Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
Jennifer Lopez

১৯ বছর পর ফের সম্পর্কে বেন অ্যাফলেক-জেনিফার লোপেজ, হয়ে গেল বাগদান

২০০৩ সালে বিয়ে হওয়ার কথা ছিল বেন ও জেনিফারের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২২, ১৬:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২২, ১৬:২৬

options
link
১৯ বছর পর ফের সম্পর্কে বেন অ্যাফলেক-জেনিফার লোপেজ, হয়ে গেল বাগদান zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে, পুরনো চাল ভাতে বাড়ে। পুরনো ওয়াইনের নেশা বেশি। একথাটা যেন একেবারে প্রমাণ করে দিলেন হলিউড তারকা বেন অ্যাফলেক (Ben Affleck) ও জেনিফার লোপেজ (Jennifer lopez)। সম্পর্ক ভাঙার প্রায় ১৯ বছর পর ফের চার হাত এক করলেন এই তারকা জুটি। সম্প্রতি বেন অ্যাফলেকের সঙ্গে বাগদান সেরে ফেললেন অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ। সংবাদ মাধ্যমের কাছে নিজেই এই সুখবর শেয়ার করেছেন জেনিফার ও বেন। 

বেন অ্য়াফলেকের সঙ্গে প্রেমে পড়ে ২০০৩ সালে প্রায় বিয়ের তারিখ ঠিক করে ফেলেছিলেন দু’ জনে। ২০০৩ ও ২০০৪ সালেই মুক্তি পেয়েছিল বেন ও জেনিফারে ছবি ‘গিগলি’ ও ‘জার্সি গার্ল’। তবে সিলভার স্ক্রিনে জুটি বাঁধলেও হঠাৎ ব্রেক আপের সিদ্ধান্ত। তারপর বন্ধুত্ব ছিল বটে। এর পরে মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন জেনিফার। এদের দু’ জনের দুই সন্তানও রয়েছে। অন্যদিকে, বেন বিয়ে করেন জেনিফার গার্নারকে। এঁদেরও রয়েছে তিন সন্তান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘আর চুপ থাকা যাচ্ছে না!’ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উদ্বাস্তুদের নিয়ে দুশ্চিন্তায় প্রিয়াঙ্কা ]

 

দু’জনের সেই সম্পর্কও টেকেনি। জেনিফার প্রেমে পড়েন অ্যালেক্স রডরিগেজের সঙ্গে। অন্যদিকে অভিনেত্রী আনা দে আর্মাসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন অ্য়াফলেক। তবে ঈশ্বর তো বেন ও জেনিফারকে নিয়ে তখন অন্য গল্প লিখছিলেন। আর তাই খুব অল্প সময়ের মধ্য়ে বেন ও জেনিফার পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। তারপর হঠাৎ যোগাযোগ। ফের মিলন। ফের বন্ধুত্ব বদলে যায় প্রেমের সম্পর্কে। আর তাই এবার দেরি না করে, বাগদান পর্ব সেরে ফেলেন বেন ও জেনিফার লোপেজ।

 

খবর অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতেই জেনিফারের আঙুলে বিরাট হিরের আংটি দেখা যায়। সেই থেকেই বাগদানের জল্পনা শুরু। এমনকী, টুইটারেও নিজের বাগদানের ঘোষণার ইঙ্গিত দিয়েছেন জেনিফার লোপেজ। সেখানে তিনি জানান, খুব শীঘ্রই বড় একটি ঘোষণা আসছে। সঙ্গে জুড়ে দেন হিরের আংটির ইমোজি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by BenAffleckJenniferLopez (@benniferfanpage)

[আরও পড়ুন: অস্কারের মঞ্চে সঞ্চালককে চড় মারার শাস্তি, ১০ বছরের জন্য নির্বাসিত উইল স্মিথ ]

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.