সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) সাংবাদিক নিগ্রহের ঘটনার তীব্র প্রতিবাদ করলেন অভিনেত্রী জয়া আহসান (Jaya Ahsan)। নিজের ফেসবুক প্রোফাইলে সাংবাদিক রোজিনা ইসলামের (Rozina Islam) নিগ্রহের ছবি ও ভিডিও পোস্ট করে ক্ষোভ প্রকাশ করলেন তিনি।
নিজের এই পোস্টে জয়া লেখেন, “রোজিনা সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, সিঁধ কাটতে নয়। দেখতে পেলাম হেনস্তার শিকার হয়ে তিনি মাটিতে পড়ে যাচ্ছেন। এই আমাদের আচরণ! এই আমাদের সভ্যতা!” রোজিনার গলার ওপর চেপে বসা আঙুলগুলির মাধ্যমে বাংলাদেশের বাকস্বাধীনতার কণ্ঠ রোধ করা হচ্ছে বলে অভিযোগ করেন জয়া। সেদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেই এমন অশুভ ঘটনার সাক্ষী হতে হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন। তারপরই রোজিনাকে তাঁর পরিবারের কাছে খুব তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি জানান অভিনেত্রী।
[আরও পড়ুন: তওকতের তাণ্ডবে ভেঙে পড়া গাছের সামনে উদ্দাম নাচ অভিনেত্রীর, ক্ষিপ্ত নেটিজেনরা]
উল্লেখ্য, তদন্তমূলক সাংবাদিকতার জন্য বাংলাদেশে জনপ্রিয় রোজিনা। অভিযোগ, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রকের দুর্নীতি প্রকাশ্যে আনার জন্য রোজিনা একাংশের রোষানলে পড়েছেন। প্রথম আলোর সাংবাদিকের (Bangladesh Journalist) বিরুদ্ধে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে রাষ্ট্রীয় গোপন নথি সরানো ও অনুমতি না নিয়ে ছবি তোলার অভিযোগে মামলা করা হয় ঢাকার শাহবাগ থানায়। তারপর গ্রেপ্তারও করা হয় তাঁকে। বিষয়টি নিয়ে শুধুমাত্র বাংলাদেশ নয় সারা বিশ্বের সাংবাদিক মহলে সমালোচনা করা হয়েছে। রোজিনার মুক্তির দাবি জানানো হয়েছে। বাংলাদেশের বিভিন্ন সংগঠনের পাশাপাশি আওয়ামি লিগ, বিএনপি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা রোজিনা ইসলামের মুক্তির দাবি জানিয়েছেন। ইতিমধ্যেই মামলার তদন্তভার বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।
Rozina Islam— strong, honest and full of passion — no steel bars can break your spirit. Walk tall. We are all with you. #freerozinaislam #freerozina #journalismisnotacrime #100dayschallenge #day38 #RozinaIslam pic.twitter.com/2bnPtFidq5
— Elita Karim (@elitakarim) May 18, 2021
#FreeRozina#FreeRozinaIslam#JournalismIsNotACrime
SAWM Condemns Immediate Release of Bangladeshi journalist @rozinaislam
Demand immediate release https://t.co/GlbwI9dz92…— Nasim Zehra (@NasimZehra) May 18, 2021
[আরও পড়ুন: ‘দৃপ্ত ভঙ্গিতেই ফিরুন’, করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যর জন্য প্রার্থনা শ্রীলেখা-অনীকের]
সর্বশেষ খবর
-
শিলিগুড়ি-মিরিক সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে তোড়জোড়, বেইলি ব্রিজ বানাচ্ছে সেনা
-
এবার বড়সড় জমি কেলেঙ্কারি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে, কাঠগড়ায় খোদ মুখ্যমন্ত্রীর পরিবার
-
ইনস্টায় পরস্পরকে আনফলো বিজয়-তৃষার! জন্মদিনে প্রেমিক মুখ্যমন্ত্রীর সঙ্গে কী হল নায়িকার?
-
হড়পা বানের আশঙ্কা বাড়ছে উত্তরে, অতি ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা
-
মমতার আমলে আইন মেনে ভাঙা হয়নি পুরুলিয়া পুরবোর্ড! প্রশাসক পদ খারিজ করল হাই কোর্ট