Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Rahul Banerjee Death

প্রিয়াঙ্কাকে নিয়ে থানায় আর্টিস্ট ফোরাম, রাহুলের মৃত্যুতে দায়ের প্রথম এফআইআর

রিজেন্ট পার্ক থানায় প্রিয়াঙ্কার সঙ্গে চিরঞ্জিৎ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত-সহ সংগঠনের সদস্যরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ১৯:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ১৯:০৩

options
link
প্রিয়াঙ্কাকে নিয়ে থানায় আর্টিস্ট ফোরাম, রাহুলের মৃত্যুতে দায়ের প্রথম এফআইআর zoom
রাহুলের মৃত্যুতে দায়ের প্রথম এফআইআর।

শুক্রবার রাতেই অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee)  মৃত্যুতে জরুরী বৈঠক ডাকা হয়েছিল টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওয়। যেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ভরত কল, দিগন্ত বাগচী, পায়েল দে-সহ আরও অনেকে। সেই মিটিংয়েই অভিনেতার মর্মান্তিক পরিণতিতে আইনি পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয় আর্টিস্ট ফোরাম। সেই প্রেক্ষিতেই শনিবার দুপুরে রাহুলপত্নী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে রিজেন্ট পার্ক থানায় সংগঠনের সদস্যরা। সঙ্গে রয়েছেন চিরঞ্জিৎ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, ভরত কল, লাবণী সরকার, ঋত্বিক চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস-সহ আরও অনেকে। উল্লেখ্য, রাহুলের মৃত্যুর ঘটনার পাঁচ দিন পর প্রথম এফআইআর দায়ের হল। রাহুলের মৃত্যুতে লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে গাফিলতি ও ষড়যন্ত্রের অভিযোগ আনল আর্টিস্ট ফোরাম। 

সূত্রের খবর, রিজেন্ট পার্ক থানা থেকেই টেকনিশিয়ান স্টুডিওর উদ্দেশে রওনা দেবেন শিল্পী, কলাকুশলীরা। সেই প্রেক্ষিতে মনে করা হচ্ছে, প্রিয়াঙ্কা সরকারও মিছিলে হাঁটতে পারেন। এই মিছিলে যেন কোনওরকম রাজনৈতিক রং না লাগানো হয়, এমন আবেদনও জানিয়েছেন সেলেব মহলের একাংশ।

এদিকে নিরপেক্ষ তদন্তের দাবিতে শনিবার বিকেল চারটের সময়ে টেকনিশিয়ান স্টুডিও থেকে ‘জাস্টিস ফর রাহুল’ মিছিলের ডাক দিয়েছে নাগরিক সমাজ। যেখানে যোগ দেবেন আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনের সদস্যরা। সূত্রের খবর, রিজেন্ট পার্ক থানা থেকেই টেকনিশিয়ান স্টুডিওর উদ্দেশে রওনা দেবেন শিল্পী, কলাকুশলীরা। সেই প্রেক্ষিতে মনে করা হচ্ছে, প্রিয়াঙ্কা সরকারও মিছিলে হাঁটতে পারেন। এই মিছিলে যেন কোনওরকম রাজনৈতিক রং না লাগানো হয়, এমন আবেদনও জানিয়েছেন সেলেব মহলের একাংশ।

Advertisement
Artists’ Forum members including Priyanka Sarkar at Regent Park Police Station filing FIR in Rahul Banerjee death case
প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে থানায় আর্টিস্ট ফোরাম।

ঠিক কী ঘটেছিল সেদিন? কীভাবে সমুদ্রে তলিয়ে গেলেন অভিনেতা? রাহুলের বেঘোরে প্রাণ হারানোর দায় কার? গোটা সিনেইন্ডাস্ট্রির কাছে এখনও অজস্র উত্তর অধরা। জবাব চেয়ে প্রযোজনা সংস্থাকে দিন দুয়েক আগেই চিঠি ধরিয়েছিল আর্টিস্ট ফোরাম। কিন্তু ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্সের তরফে প্রাপ্ত জবাবে সন্তুষ্ট নয় সংশ্লিষ্ট সংগঠন। সেই প্রেক্ষিতেই শুক্রবারের বৈঠকে শনিবার রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়।

গত রবিবার বিকেলে তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেসময়ে সৈকতে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের কেউ জানিয়েছেন, অনেকক্ষণ জলে ডুবে থাকার পর অভিনেতাকে ডাঙায় তোলা হয় তো কারও বা দাবি, সহ-অভিনেত্রীকে জোয়ারের জলের হাত থেকে বাঁচাতে গিয়েই এহেন মর্মান্তিক পরিণতি ঘটে অভিনেতার। এদিকে পয়লা দিন থেকেই প্রযোজনা সংস্থার ইউনিটের সদস্যদের বয়ানে অসঙ্গতি। পুলিশের হাতে আসা শুটিংয়ের ভিডিও ফুটেজের সঙ্গে অমিল রয়েছে ধারাবাহিকের কলাকুশলীদের বয়ানেও। সেই প্রেক্ষিতেই রহস্য আরও দানা বেঁধেছে। ঠিক কী ঘটেছিল সেদিন? কীভাবে সমুদ্রে তলিয়ে গেলেন অভিনেতা? রাহুলের বেঘোরে প্রাণ হারানোর দায় কার? গোটা সিনেইন্ডাস্ট্রির কাছে এখনও অজস্র উত্তর অধরা। জবাব চেয়ে প্রযোজনা সংস্থাকে দিন দুয়েক আগেই চিঠি ধরিয়েছিল আর্টিস্ট ফোরাম। কিন্তু ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্সের তরফে প্রাপ্ত জবাবে সন্তুষ্ট নয় সংশ্লিষ্ট সংগঠন। সেই প্রেক্ষিতেই শুক্রবারের বৈঠকে শনিবার রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে একটি জরুরি বৈঠক বসে। ওই বৈঠকে এসেছিলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও। অভিনেতার আকস্মিক মৃত্যুর পূর্ণ তদন্তের দাবিতেই এই বৈঠক ডাকা হয়েছিল বলে খবর। যেখানে উপস্থিত ছিলেন প্রযোজক নিসপাল সিং রানে, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল ও দেব। এরপর শুক্রবার রাতে আরেক দফা বৈঠকে সংশ্লিষ্ট সংগঠনের তরফে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.