Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Swarup Biswas

মহিলার থেকে ৮০ লক্ষ তোলা, সুরুচির ‘ঘরে’ একা দেখা করার প্রস্তাব! স্বরূপের বিরুদ্ধে এফআইআর

সম্প্রতি টলিপাড়ার এক রূপটান শিল্পী স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ২২ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ তুলেছিলেন। এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক জনৈক মহিলা দোকানি।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১৮:৫০

link
নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১৮:৫০

options
link
মহিলার থেকে ৮০ লক্ষ তোলা, সুরুচির ‘ঘরে’ একা দেখা করার প্রস্তাব! স্বরূপের বিরুদ্ধে এফআইআর zoom
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর
Advertisement

গত ৪ জুন যৌন হেনস্থা, তোলাবাজি, খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। অস্ত্র আইনে মামলাও দায়ের হয়েছে প্রাক্তন টলিপাড়ার ফেডারেশন সভাপতির বিরুদ্ধে। আপাতত আগামী ১৮ জুন পর্যন্ত পুলিশি হেফাজতেই থাকতে হবে তাঁকে। এর মাঝেই স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ জনৈক মহিলা।

অভিযোগকারিণীর দাবি, ফুটপাতে দোকান দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ‘তোলা’ চেয়েছিলেন স্বরূপ বিশ্বাস। শুধু তাই নয়! রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ভাই নাকি ওই মহিলাকে সুরুচি সংঘে একা দেখা করার প্রস্তাবও দেন।

সম্প্রতি টলিপাড়ার এক রূপটান শিল্পী স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ২২ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ তুলেছিলেন। সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় তাঁকে। এবার স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ তুলে এফআইআর দায়ের করলেন আরেক মহিলা। অভিযোগকারিণীর দাবি, ফুটপাতে দোকান দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ‘তোলা’ চেয়েছিলেন স্বরূপ বিশ্বাস। শুধু তাই নয়! রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ভাই নাকি ওই মহিলাকে সুরুচি সংঘে একা দেখা করার প্রস্তাবও দেন। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Explosive allegations against Swarup Biswas
মহিলাকে সুরুচির ‘ঘরে’ একা দেখা করার প্রস্তাব! স্বরূপের বিরুদ্ধে এফআইআর

মহিলার দাবি, ঘটনার সূত্রপাত ২০২৫ সালে। সেবছরের ফেব্রুয়ারি মাসে নিউ আলিপুরে রাস্তার ধারে একটি স্ট্রিট ফুড কার্ট অর্থাৎ খাবারের দোকান বসানোর পরিকল্পনা করেছিলেন তিনি। সেই অনুযায়ী, তিনি কেএমসি’র ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুঁই বিশ্বাসের সঙ্গে দেখা করেন। কিন্তু স্বরূপপত্নী জুঁই তাঁকে জানান যে, এবিষয়ে অনুমতি দেওয়ার কোনও ক্ষমতা বা এক্তিয়ার তাঁর নেই। কারণ এধরনের বিষয় এবং প্রয়োজনীয় অনুমতির বিষয়টি স্বরূপ বিশ্বাসই বিবেচনা করেন। এরপর প্রয়োজনীয় অনুমতি পাওয়ার জন্য ওই মহিলা স্বরূপের সঙ্গে দেখা করেন। সেই সময়ই তিনি ৮০ লক্ষ টাকা দাবি করেন এবং ‘ব্যক্তিগত স্বার্থসিদ্ধি’র ইঙ্গিত দিয়ে তাঁকে ‘সুরুচি সংঘে’ একা দেখা করতে বলেন। সেই মর্মেই গত ১৪ জুন নিউ আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। খবর, এই মহিলা দোকানির অভিযোগের ভিত্তিতে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৫(১)(ii) এবং ৩০৮(৪) ধারায় মামলা রুজু হয়েছে। সংশ্লিষ্ট ইস্যুতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

আর আগে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২২ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছিল স্বরূপের বিরুদ্ধে। কাদের থেকে তিনি তোলাবাজি করেছেন? সেটাই খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগ, স্টুডিওপাড়ায় বছরের পর বছর ধরে দুর্নীতির ‘ঘুঘুর বাসা’ তৈরি করে রেখেছিলেন স্বরূপ বিশ্বাস। গ্রেপ্তার হতেই তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন শিল্পী থেকে প্রতিবেশীরা। প্রতিবেশীদের অভিযোগ, ‘গোটা টালিগঞ্জজুড়ে তোলাবাজি করতেন স্বরূপ বিশ্বাস। সরকারে ছিল বলে পুলিশও কোনও পদক্ষেপ করেনি। দিনের পর দিন কাজের প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছেন।’ পরিচালক থেকে টেকনিশিয়ান, সর্বস্তরে একাধিপত্য কায়েম করে রাখার অভিযোগ স্বরূপের বিরুদ্ধে। ‘বিশ্বাস ব্রাদার্স’দের হাতেই ছিল টলিউডের কলকাঠি! গ্রেপ্তারির পর সোমবার ধৃত স্বরূপকে নিয়ে তাঁর নিউ আলিপুরের সাহাপুর কলোনির ফ্ল্যাটে প্রায় চার ঘণ্টা ধরে তল্লাশি চালায় পুলিশ। সেই অভিযানে মেলে গোপন ঘরের সন্ধান। এরপর মঙ্গলবার দুপুর পৌনে তিনটে নাগাদ স্বরূপকে সুরুচি সঙ্ঘের পুজোর মাঠে নিয়ে যাওয়া হয়। এদিনও প্রায় চার ঘণ্টা তল্লাশি চলে। সেসময়ে ক্লাবের বাইরে মোতায়েন ছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী। এবার বুধবার দুপুরে ধৃত স্বরূপ বিশ্বাসকে নিয়ে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওর ফেডারেশনের অফিসে পৌঁছয় পুলিশ। জানা গিয়েছে, তালা ভেঙে অফিসে ঢোকার চেষ্টা করতে হয় তদন্তকারীদের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.