Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬
বাণী কাপুর

খোলামেলা পোশাকে লেখা ‘রাম’, আইনি ঝামেলায় ফাঁসলেন বাণী

নেটদুনিয়াতেও সমালোচনার ঝড়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০১৯, ১৬:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৩, ২০১৯, ১৬:৪৩

options
link
খোলামেলা পোশাকে লেখা ‘রাম’, আইনি ঝামেলায় ফাঁসলেন বাণী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টাইল দেখাতে গিয়ে ফেঁসে গেলেন বাণী কাপুর। পোশাক বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। অভিযোগ, তাঁর পোশাক একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করেছে। এই নিয়ে অভিনেত্রীর বিরুদ্ধে মুম্বইয়ের এনএম মার্গ থানায় দায়ের হয়েছে এফআইআর।

বাণী কাপুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, রাম সাওয়ন্ত নামে এক ব্যক্তি। তাঁর জবানবন্দি নিতে সম্প্রতি তাঁকে থানায় ডাকা হয়। এদিকে থানায় অভিযোগ দায়েরের খবর পেয়ে ইনস্টাগ্রাম থেকে ছবিটি সরিয়ে নেন বাণী। কিন্তু ততক্ষণে সেটি ভাইরাল হয়ে গিয়েছে। বাণীর বিরুদ্ধে যে অভিযোগপত্রটি জমা পড়েছে, তাতে লেখা হয়েছে, অভিনেত্রী যে পোশাকটি পরেছিলেন তাতে ভগবান শ্রীরামের নাম লেখা ছিল। কিন্তু পোশাকটি ছিল অত্যন্ত নিম্নরুচির। প্রায় অর্ধনগ্ন। বিশেষত তাঁর কাঁধ ও স্তনের জায়গার কাপড় নিয়ে আপত্তি তোলা হয়েছে অভিযোগপত্রে। রামনাম লেখা ব্লাউজ বা অন্তর্বাস পরা মানে রামনামের অপমান ও হিন্দু সম্প্রদায়ের ভাবাবগে আঘাত করা। এমনই বলা হয়েছে অভিযোগে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ আরও পড়ুন: মাতৃবিয়োগ শাবানা আজমির, প্রয়াত অভিনেত্রী শওকত কাইফি ]

সম্প্রতি বাণী কাপুর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি আপলোড করেছিলেন। যেখানে অভিনেত্রীকে দেখা গিয়েছে ডিপকাট টপের সঙ্গে খাকি রঙের একটি প্যান্ট পরে থাকতে। নিঃসন্দেহে আবেদনমূলক ছবি। কিন্তু তাঁর কাঁচুলির মতো টপে পরিষ্কার করে লেখা ছিল রাম নাম। এই নিয়ে শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। অভিযোগ ওঠে, হিন্দু ভাবাবেগকে আঘাত করেছেন বাণী। কট্টরপন্থীরা বলেন, এই ধরনের কাজ করে আখেরে অভিনেত্রী নিজের সংস্কৃতিকেই অপমান করেছেন। তাই বাণী কাপুরকে নিষিদ্ধ করার দাবি তুলতে শুরু করেন অনেকে। ‘হিন্দু জাগরুতি’ নামে এক সংগঠন বাণীর ইনস্টাগ্রামের সেই ছবি তাঁদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একহাত নেন অভিনেত্রীকে। সমালোচনার ঝড় ওঠে নেটদুনিয়াতেও। নেটিজেনরা তো এমনও লিখেছেন, ‘বাণী কাপুরের লজ্জা নেই। আমরা আপনার ছবি বয়কট করলাম। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হলে আপনারা বুঝবেন না।’

[ আরও পড়ুন: এভাবে কেউ মন্দিরে আসে? পোশাক বিতর্কে জড়ালেন অজয়-কাজলের মেয়ে নাইশা ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.