Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Digital Wardrobe

এবার গুগলই আপনার ফ্যাশন ডিজাইনার! পোশাকের রস্টার বানিয়ে দেবে নতুন এআই অ্যাপ

আলমারি খুলে মাথায় হাত! আজ কলেজে কী পরে যাবেন? অফিসেই বা কোন পোশাকটা বেশি মানানসই হবে? পছন্দের জামাটাই বা কোথায়? কোন প্যান্টের সঙ্গে কোন শার্ট ভালো মানাবে তা নিয়ে কি কপালে ভাঁজ? না, অহেতুক দুশ্চিন্তার দিন শেষ। গুগলের ম্যাজিক ছোঁয়ায় এবার আপনার স্মার্টফোনই হয়ে উঠবে আপনার ফ্যাশন ডিজাইনার। কীভাবে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১, ২০২৬, ১৪:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১, ২০২৬, ১৪:১৮

options
link
এবার গুগলই আপনার ফ্যাশন ডিজাইনার! পোশাকের রস্টার বানিয়ে দেবে নতুন এআই অ্যাপ zoom
গুগল ফটোজ নিয়ে আসছে এক অভাবনীয় ‘ওয়ারড্রব’ ফিচার!
Advertisement

আলমারি খুলে মাথায় হাত! আজ কলেজে কী পরে যাবেন? অফিসেই বা কোন পোশাকটা বেশি মানানসই হবে? পছন্দের জামাটাই বা কোথায়? কোন প্যান্টের সঙ্গে কোন শার্ট ভালো মানাবে তা নিয়ে কি কপালে ভাঁজ? না, অহেতুক দুশ্চিন্তার দিন শেষ। গুগলের ম্যাজিক ছোঁয়ায় এবার আপনার স্মার্টফোনই হয়ে উঠবে আপনার ফ্যাশন বিশেষজ্ঞ। কীভাবে?

Create a beautiful digital wardrobe from your Google Photos with AI
ছবি: সংগৃহীত

গুগল ফটোজ নিয়ে আসছে এক অভাবনীয় ‘ওয়ারড্রব’ ফিচার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সৌজন্যে আপনার পুরনো সমস্ত ছবি স্ক্যান করে একটি ডিজিটাল আলমারি (Digital Wardrobe) তৈরি করবে এই অ্যাপ। আপনি অতীতে কোন পোশাক পরেছেন, আপনার সংগ্রহে ঠিক কী কী আছে, তা নিখুঁতভাবে চিনে নেবে এই প্রযুক্তি। আলাদা করে কোনও তালিকা তৈরি করার ঝামেলাই থাকবে না।

Advertisement

সবচেয়ে মজার বিষয় হল এর বিন্যাস। টপস, বটমস কিংবা গয়না—সবকিছুই আলাদা বিভাগে সাজিয়ে দেবে গুগল। ফলে পুরনো বা ভুলে যাওয়া জামাকাপড়ও চোখের সামনে চলে আসবে নিমেষেই। শুধু তাই নয়, বাড়ি বসেই আপনি বিভিন্ন পোশাক ‘মিক্স অ্যান্ড ম্যাচ’ করে নতুন লুক তৈরি করতে পারবেন। কোন অনুষ্ঠানে কী পরবেন, তা ডিজিটাল স্ক্রিনেই ঠিক করে নেওয়া যাবে। সেই লুক বন্ধুদের মধ্যে শেয়ার করার সুবিধাও থাকছে।

মুড বোর্ড তৈরির সুবিধাও দিচ্ছে এই ফিচার। বিয়েবাড়ি হোক বা অফিসের মিটিং—প্রতিটি মুহূর্তের জন্য আলাদা স্টাইল বোর্ড বানিয়ে রাখা যাবে। এমনকী থাকছে ভার্চুয়াল ট্রাই-অন বা পোশাক পরে দেখার সুযোগও। জামাকাপড় গায়ে না তুলেই দেখে নেওয়া যাবে কোন কম্বিনেশন আপনাকে বেশি মানাচ্ছে। সময় বাঁচানোর পাশাপাশি এই প্রযুক্তি আপনার ফ্যাশন সেন্স বাড়িয়ে তুলবে। অন্যদের থেকে নিজেদের আলাদা করে তোলার জন্য ফ্যাশন ট্রেন্ডে ঝোঁকার দরকার নেই। মিজেই তৈরি করে নিতে পারবেন পার্সোনাল ফ্যাশন স্টাইল।

Create a digital wardrobe from your Google Photos with AI.
ছবি: সংগৃহীত

গুগল জানিয়েছে, চলতি বছরের গ্রীষ্মকাল থেকেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধা পেতে শুরু করবেন। পরে আইওএস বা আইফোন ব্যবহারকারীরাও এই ফিচার ব্যবহার করতে পারবেন। সাধারণ ফটো গ্যালারি কীভাবে একটি সমঝদার স্টাইলিং অ্যাসিস্ট্যান্টে রূপান্তরিত হতে পারে, গুগল ফটোজের এই আপডেট তা বুঝিয়ে দিল। সাজপোশাকের ডিজিটাল বিপ্লব এখন স্রেফ সময়ের অপেক্ষা। আপনার পকেটের ফোনই এবার বুঝিয়ে দেবে— কালেকশন আপনার হলেও, গুগলের পরামর্শেই আপনি হয়ে উঠবেন অন্যদের থেকে একদমই আলাদা! আর নিজের মনের মতো করে সাজার যে আনন্দ তা ক’জনের ভাগ্যেই বা জোটে?

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.