Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৭ জুন ২০২৬
Karan Johar

শাহরুখ-রানির হিট ছবি এবার সিরিজে, কেরিয়ার চাঙ্গা করতে নয়া স্ট্র্যাটেজি করণ জোহরের

হিন্দি সিনেদুনিয়ার পর্দায় যে বর্তমানে পুরনো সব হিট-ব্লকবাস্টার সিনেমা ফিরছে, সেটা 'রি-রিলিজ' ট্রেন্ড দেখেই বেশ বোঝা যায়। এবার করণ জোহরও সেই 'টনিকে'ই কেরিয়ার চাঙ্গা করার মন্ত্র খুঁজে পেয়েছেন। কোন ছবিকে সিরিজের আকার দিতে চলেছেন পরিচালক-প্রযোজক?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৭:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৬, ১৭:৪১

options
link
শাহরুখ-রানির হিট ছবি এবার সিরিজে, কেরিয়ার চাঙ্গা করতে নয়া স্ট্র্যাটেজি করণ জোহরের zoom
কেরিয়ার চাঙ্গা করতে নয়া স্ট্র্যাটেজি করণ জোহরের। ছবি- সংগৃহীত

বহুকাল ধরেই বক্স অফিসে করণ জোহর ম্যাজিক ফিকে! তেইশ সালে তারকাখচিত ‘রকি অউর রানি’ সিনেমার সুবাদে ১৪ বছর বাদে যদিও আশার আলো জাগিয়েছিলেন, তবে পরবর্তীতে যে ধর্মা প্রোডাকশন ফের মুখ থুবড়ে পড়েছে, তা বললেও অত্যুক্তি হয় না! বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, এই মুহূর্তে করণ জোহরের প্রযোজনা সংস্থার মন্দা বাজার চলছে। একের পর এক ছবিতে তারকাদের গগনচুম্বী পারিশ্রমিক আর বক্স অফিসে ভাঁটার জেরে বড়সড় লোকসানের মধ্য দিয়ে যাচ্ছেন প্রযোজক করণ। এমন আবহে অনন্যা পাণ্ডে, কার্তিক আরিয়ানের রোম্যান্স দেখিয়ে ঘুড়ে দাঁড়াতে চেয়েছিলেন বটে, কিন্তু তাতেও লাভ হয়নি। বরং বক্স অফিসে ওই সিনেমার ভরাডুবির পাশাপাশি করণের ধর্মা প্রোডাকশনও বিশ বাঁও জলে! এবার কেরিয়ার চাঙ্গা করতে নয়া স্ট্র্যাটেজি করণ জোহরের।

Shah Rukh Khan's surprise reel with Rani Mukerji sends fans into nostalgia overdrive
শাহরুখ-রানি, ছবি- ইনস্টাগ্রাম

হিন্দি সিনেদুনিয়ার পর্দায় যে বর্তমানে পুরনো সব হিট-ব্লকবাস্টার সিনেমা ফিরছে, সেটা ‘রি-রিলিজ’ ট্রেন্ড দেখেই বেশ বোঝা যায়। এবার করণ জোহরও সেই ‘টনিকে’ই কেরিয়ার চাঙ্গা করার মন্ত্র খুঁজে পেয়েছেন। খবর, প্রযোজক-পরিচালক এবার শাহরুখ খান, রানি মুখোপাধ্যায় অভিনীত সুপারহিট ছবিকে সিরিজের আকারে আনতে চলেছেন। কোন সিনেমা? কৌতূহল অস্বাভাবিক নয়! জানা গেল, ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কভি আলবিদা না কহে না’ ছবিটিকে এবার সিরিজের আদলে নতুন মোড়কে দর্শক-অনুরাগীদের উপহার দিতে চলেছেন করণ। এই সিনেমায় বিবাহ-বহির্ভূত সম্পর্ক এবং অসুখী দাম্পত্যের মতো বাস্তবজীবনের একগুচ্ছ বিষয় ফিল্মি স্টাইলে তুলে ধরেছিলেন তিনি। সিনেমার দৈর্ঘ্য নিয়েও সেসময়ে বেশ আলোচনা হয়েছিল। অতঃপর সেই ছবি যদি সিরিজের ফরম্যাটে আসে, তাহলে যে মন্দ হবে না, সেটা হলফ করে বলাই যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

“একেবারে একটি নতুন আঙ্গিকে ‘কভি আলবিদা না কহে না’ ছবিকে নিয়ে আসছি। এই ছবির গল্পের প্রেক্ষাপট ২০০৬ সাল। যখন মুক্তি পেয়েছিল, তখন অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন- বিশ্বাসঘাতকতাকে তোল্লাই দেওয়া হয়েছে এই ছবিতে, আপনি কি অসুস্থ? আমি বলেছিলাম, এটা তো বাস্তব।”

Karan Johar announces a week-long digital detox
বড় সিদ্ধান্ত করণ জোহরের। ছবি- ইনস্টাগ্রাম

‘কভি আলবিদা না কহে না’র কন্টেন্ট তৎকালীন সময়ের তুলনায় অনেকটাই এগিয়ে ছিল, সেইজন্য বক্স অফিসে সেভাবে নম্বর তুলতে না পারলেও সিনেসমালোচকদের কলমে বহুল প্রশংসিত হয়। এবার সেই সিনেমার কুড়ি বছর পূর্তির পর করণ জোহর জানালেন, “একেবারে একটি নতুন আঙ্গিকে ‘কভি আলবিদা না কহে না’ ছবিকে নিয়ে আসছি। এই ছবির গল্পের প্রেক্ষাপট ২০০৬ সাল। যখন এটি মুক্তি পেয়েছিল, তখন দর্শকের থেকে ভিন্ন প্রতিক্রিয়া পায়। তখন অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন- বিশ্বাসঘাতকতাকে তোল্লাই দেওয়া হয়েছে এই ছবিতে, আপনি কি অসুস্থ? আমি বলেছিলাম, এটা তো বাস্তব।” এরপরই করণ জোহর জানালেন, “‘কভি আলবিদা না কহে না’কে কীভাবে একটি পূর্ণদৈর্ঘ্য ওয়েব সিরিজে রূপান্তর করা যায়, সেটা নিয়ে বর্তমানে বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা করছি। তবে এটা নিশ্চিত যে আমরা একটা সিরিজ তৈরি করব। কোনও একটা ওয়েব প্ল্যাটফর্মে বড় দৈর্ঘ্যের শো হতে চলেছে। এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারছি না এখন।” ব

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.