Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Singham Again Song

সীতাকে ফেরাতে কর্তব্যপরায়ণ বজরংবলী রণবীর সিং, ‘হনুমান চালিশা’র আঁধারে কী ম্যাজিক দেখালেন?

রামদূতের ভূমিকায় দেখা গেল রণবীর সিং। দেখুন ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৯, ২০২৪, ১৭:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৯, ২০২৪, ১৭:০৮

options
link
সীতাকে ফেরাতে কর্তব্যপরায়ণ বজরংবলী রণবীর সিং, ‘হনুমান চালিশা’র আঁধারে কী ম্যাজিক দেখালেন? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেবীপক্ষে নারীশক্তির হুঙ্কার দিয়ে ‘সিংহম এগেইন’-এর ট্রেলার(Singham Again Trailer) প্রকাশ্যে এসেছিল। সীতাহরণের প্রতিশোধে রামের রাবণবধ, হনুমানের লঙ্কাকাণ্ডের প্রসঙ্গ টেনে গল্প বুনেছেন পরিচালক রোহিত শেট্টি। আর সিনেমার প্রথম গান(Song) ‘জয় বজরংবলী’ মুক্তি পেল শনিবার। যেখানে ‘হনুমান চালিশা’র আঁধারে কর্তব্যপরায়ণ রামদূতের ভূমিকায় দেখা গেল রণবীর সিংকে(Ranveer Singh)।

সীতা করিনা কাপুরকে ফেরাতে প্রতিজ্ঞাবদ্ধ বজরংবলী। তাই রাম অজয় দেবগণের সেনাপতি হয়ে ময়দানে নেমেছে রণবীর সিং। ‘জয় বজরংবলী’ গানের ভিডিওতেই সেই দৃশ্যই তুলে ধরলেন রোহিত শেট্টি। হনুমান চালিশার আঁধারে তৈরি হয়েছে এই গান। স্বানন্দ কিরকিরের লেখা কথায় গান বেঁধেছেন থামান এস। আগামী পয়লা নভেম্বর দিওয়ালি উপলক্ষে প্রেক্ষাগৃহে আসছে ‘সিংহম এগেইন’। তার প্রাক্কালেই অজয়-রণবীরের রাম-হনুমান কীর্তির ঝলক দেখিয়ে মুক্তি পেল ‘জয় বজরংবলী’। গানের ভিডিওটিতে সিনেমার অ্যাকশন সিকোয়েন্স-এর বেশ কিছু ঝলকও দেখা গেল।

Advertisement

‘সিংহম এগেইন'(Singham Again)-এর পয়লা ঝলকেই আঁচ করা গেল যে, রোহিত শেট্টির পুলিশি ব্রহ্মাণ্ড এবার লঙ্কাকাণ্ড বাঁধাতে চলেছে বক্স অফিসে। সীতাহরণে রাম লঙ্কা জ্বালিয়ে দিয়েছিলেন, এবারও তাই হবে…, শুরুতেই হুঙ্কার ছেড়েছেন ‘রাম’ অজয় দেবগন। আর ট্রেলারেই নতুন রেকর্ড গড়েছে এই সিনেমা। বিশ্বের ইতিহাসে সবথেকে দীর্ঘ ট্রেলারের খেতাব ছিনিয়ে নিয়েছে ‘সিংহম এগেইন’। সিনেমার কাস্টিংও জমজমাট। কে নেই? অজয় দেবণ, করিনা কাপুর, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, অক্ষয় কুমার থেকে শুরু করে টাইগার শ্রফকে দেখা যাবে মুখ্য ভূমিকায়।

পুলিশ অফিসারের ভূমিকায় অজয় দেবগন এখানে রাম। আর তাঁর স্ত্রীয়ের ভূমিকায় করিনা কাপুরকে দেখা গেল। করিনার চরিত্রের সঙ্গে সীতার তুলনা টেনে দেখানো হয়েছে তিনি অপহৃত হয়ে যান। আর স্ত্রীকে উদ্ধার করতেই দুনিয়া উলট-পালট করে ফেলে সিংহম পুলিশ অফিসার। এভাবেই এগিয়েছে গল্প। ট্রেলারেই দেখা গেল রামায়ণের সঙ্গে আধুনিক প্লট একসূত্রে গেঁথে গল্প সাজানো হয়েছে। দীপিকা পাড়ুকোনকে দেখা গেল রণং দেহি অবতারে। ‘সিংহম এগেইন’ ছবিতে যে তাঁর তুখড় অ্যাকশন সিকোয়েন্স থাকবে, তার ঝলক দেখা গেল ট্রেলারেই। হনুমানের চরিত্রে আদলে রয়েছে রণবীর সিংয়ের কর্মকাণ্ড। স্পেশাল টাস্ক ফোর্সের অফিসার এসিপি সত্যার চরিত্রে অভিনয় করছেন টাইগার শ্রফ। অ্যাকশন মোডে অক্ষয় কুমারও তুখড়!

প্রসঙ্গত, বলিউডে ‘কপ ইউনিভার্স’-এর সূত্রপাত পরিচালক রোহিত শেট্টির (Rohit Shetty) হাত ধরেই। ‘সিংহম’ হয়ে বক্স অফিসে শোরগোল ফেলেছিলেন অজয় দেবগন। তারপর আসে ‘সিংহম রিটার্নস’। আবারও সুপারহিট অজয়-রোহিত জুটি। এর মধ্যেই আবার ‘সিম্বা’ হয়ে সাফল্য পান রণবীর সিং (Ranveer Singh)। ‘সূর্যবংশী’ সিনেমায় ক্যাটরিনা কাইফের সঙ্গে জুটি বাঁধেন অক্ষয় কুমার। এবার ‘সিংহম এগেইন’-এর পালা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.