Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Rahul Priyanka Shohoj

প্রিয়াঙ্কা ও ছেলে সহজকে পাশে নিয়ে নতুন শুরুর ইঙ্গিত রাহুলের, ব্যাপারটা কী?

সংবাদ প্রতিদিন ডিজিটালকে কারণ জানিয়েছেন অভিনেতা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩, ২০২২, ২০:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩, ২০২২, ২০:৩৬

options
link
প্রিয়াঙ্কা ও ছেলে সহজকে পাশে নিয়ে নতুন শুরুর ইঙ্গিত রাহুলের, ব্যাপারটা কী? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে পালটে যায় সম্পর্কের সমীকরণ। যেকোনও সময় নতুনভাবে নতুন সম্পর্কের শুরু করাই যায়। এমনই ইঙ্গিত দিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)। রবিবার প্রাক্তন স্ত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) এবং ছেলে সহজের সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “নতুন শুরু।”

Rahul-Priyanka-Shohoj

Advertisement

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এই নতুন শুরুর কারণ কী?

যে ছবি রাহুল পোস্ট করেছেন তাতে সহজের হাতে রয়েছে একটি চিত্রনাট্য। ব্যাপারটা কী? জানতে ফোন করা হয়েছিল অভিনেতাকে। প্রশ্নের উত্তরে তিনি জানান, এটিই তাঁর পরিচালিত ছবি ‘কলকাতা ৯৬’-এর চিত্রনাট্য। আর বাবার পরিচালিত ছবির মাধ্যমেই অভিনয়ের জগতে সহজের সফর শুরু হচ্ছে। ২৫ জুলাই থেকে ‘কলকাতা ৯৬’ ছবির শুটিং শুরু হচ্ছে। তার আগে ছেলের হাতে চিত্রনাট্য দিলেন রাহুল। পাশে হাসিমুখে বসে এই মুহূর্তের সাক্ষী থাকলেন প্রিয়াঙ্কা।  

[আরও পড়ুন: এপ্রিলেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন আলিয়া! সোশ্যাল মিডিয়ায় খবর ‘ফাঁস’ করতেই সাসপেন্ড নেটিজেন

একসময়ে পরিচালক রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে জুটি বেঁধে ঝড় তুলেছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা। শুধু সিনেমায় নয়, বাস্তবেও প্রেমে পড়েন প্রিয়াঙ্কা ও রাহুল। বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই তারকা। তাঁদের জীবনে আসে একমাত্র সন্তান সহজ। কিন্তু হঠাৎই প্রিয়াঙ্কা, রাহুলের সুখের সংসারে অশান্তি। বিবাহবিচ্ছেদের পথ বেছে নেন তাঁরা। তবে এসবকে আর এখন মনে রাখতে চান না প্রিয়াঙ্কা বা রাহুল কেউই। বরং, নিখাদ বন্ধুত্বকেই বেছে নিয়েছেন দু’ জনে। আর তার মাঝখানে ছোট্ট সহজ। এবার সহজ অভিনয় করবেন বাবার পরিচালিত ‘কলকাতা ৯৬’ ছবিতে। 

Rahul-Sahaj

উল্লেখ্য, গোটা ছবিতে দেখানো হবে তিনটি দিনের গল্প। ১৯৯৬ সালে ২২ জুন সৌরভ গঙ্গোপাধ্যায় লর্ডসে সেঞ্চুরি করেছিলেন। সেই ঘটনা বাঙালির জীবনকে কীভাবে প্রভাবিত করেছিল, তা ফুটিয়ে তোলা হবে নতুন এই ছবিতে।  

[আরও পড়ুন: শেষবার মীরের গলায় ‘সানডে সাসপেন্স’! আবেগে ভাসলেন শ্রোতারা

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.