Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Tandav Series

ভগবান শিবের অপমান! মুক্তির পরদিনই সইফের ‘তাণ্ডব’ সিরিজ বয়কটের ডাক

কোন দৃশ্যে আপত্তি জানেন? দেখুন ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৬, ২০২১, ১৩:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৬, ২০২১, ১৩:৪০

options
link
ভগবান শিবের অপমান! মুক্তির পরদিনই সইফের ‘তাণ্ডব’ সিরিজ বয়কটের ডাক zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবারই আমাজন প্রাইম ভিডিও’য় (Amazon Prime Video) মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ (Tandav)। ২৪ ঘণ্টার মধ্যেই শুরু হয়ে গেল বিতর্ক। সিরিজ বয়কটের ডাক দিয়েছেন নেটদুনিয়ার একাংশ। হিন্দু ধর্ম এবং ভগবান শিবের অপমানের অভিযোগ উঠেছে সিরিজের বিরুদ্ধে।

রাজনৈতিক ক্ষমতার কাহিনি নিয়ে তৈরি পরিচালক আলি আব্বাস জাফরের (Ali Abbas Zafar)। সিরিজে সমর প্রতাপ সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান (Saif Ali Khan)। অনুরাধা কিশোরের ভূমিকায় রয়েছেন ডিম্পল কাপাডিয়া (Dimpla Kapadia)। আর শিবা শেখরের চরিত্রে অভিনয় করেছেন মহম্মদ জিশান আয়ুব (Mohd. Zeeshan Ayyub)। আয়ুবের অভিনয় করা একটি দৃশ্য নিয়েই তোলপাড় ভারচুয়াল জগৎ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: খোলামেলা পোশাকে সাহসী ছবি পোস্ট, নেটদুনিয়ায় অশ্লীল কটাক্ষের শিকার নুসরত]

কলেজ ক্যাম্পাসের একটি নাটকের দৃশ্যে আয়ুবকে শিবের চরিত্রে দেখা যায়। যেখানে নারদের চরিত্রকে বলতে শোনা যায় যে, রামের ফলোয়ার্স বেড়ে যাচ্ছে এ নিয়ে শিবের কিছু করা উচিত। ব্যঙ্গাত্মক এই নাটকে শিব হিসেবে অকথ্য ভাষার উচ্চারণ করেন আয়ুব। ‘আজাদি’ নিয়েও বিদ্রুপ করা হয়। এতেই ক্ষিপ্ত নেটদুনিয়া। টুইটারে ট্রেন্ডিং ‘ব্যান তাণ্ডব নাও’ (Ban Tandav Now) হ্যাশট্যাগ।

সইফ, ডিম্পল এবং আয়ুব ছাড়াও সিরিজে রয়েছেন একঝাঁক তারকা। মোট ৯টি এপিসোডে দেখা গিয়েছে তিঘমাংশু ধুলিয়া, কুমুদ মিশ্র, সুনীল গ্রোভার, কৃতিকা কামরা, সারা জেন ডিয়াস, ভাবনা চৌধুরী, অনুপ সোনি, সন্ধ্যা মৃদুল, দিনো মোরিয়া। সিরিজের বেশ কিছু অংশের শুটিং সইফের পতৌদি প্যালেসে করা হয়েছে।   

[আরও পড়ুন: ‘গভীরে যাও…’, অনুপমের সঙ্গে গলা মেলালেন সৃজিত, চলচ্চিত্র উৎসবের মঞ্চে ব্যতিক্রমী দৃশ্য]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.