সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই থেকে সোজা মণিপুর। আর সেখানেই মণিপুরী স্টাইলে বিয়ে সারছেন বলিউডের হ্যান্ডসাম নায়ক রণদীপ হুডা। বুধবার মণিপুরের কন্যা অভিনেত্রী ও মডেল লিন লাইশরামের গলায় মালা দেবেন রণদীপ। মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে রণদীপের বিয়ের নানা অনুষ্ঠান।
মহাকাব্যের থিমেই নাকি বিয়ে করতে চলেছেন রণদীপ। আর তা হবে মণিপুরে। কেন এমন ভাবনা? মণিপুরের সঙ্গে মহাভারতের যে যোগসূত্র রয়েছে তা মাথায় রেখেই নাকি এমনটা ভাবা হয়েছে বলে খবর। মহাভারতের অন্যতম প্রধান চরিত্র অর্জুন। পঞ্চপাণ্ডবদের তৃতীয় পাণ্ডব। যাঁকে মন দিয়েছিলেন মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদা। তাই মহাভারতের থিমই রণদীপ ও লিনের বিয়ের জন্য ভাবা হয়েছে।
View this post on Instagram
[আরও পড়ুন: Filmfare OTT: আলিয়া-মনোজ-সোনাক্ষীদের হাতে ব্ল্যাক লেডি, আর কারা পেলেন পুরস্কার?]
সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মঙ্গলবার রাতের অনুষ্ঠানের বেশ কয়েকটা ছবি। যেখানে লাল মণিপুরী পোশাকে দেখা গিয়েছে রণদীপকে। ছবিতে দেখা গিয়েছে, লিনের পরিবারের সঙ্গে বসে ডিনার সারছেন রণদীপ। একসঙ্গে মিলে ছবিও তুলেছেন।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মণিপুরী খাবার দিয়েই সেজে উঠবে রণদীপের বিয়ের খাবারের মেনু। তবে দুএকটা পাঞ্জাবি খানাও থাকছে। যেহেতু রণদীপের প্রিয় কাবাব, সেহেতু বহু রকমের কাবাব থাকবে অতিথিদের জন্য।
রণদীপের হবু বউ লিনের জন্ম ইম্ফলে। মডেলিংয়ের জগতে তাঁর সুনাম আছে। বলিউডে লিনের সফর শুরু হয় শাহরুখ-দীপিকার ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে। ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তার পর ‘মেরি কম’, ‘রঙ্গুন’, ‘আখনি’ সিনেমায় দেখা গিয়েছে লিনকে। সম্প্রতি ‘জানে জান’ ছবিতে প্রেমার চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর পাশাপাশি ব্যবসাও রয়েছে লিনের।
[আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ‘রক্তবীজ’-এর ইতিহাস! প্রথম কোনও বাংলা সিনেমার স্ক্রিনিং হবে এই দ্বীপরাষ্ট্রে]
সর্বশেষ খবর
-
শুভেন্দুর ছেড়ে যাওয়া ‘হাইভোল্টেজ’ নন্দীগ্রামের উপনির্বাচনে প্রার্থী কে? শুরু জল্পনা
-
নারীদের স্বনির্ভর করতে নতুন স্কিল ইনস্টিটিউট ‘অনন্যা’, মিলবে কর্মমুখী প্রশিক্ষণ
-
হাতে স্বামীজির ছবি, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ কাফুর, ব্রাজিল ম্যাচের আগে শহরে বিশ্বজয়ী তারকা
-
প্রথমবার দিল্লি থেকে সরতে চলেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ! দায়িত্বে কোন রাজ্য?
-
উৎসবের আগে স্বস্তি! রান্নার গ্যাস বুকিংয়ের সময়সীমা কমাল মোদি সরকার, মিলবে কতদিনে?