সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় যে ক’দিন বিতর্কের আড়ালে থাকেন, তা বোধহয় হাত গুণে বলে দেওয়া যাবে। কিছুদিন আগে ধূসর চুল নিয়ে ছবি পোস্ট করে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। আর এবার তাঁর টুইট ঘিরে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ল উত্তেজনা। তবে স্বস্তিকা নিজে কিন্তু বিতর্কিত কিছু বলেননি। বরং অশালীন পোস্টের উপযুক্ত জবাব দেওয়ার জন্য তাঁকে ঘিরে বইছে সমালোচনার ঝড়।
দিন চারেক আগে স্বস্তিকা মুখোপাধ্যায় একটি স্টিল ছবি শেয়ার করেন। সেই ছবিতেই তন্ময় ঘোষ নামে এক ব্যক্তি কমেন্ট করেন, “এক রাতের জন্য কত নেন?” সাধারণত অনেক সেলিব্রিটি এমন প্রশ্নের উত্তর দেন না। কিন্তু সেই তালিকায় পড়েন না স্বস্তিকা। তিনি বরাবরই স্পষ্টবাদী, ঠোঁটকাটা। তাঁর দিকে অশালীন উক্তি ছুটে এলে চুপ করে বসে থাকবেন, এমন মানুষ তিনি নন। তাই এবারও তন্ময় ঘোষের কথার উত্তরও বেশ চাঁচাছোলা ভাষায় দিলেন অভিনেত্রী। লিখলেন, “আপনার সামর্থ নেই। তবে ফ্যান্টাসি বিনামূল্যেরই পাওয়া যায়। ওটা চেষ্টা করে দেখতে পারেন।” তবে শুধু স্বস্তিকাই নয়, অনেক নেটিজেনও স্বস্তিকার পাশে দাঁড়িয়ে তুলোধোনা করেছেন তন্ময় ঘোষকে।
Well you can’t afford me Sir. Fantasies come for free. Try that 😊 https://t.co/Tf8r54K5rI
— Swastika Mukherjee (@swastika24) November 18, 2019
[ আরও পড়ুন: ফের ‘ইন্ডিয়ান আইডল’ ছাড়লেন অনু মালিক, মহিলাদের জন্য ‘প্রতীকী জয়’ বললেন সোনা ]
কিছুদিন আগে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় একটি ছবি পোস্ট করেছিলেন। ছবিতে দেখা গিয়েছিল, চুলে ধূসর রং করেছেন অভিনেত্রী। সঙ্গে রয়েছে বেগুনির হালকা ছোঁয়া। ছবির ক্যাপশনে লিখেন, ‘yes call me old, old is sexy and I know it’. সম্ভবত এই ‘সেক্সি’ শব্দটাতেই আপত্তি রাম বণিক নামে এক ব্যক্তি। কমেন্টে তিনি লেখেন, ‘অভিনেত্রী কম, যৌনকর্মী বেশি লাগে আপনাকে।’ উত্তরে স্বস্তিকা লিখেছেন, ‘ধন্যবাদ রামবাবু। ওঁরা তো খেটে খাওয়া মানুষ, ওঁদের মতো দেখতে লাগা সম্মানের ব্যাপার। আপনি নিজের চিন্তাধারা ওঁদের মতো বড় করুন, দেখবেন আপনার নিজেকে নিয়ে গর্ব হবে। অল দ্য বেস্ট’।
[ আরও পড়ুন: বাংলা ছবি থাকলেও বাঙালি দর্শক নেই গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ