Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬
Ira Khan

ফিল্মি কায়দায় প্রেমিক নূপুরের সঙ্গে বাগদান সেরে ফেললেন আমিরকন্যা ইরা, ভাইরাল ভিডিও

ইরাকে বাগদানের শুভেচ্ছা জানালেন বলিউড তারকারা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২২, ১৩:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২২, ১৩:২৩

options
link
ফিল্মি কায়দায় প্রেমিক নূপুরের সঙ্গে বাগদান সেরে ফেললেন আমিরকন্যা ইরা, ভাইরাল ভিডিও zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন সিনেমার মতো। প্রেমিকার সামনে হাঁটু গেড়ে বসে আমি খানের মেয়ে ইরা খানের সঙ্গে বাগদান সেরে ফেললেন তাঁর প্রেমিক নূপুর শিখর। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই হইহই করে ভাইরাল। এই ভিডিও দেখে গোটা ইন্ডাস্ট্রি নূপুর ও ইরার (Ira Khan) প্রশংসায় পঞ্চমুখ।

ভিডিওতে দেখা গিয়েছে, নূপুর একটি সাইক্লিং ইভেন্টে যোগ দিয়েছিলেন। আর তা দেখতে গিয়েছিলেন ইরা। সেখানেই সুযোগ বুঝে ইরার হাতে আংটি পরিয়ে বাগদান সেরে ফেলেন নূপুর ও ইরা। গোটা কাণ্ডে ইরা একেবারে লজ্জায় লাল। ইরা ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে লিখলেন, ‘সে হ্যাঁ বলল, আমিও হ্যাঁ বললাম।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: প্রতারণা করলেই ৪০ কোটি জরিমানা! বিয়ের পর অদ্ভুত চুক্তিপত্রে সই জেনিফার ও বেন অ্যাফলেকের]

প্রথম থেকেই নূপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে কোনও লুকোছাপা করেননি ইরা। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই অন্তরঙ্গ ছবিও দিতেন। প্রেমিকের সঙ্গে ছবি দেওয়ায় ট্রোলের শিকারও হয়েছেন ইরা। তবে এসবে খুব একটা পাত্তা দেন না। আর এবার তো প্রকাশ্যেই বাগদান সেরে ফেললেন ইরা।

প্রসঙ্গত, গত ৪ বছর ধরে মনোবিদের তত্ত্বাবধানে রয়েছেন হতাশাগ্রস্ত ইরা খান। নিজের ডিপ্রেশনের কথা কখনওই লুকোননি আমির খানের (Aamir Khan) মেয়ে। সোশ্যাল মিডিয়ায় আগেও নিজের মনের কথা অনুরাগীদের খুলে বলেছেন তিনি। এবার তিনি জানালেন, তাঁর এই হতাশাগ্রস্ত হওয়ার পিছনে ঠিক কী কী কারণ রয়েছে বলে তাঁর মনে হয়। আর সেই প্রসঙ্গেই ১৪ বছর বয়সে নিজের শ্লীলতাহানি হওয়ার কথাও জানান তারকাকন্যা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ira Khan (@khan.ira)

হ্যাঁ, শ্লীলতাহানির শিকার হয়েছিলেন ইরা (Ira Khan)। ইনস্টাগ্রামে প্রায় ১০ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে জীবনের নানাদিকের কথা বলেছেন। সেখানেই ইরা জানান, অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলেন তিনি। বয়স কম ছিল। তাই বুঝতে পারছিলেন না ঠিক কী হচ্ছে। তারা জেনেশুনেই এমনটা করছিল কি না। এমন অচেনা অভিজ্ঞতায় বেশ হতাশ হয়ে পড়েছিলেন। গোটা বিষয়টা বাবা আমির খান ও মা রিনা দত্তকে জানান ইরা। তাঁদের সঙ্গে কথা বলার পর মন অনেকখানি হালকা হয়।

[আরও পড়ুন: বয়ফ্রেন্ডের পিছনে গোয়েন্দা লাগালেন রাখি সাওয়ান্ত! সম্পর্ক ভাঙা নিয়ে শুরু গুঞ্জন]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.