সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও কি সম্পর্ক ভাঙল সলমন খানের (Salman Khan)? দুবাইয়ের স্টেডিয়ামে দাঁড়িয়ে বিদেশিনী ‘প্রেমিকা’ ইউলিয়া ভন্তুরকে (Lulia Vantur) এড়িয়ে গেলেন বলিউডের ‘টাইগার’? সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওকে কেন্দ্র করে এমনই প্রশ্ন উঠছে।

সেলিব্রিটি ক্রিকেট লিগের জন্য দুবাইয়ে গিয়েছেন সলমন খান। সেখানে তাঁর পরিবারের সদস্য ও কাছের বন্ধুরাও রয়েছেন। যেখানে খেলা হচ্ছিল সেখানেই সম্ভবত ভিডিওটি রেকর্ড করা হয়েছে। কী রয়েছে তাতে? দরজা দিয়ে মাঠের দিকে আসছিলেন সলমন। সামনে ইউলিয়াকে দেখেই দাঁড়িয়ে পড়েন। ভগ্নীপতি আয়ুষ শর্মা গিয়ে সলমনকে আলিঙ্গন করেন। তাঁর পিঠ চাপড়ে দিলেও ইউলিয়ার দিকে একবারও তাকাননি বলিউডের সুলতান।
View this post on Instagram
[আরও পড়ুন: ‘ছেলের প্রেমিকা মনে হচ্ছে তো!’, দ্বিতীয় স্ত্রী ও ছেলের সঙ্গে ডিনারে যেতেই কটাক্ষ আরবাজকে]
রোমানিয়ার বাসিন্দা ইউলিয়া। তবে মুম্বইয়ে সলমন খানের সঙ্গে একাধিক জায়গায় দেখা গিয়েছে তাঁকে। বি-টাউনে গুঞ্জন, সলমনের বেশ কাছের ইউলিয়া। দু’জনের প্রেমের কথাও একাধিকবার শোনা গিয়েছে। এই ইউলিয়ার জন্যই নিজের প্রযোজনায় মিউজিক ভিডিও তৈরি করেছেন সলমন। তাতে আবার অভিনয়ও করেছিলেন।
শোনা যায়, নিজের ফার্ম হাউসেই ভিডিওটি শুট করেছিলেন সলমন। সুপারস্টারের পারিবারিক অনুষ্ঠানেও একাধিকবার ইউলিয়াকে দেখা গিয়েছে। কিন্তু এবার যেন ইউলিয়ার দিকে ফিরেও তাকালেন না সলমন। তাহলে কি ফের একবার সম্পর্ক ভাঙল ভাইজানের? ভিডিও ঘিরে এমনই প্রশ্ন উঠছে।
[আরও পড়ুন: উফ গরম! ছেলের ব্র্যান্ডেড পোশাকের জন্য শার্টলেস শাহরুখ, ছবি দেখলে লাগবে ছ্যাঁকা ]
সর্বশেষ খবর
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে
-
রক্তারক্তি কাণ্ড! হাসপাতালে অশোক ভট্টাচার্য, কেমন আছেন বর্ষীয়ান সিপিএম নেতা?
-
উনিশেই সেরার শিরোপা, ইতিহাস গড়ে ফরাসি ওপেনের নতুন রানি মীরা আন্দ্রিভা
-
‘সুস্থ’ থাকবে ইঞ্জিন! বাজারে বিশেষ ‘লুব্রিকেন্ট’ আনল ইন্ডিয়ান অয়েল