সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির সামনে হিরেখচিত নেমপ্লেট লাগিয়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। সপ্তাহের শুরুতেই শোনা গিয়েছিল এই খবর। তাতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তা এতদিনে জানালেন গৌরী খান (Gauri Khan)।

রবিবার রাতে বদলে ফেলা হয় ‘মন্নতে’র নেমপ্লেট। পুরনো নেমপ্লেট খুলে ফেলে এবার তার জায়গায় এল হিরে বসানো নামের ফলক। যেখানে উজ্জ্বল হয়ে উঠল মন্নতের (Mannat) নাম। সেই সময় শোনা গিয়েছিল, মন্নতের এই নেমপ্লেটের দাম ৫৫ লক্ষ টাকা। নেমপ্লেটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই হইচই পড়ে গেল শাহরুখ অনুরাগীদের মধ্যে।
Here is that precious lovely diamond name plates at #Mannat with the new Gate.
RT if you cant wait to take a selfie soon with this new name plate on our King’s palace #Mannat #ShahRukhKhan @iamsrk pic.twitter.com/LG60SuGjMN
— ♡♔SRKCFC♔♡™ (@SRKCHENNAIFC) November 20, 2022
[আরও পড়ুন: দাম্পত্য সুখ নাকি নীরবতায়! দুর্বল গল্পে ভরাডুবি হল কৌশিক-অপরাজিতার ‘কথামৃত’র]
এদিন মন্নতের নেমপ্লেটের সামনে নিজের একটি ছবি পোস্ট করেন গৌরী খান। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “বাড়ির সামনের এই দরজাটি আপনার ঘরে আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের প্রবেশ করার পথ। তাই নেমপ্লেটে পজেটিভ এনার্জি থাকা প্রয়োজন। তাই আমরা কাঁচের মতো স্বচ্ছ সামগ্রী ব্যবহার করেছি যাতে ইতিবাচক, উন্নয়নশীল ও শান্ত পরিবেশ বজায় থাকে।”

উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে মাদ কাণ্ডে আরিয়ান খানের নাম জড়ায়। প্রায় একমাস জেলে ছিলেন শাহরুখপুত্র। সেই সময়টায় ভেঙে পড়েছিলেন শাহরুখ-গৌরী। এখন আরিয়ানের বিরুদ্ধে ওঠা সেই সব অভিযোগ খারিজ হয়ে গিয়েছে। কিন্তু অতীতের অভিজ্ঞতা নিয়ে বাড়তি সতর্ক শাহরুখ-গৌরী। সেই কারণেই হয়তো নেমপ্লেট বদলে ফেলেছেন। তবে তা হিরেখচিত কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।
[আরও পড়ুন: চোখেমুখে রাগ, হাতে ত্রিশূল,’ভোলা’ ছবির টিজারে চমক দিলেন অজয় দেবগন!]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ