Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
চিরঘুমে রাহুল অরুণোদয়
Rahul Arunoday Banerjee Death

‘কল ব্যাক কোরো’, প্রয়াত ‘রাহুলদা’কে খোলা চিঠি দীপ্সিতার, স্মৃতির সাগরে ডুব বাদশার

লালপার্টির তরুণ নেতা-নেত্রীদের সঙ্গে বরাবর তাঁর সখ্যতা ছিল। প্রিয় রাহুল'দার মৃত্যুর খবরে স্তম্ভিত তাঁরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৩:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ১৩:২৪

options
link
‘কল ব্যাক কোরো’, প্রয়াত ‘রাহুলদা’কে খোলা চিঠি দীপ্সিতার, স্মৃতির সাগরে ডুব বাদশার zoom
'কল ব্যাক কোরো', প্রয়াত বামমনস্ক 'রাহুলদা'কে খোলা চিঠি দীপ্সিতার, স্মৃতির সাগরে ডুব বাদশার

আর পাঁচটা দিনের মতোই রবিবার আউডডোর শুটিং করছিলেন অভিনেতা-ইনফ্লুয়েন্সার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee Death)। কে জানত, হাতে আর মাত্র কয়েকটা মুহূর্তই বাকি! তালসারিতে জলে নেমে তলিয়ে যান অভিনেতা। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ সবমহল। লালপার্টির তরুণ নেতা-নেত্রীদের সঙ্গে সখ্যতা ছিল  রাহুলের। প্রিয় রাহুল’দার মৃত্যুর খবরে স্তম্ভিত তাঁরা। সোশাল মিডিয়ায় রাহুলকে খোলা চিঠি লিখলেন দমদম উত্তরের বামপ্রার্থী দীপ্সিতা ধর। লিখলেন, ‘কল ব্যাক কোরো।’ পুরনো ছবি পোস্ট করলেন শতরূপ ঘোষ-সহ একাধিক বামনেতা। 

 

Advertisement

সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ, নাটক- সর্বত্র নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্য়োপাধ্যায়। বছর খানেক আগে শুরু করেছিলেন পডকাস্ট, সহজ কথা। প্রাসঙ্গিত একাধিক ইস্যুতে কলম ধরেছেন। একাধিক ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল। স্বাভাবিকভাবেই কটাক্ষের শিকারও হয়েছেন। কিন্তু লক্ষ্যে অবিচল থেকেছেন। লালপার্টির হয়ে একাধিক সময় ভোটের প্রচারেও দেখা গিয়েছে তাঁকে। মিছিল-মিটিং করেছেন। তবে রাজনৈতিক নয়, দীপ্সিতা-শতরূপের মতো নেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল তাঁর। রবিবার বিকেলে সেই রাহুল দার মৃত্যু সংবাদে ভেঙে পড়েছেন দীপ্সিতারা। পুরনো প্রচারের ছবি পোস্ট করে দীপ্সিতা লিখলেন, ‘আচ্ছা, ঠিক আছে। আসলে ঠিক নেই কিছুই। ফোন করেছিলাম, দেখতে পেলে কল ব্যাক করো! ঠিক আছে?’। পুরনো দোলের ছবি শেয়ার করে শতরূপ লিখলেন, ‘এই খররটাও শুনতে হল রাহুলদা?!’

 

ভাতৃসম রাহুলের মৃত্যুর খবরে স্তম্ভিত অভিনেতা বাদশা মৈত্র। একসঙ্গে অভিনয়, থিয়েটার থেকে শুরু করে শেষ পর্যন্ত অসংখ্য মিছিলে হাঁটা সব স্মৃতিই উঠে এল তাঁর গলায়। তিনি বললেন, ”কিছু বলার নেই আমার, জানি না কী বলব। এটা কোনও খবর হল? এত ছোট থেকে চিনি ওঁকে। রবি ওঝার প্রোডাকশনের সময় থেকে। তখন অনেক ছোট। আমি ওকে বাচ্চা বাচ্চা দেখতে দেখে জিজ্ঞাসা করেছিলাম তুই কোন ক্লাসে পড়িস, আমাকে বলেছিল কলেজে পড়ি। আমার কথা বলার কোনও ভাষা নেই।”

নিরাপত্তা ইস্যু নিয়ে প্রশ্ন করতেই বাদশা বললেন, ”শ্যুটিংয়ের বিষয়টা জানার জন্য আমি ফোন করছি। আমি আসলে কিছুই জানি না। এখন তো জেনেও কিছু করতে পারব না। তবে ওঁর সঙ্গে কে বা কারা রয়েছেন, তা জানলে একটু খোঁজ নিয়ে দেখতে পারি। তবে এটাও ঠিক যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে সেভাবে কোনও নিরাপত্তা থাকে না। সুপারস্টারদের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা হয়। কিন্তু তাছাড়া সেভাবে কোনও নিরাপত্তা আলাদা করে কিছু থাকে না। তবে প্রত্যেককেই একটু সজাগ থাকা প্রয়োজন এটাও ঠিক। কিন্তু আদৌ কি হয়েছিল তা তো জানি না। এখন মনটা আর ভালো লাগছে না।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.