Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬
ডিম্পল কাপাডিয়া

হাসপাতালে ভরতি ডিম্পল কাপাডিয়া! কী বার্তা দিলেন অভিনেত্রী?

হাসপাতালের বাইরে দেখা গেল অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নাকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৭, ২০১৯, ০৯:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৭, ২০১৯, ০৯:৪৮

options
link
হাসপাতালে ভরতি ডিম্পল কাপাডিয়া! কী বার্তা দিলেন অভিনেত্রী? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লতা মঙ্গেশকরের পর ডিম্পল কাপাডিয়া! অসুস্থ হয়ে তিনিও নাকি হাসপাতালে ভরতি হয়েছেন। শারীরিক অবস্থা তাঁরও নাকি ভাল নয়। এমন একটি খবরে শুক্রবার শোরগোল পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়। অভিনেত্রীর স্বাস্থ্যের খবর শুনে ভেঙে পড়েন অনুরাগীরা। শুরু হয় দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা। ঘনঘন ফোন যেতে থাকে ডিম্পলের বাড়ি। এতেই রেগে লাল অভিনেত্রী।

আর হবেন নাই বা কেন? তিনি তো সত্যিই অসুস্থ নন। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভুয়ো খবর। আর তার জেরে ক্রমাগত জেরবার হতে হচ্ছে অভিনেত্রীকে। কাঁহাতক আর জনে জনে বলা যায়, ‘আমি সুস্থ আছি। আমার কিছু হয়নি?’ তাই অভিনেত্রী স্পষ্ট বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন, “আমি বেঁচে আছি।” কিন্তু এমন রটনার কারণ কি? যা রটে তার কিছুটা তো সত্য বটে। যদি ডিম্পল সম্পূর্ণ সুস্থই থাকেন, তাহলে কেন এমন গুজব ছড়াল? এর ভিত্তি কী?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ আরও পড়ুন: ‘ঐশ্বর্যও আপনাকে দেখলে লজ্জা পাবেন’, মেকওভার করে হাসির খোরাক রানু ]

সম্প্রতি মুম্বইয়ের একটি নামী হাসপাতালের বাইরে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে। ছিলেন টুইঙ্কল খান্নাও। সেখান থেকেই ছড়ায় গুজব। যদিও ডিম্পল জানান, তিনি নন। আসলে হাসপাতালে ভরতি তাঁর মা। তবে এখন তিনি অনেকটাই সুস্থ। যারা গুজব রটিয়েছে তারা মায়ের সঙ্গে মেয়েকে গুলিয়ে ফেলেছে। তার ফলেই এই বিপত্তি। যদিও গোটা বিষয়টি স্পষ্ট করে দেওয়ার পর হেসে ফেলেন তিনি।

ডিম্পল কাপাডিয়া এখন তার নতুন ছবি ‘টেনেট’ নিয়ে ব্যস্ত। এটি একটি হলিউড ছবি। পরিচালনা করছেন ক্রিস্টোফার নোলন। অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি ‘টেনেট’। এবছরই শুরু হবে ছবির শুটিং। ছবির শুটিংয়ের জায়গা বাছাইয়ের তালিকাও এলাহি। সাতটা দেশজুড়ে হবে ‘টেনেট’-এর শুটিং। ডিম্পল কাপাডিয়ার পাশাপাশি এই ছবির কাস্টিংয়েও রয়েছে চমক। আরন টেলর জনসন, কেনেথ ব্রানাঘ, ক্লিমেন্স পোয়েসি এবং মাইকেল কাইনের মতো খ্যাতনামা অভিনেতাদের দেখা যেতে পারে এই ছবিতে। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন জন ডেভিড ওয়াশিংটন, এলিজাবেথ ডেবিকি এবং ‘টোয়াইলাইট’ খ্যাত রবার্ট প্যাটিনসন। ইতিমধ্যেই তাঁরা প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির প্রযোজনা করছেন নোলান দম্পতি। অর্থাৎ ক্রিস্টোফার নিজে এবং তাঁর স্ত্রী এমা থম্পসন। এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে রয়েছেন থমাস হেইস্লিপ।

[ আরও পড়ুন: সুস্থ থাকার ‘টনিক’ নিয়ে আসছেন দেব, উত্তরবঙ্গে শুরু শুটিং ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.