Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬
হামি

‘চিনি’র সঙ্গে পর্দায় ফিরছে ‘ভুটু ভাইজান’, ঘোষণা শিবু-নন্দিতার

দু'টি নতুন ছবির ঘোষণা করল উইন্ডোজ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৫, ২০১৯, ১৯:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৫, ২০১৯, ১৯:৫০

options
link
‘চিনি’র সঙ্গে পর্দায় ফিরছে ‘ভুটু ভাইজান’, ঘোষণা শিবু-নন্দিতার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হামি’ ছবির ভুটু আর চিনিকে মনে আছে? যাদের নির্মল বন্ধুত্ব ভাবিয়েছিল আপামর বাঙালিকে? বড়দের কূটিল মনস্তত্ব যাদের বন্ধুত্বের সামনে মাথা ঝুঁকিয়েছিল? সেই জুটি ফের আসছে বড়পর্দায়। ফের ভুটু আর চিনিকে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সম্পূর্ণ ভিন্ন দু’টি ছবি নিয়ে পর্দায় আসছে দুই খুদে।

ছবির নাম ‘জুনিয়র পণ্ডিত’ ও ‘জুনিয়র কমরেড’। এদের মধ্যে আগে আসবে ‘জুনিয়র পণ্ডিত’। সব ঠিক থাকলে পরের বছরই মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির। আর তার পরের বছর মুক্তি পাবে ‘জুনিয়র কমরেড’। দু’টি ছবিতেই থাকবে ভুটু আর চিনি। অর্থাৎ বাস্তবের ব্রত বন্দ্যোপাধ্যায় ও তিয়াসা পাল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

JUNIOR

prosenjit

এছাড়া উইন্ডোজের আর এক ছোটদের ছবি ‘রামধনু’র অনেক অভিনেতা অভিনেত্রীদেরও দেখা যাবে ‘জুনিয়র পণ্ডিত’ ও ‘জুনিয়র কমরেড’-এ। গার্গী চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়ের মতো অনেককে দেখা যাবে এই ছবিগুলিতে। তবে শিল্পীদের তালিকায় নবতম সংযোজন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউডের বুম্বাদাও এবার যুক্ত হচ্ছেন উইন্ডোজের সঙ্গে।

haami-films-event

[ আরও পড়ুন: ভালবাসা আর অবিশ্বাসের গল্প নিয়ে আসছে ওয়েব সিরিজ ‘আউট অফ লাভ’ ]

দু’টি নতুন ছবির পাশাপাশি সম্প্রতি আরও একটি ঘোষণা করেছে উইন্ডোজ। এবার থেকে প্রত্যেক বছর শিশুদের জন্য ছবি বানাবে তারা। আর যে ব্যানারে ছবিগুলো তৈরি হবে, তার নাম ‘হামি ফিল্মস’। ‘হামি’ ছবির সাফল্যের কথা মাথায় রেখেই ব্যানারের এমন নামকরণ করেছেন শিবপ্রসাদ-নন্দিতা। বাংলায় শিশুদের নিয়ে চলচ্চিত্র একেবারেই যে হয় না, তা নয়। ‘গুপি গায়েন বাঘা বায়েন’ বা ‘হীরক রাজার দেশে’ আজও ছোট-বড় সবারই অত্যন্ত প্রিয়। এছাড়া ‘পাতালঘর’, ‘অ্যাডভেঞ্চার অফ জোজো’, ‘গোয়েন্দা গোগোল’-এর মতো ছবিও তো ছোটদের জন্যই বানানো। মাঝেমধ্যে কাকাবাবু-সন্তু বা ফেলুদা-তোপসের মতো বইয়ের পাতার গোয়েন্দারাও উঁকি দেন সেলুলয়েডে। কিন্তু নিয়ম করে ছোটদের ছবি সেভাবে হয় কি টলিউডে? ‘হামি ফিল্মস’ সেই আশা পূরণ করবে বলে আশা সিনেপ্রেমীদের।

haami

[ আরও পড়ুন: খোলামেলা পোশাকে লেখা ‘রাম’, আইনি ঝামেলায় ফাঁসলেন বাণী ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.