য পিছিয়েছে সিনেমার মুক্তিও। ফলত প্রশ্ন উঠছে, কূটনৈতিক সম্পর্ক রক্ষার্থে চিনকে এতই ভয় নরেন্দ্র মোদির? সংশ্লিষ্ট ইস্যুতেই এবার সরাসরি মোদির উদ্দেশে তোপ দাগলেন ইউটিউবার ধ্রুব রাঠির (Dhruv Rathee)।
চিন দাবি করেছিল, “বিকৃত তথ্যের সিনেমা দেখিয়ে ভারত জাতীয়তাবাদের উসকানি দিচ্ছে এবং চিনা সামরিক বাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করছে।” শুধু তাই নয়, চিনা সংবাদমাধ্যমে সলমনের সিনেমাকে ভারতের জাতীয়বাদ উসকানির ‘অস্ত্র’ বলেও কটাক্ষ করা হয়েছিল। কানাঘুষো, ভারত-চিনের মধ্যে ক্রমশ উন্নত হতে থাকা কূটনৈতিক সম্পর্কে যাতে কোনও নেতিবাচক প্রভাব না পড়ে, তাই ‘মাতৃভূমি’ ছবি থেকে একাধিক চিনবিরোধী প্রসঙ্গ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।
আরও পড়ুন:
গত ২৭ ডিসেম্বর ভারতীয় সেনাজওয়ানের জয়গান গেয়ে বহু প্রতীক্ষিত ‘ব্যাটল অফ গালওয়ান’-এর টিজার প্রকাশ্যে এনেছিলেন সলমন। আর সেই ঝলক দেখেই রে-রে করে ওঠে জিনপিং সরকার। আসলে বাস্তবের গালওয়ান সংঘাতে ভারতীয় সেনার কাছে প্রবল ‘মার খেয়েছিল’ চিনা সেনাবাহিনী। আর ছবির ঝলকে ভারতীয় সুপারস্টারের হাতে সেই লাল ফৌজ নিধন দেখেই ফুঁসে উঠেছিল বেজিং। চিন দাবি করেছিল, “বিকৃত তথ্যের সিনেমা দেখিয়ে ভারত জাতীয়তাবাদের উসকানি দিচ্ছে এবং চিনা সামরিক বাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করছে।” শুধু তাই নয়, চিনা সংবাদমাধ্যমে সলমনের সিনেমাকে ভারতের জাতীয়বাদ উসকানির ‘অস্ত্র’ বলেও কটাক্ষ করা হয়। তার জেরেই নাকি ছবিমুক্তি নিয়ে মহাবিপাকে পড়েছেন ভাইজান! কানাঘুষো, ভারত-চিনের মধ্যে ক্রমশ উন্নত হতে থাকা কূটনৈতিক সম্পর্কে যাতে কোনও নেতিবাচক প্রভাব না পড়ে, তাই ‘মাতৃভূমি’ ছবি থেকে একাধিক চিনবিরোধী প্রসঙ্গ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ফলত, ফের নতুন করে চিত্রনাট্য সাজাতে হয়েছে পরিচালক অপূর্ব লাখিয়াকে।

শোনা যাচ্ছে, চিন প্রসঙ্গ বাদ দিয়ে গান, রোম্যান্টিক দৃশ্য যোগ করে ‘মাতৃভূমি’র এক নতুন সংস্করণ তৈরি হয়েছে। যেখানে চিনের নামোল্লেখ পর্যন্ত করা হয়নি। চলতি মাসেই সেই নতুন ভার্সন প্রতিরক্ষা মন্ত্রকের কাছে জমা দেওয়া হয়েছে ‘এনওসি’ বা ছাড়পত্রের জন্য। তবে এরপরও নাকি ছবিটির বিষয়বস্তু নিয়ে সন্তুষ্ট নয় সংশ্লিষ্ট দপ্তর। সেপ্রসঙ্গ উল্লেখ করেই এবার সরাসরি নরেন্দ্র মোদিকে কটাক্ষ ধ্রুব রাঠির।
সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশানুযায়ী ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিটিতে কোথাও চিনের নাম উল্লেখ করা যাবে না- এহেন নির্দেশিকা নাকি অনেক আগেই সলমন খান-সহ নির্মাতাদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু প্রথম সংস্করণ জমা দিতেই কেন্দ্রের আপত্তির মুখে পড়তে হয় ‘মাতৃভূমি’কে। কারণ ঝলকেও চিন প্রসঙ্গ স্পষ্ট ছিল। আর তাতেই আপত্তি তোলে প্রতিরক্ষা মন্ত্রক। সেকারণেই প্রায় ৪০ শতাংশ সিকোয়েন্স নতুন করে শুটিং করতে হচ্ছে সলমন খানকে। প্রথমটায় ঠিক ছিল, আদ্যন্ত গালওয়ান সংঘাতের প্রেক্ষাপটে ছবিটা তৈরি করা হবে। সেইমতো শুটিংও শেষ হয়। তবে শেষবেলায় বাদ সাধে প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশিকা! খবর, কেন্দ্রের আপত্তির জেরেই সিনেমা থেকে চিন প্রসঙ্গ বাদ দিয়ে কাল্পনিক কিছু দৃশ্য যোগ করা হয়েছে। কী কী রয়েছে এই নতুন সংস্করণে? শোনা যাচ্ছে, চিন প্রসঙ্গ বাদ দিয়ে গান, রোম্যান্টিক দৃশ্য যোগ করে ‘মাতৃভূমি’র এক নতুন সংস্করণ তৈরি হয়েছে। যেখানে চিনের নামোল্লেখ পর্যন্ত করা হয়নি। চলতি মাসেই সেই নতুন ভার্সন প্রতিরক্ষা মন্ত্রকের কাছে জমা দেওয়া হয়েছে ‘এনওসি’ বা ছাড়পত্রের জন্য। তবে এরপরও নাকি ছবিটির বিষয়বস্তু নিয়ে সন্তুষ্ট নয় সংশ্লিষ্ট দপ্তর। সেপ্রসঙ্গ উল্লেখ করেই এবার সরাসরি নরেন্দ্র মোদিকে কটাক্ষ ধ্রুব রাঠির। এক্স হ্যান্ডেল পোস্টে দর্শকদের উদ্দেশে ইউটিউবারের মন্তব্য, “আপনাদের শুধু মনে করিয়ে দিলাম— ওই ‘৫৬ ইঞ্চির কাপুরুষ’ চীনবিরোধী কোনও সিনেমা প্রদর্শনের অনুমতি দিতেও এতটাই ভীত।”

আসলে মাস কয়েক আগে ১৭ এপ্রিল ‘মাতৃভূমি’ (Maatrubhumi) রিলিজের ঘোষণা করেছিলেন নির্মাতারা। কিন্তু ছবিমুক্তির প্রাক্কালে এহেন জটিলতায় প্রশ্ন উঠেছে, আদৌ প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখবে সলমনের ছবি? কারণ ভাইজান খুব শিগগিরি দিল রাজুর সঙ্গে পরবর্তী সিনেমার শুটিং শুরু করবেন। যেখানে নায়িকা নয়নতারা। সেক্ষেত্রে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিটির জন্য ফের শুটিং করতে হলে সলমন কি সময় দিতে পারবেন? এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে সিনেদুনিয়ায়। প্রথমটায় শোনা যায়, প্রশান্ত তামাংয়ের মৃত্যুতে মাঝপথে শুটিং থেমে যাওয়ায় ‘মাতৃভূমি’র মুক্তি পিছিয়েছে। কারণ প্রয়াত গায়ক-অভিনেতা এই দেশাত্মবোধক ছবিতে সলমন খানের বিপরীতে খলনায়কের ভূমিকায় অভিনয় করছিলেন। বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্সও ছিল তাঁর। তবে পুরো শুটিং শেষ করার আগেই চিরঘুমের দেশে পাড়ি দেন প্রশান্ত। সেজন্যই নাকি মুক্তি পিছোয়। তবে এবার খবর, প্রশান্ত নয় আসলে কেন্দ্রের আপত্তিতেই নতুন করে শুট করতে হয়েছে।
Just to remind you, 56 inch coward is too scared to even allow a film against China.
— Dhruv Rathee (@dhruv_rathee) April 30, 2026
‘মাতৃভূমি’তে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সলমন খানকে। যিনি গালওয়ানে ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। জওয়ানের চরিত্রে অভিনয়ের জন্য শুটের প্রাক্কালে কড়া হোমওয়ার্ক করেছিলেন সলমন খান। শুটিং শুরুর আগে নিত্যদিন প্রেশার চেম্বারে ঘামও ঝরিয়েছেন। পরিবর্তন এনেছিলেন ডায়েট চার্টেও। ‘ব্যাটেল অফ গালওয়ান’ থুড়ি ‘মাতৃভূমি’র জন্য ভাইজানের সব খাটুনিই কি তাহলে বিফলে যাবে? চোখ থাকবে সেদিকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গ্রন্থাগার মন্ত্রীকে নিয়ে তৃণমূলের মিথ্যাচার! চেয়ার বিতর্কে কী বললেন গৌরীশংকর
-
বাড়িতে ওয়াই-ফাই লাগিয়েও স্পিড নেই? এই উপায়ে রকেটের গতিতে ছুটবে ইন্টারনেট
-
‘বঙ্গেই প্রথম বন্দে মাতরম ধ্বনি…’, পশ্চিমবঙ্গ দিবসে শুভেন্দুকে বাংলায় চিঠি মোদির
-
বিয়ের ছ’মাসেই সুখবর! প্রকাশ্যে পরিচালক স্বামীর প্রেমের ইস্তেহারে আপত্তির মাঝেই সামান্থার ‘সারপ্রাইজ’?
-
জামাইষষ্ঠীর আনন্দ শেষে শোকের ছায়া! শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ২