অন্তঃসত্ত্বা শরীরে মুখে চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ঠোঁটে যদিও চওড়া হাসি। পরনে ব্রালেট আর জিন্স। উন্মুক্ত বেবিবাম্প নিয়ে দাঁড়িয়ে রয়েছেন স্ত্রী। সামনে হাঁটু মুড়ে বসে স্বামী। স্ত্রীর বেবিবাম্প আগলে চুমু দিচ্ছেন তিনি। কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের (Kanchan Mullick-Sreemoyee Chattoraj) নতুন এই ছবি দেখে মুগ্ধ নেটপাড়া।
এখনও হাসপাতালে শ্রীময়ী ও নবজাতক কৃষিভ। দু’জনেই সুস্থ রয়েছেন। সোমবার সকালে হাসপাতাল থেকে সোশাল মিডিয়ায় নতুন ছবি শেয়ার করে যেন বোমা ফাটালেন শ্রীময়ী। যা দেখে আপ্লুত অনুরাগীরা। তবে একদল নেটিজেন অবশ্য তারকা দম্পতিকে বাঁকা মন্তব্য করতে ব্যস্ত। ৫৬ বছর বয়সে তৃতীয়বার বাবা হয়েছেন কাঞ্চন। সে প্রসঙ্গ তুলে ব্যক্তিগত আক্রমণ করতেও পিছপা হননি কেউ কেউ। সমালোচকদের আবার জবাবও দিয়েছেন নেটিজেনদের একাংশ। তাঁরা বলছেন, “কেন বিচার করতে বসেছেন? মা-বাবা হতে ভাগ্য লাগে… দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না।”
আরও পড়ুন:
View this post on Instagram
কাঞ্চন ও শ্রীময়ীর মধ্যে মন বিনিময়ের কথা জানা গিয়েছিল ২০২৪ সাল নাগাদ। সে বছরই ১৪ ফেব্রুয়ারি একেবারে ঘনিষ্ঠ বৃত্তে আইনি বিয়ে সারেন দু’জনে। ২ মার্চ সাতপাক ঘুরে শুরু হয় সংসার জীবন। সে বছর নভেম্বরেই প্রথম কন্যাসন্তান কৃষভির জন্ম। চেটেপুটে আপাতত মাতৃত্ব উপভোগ করছিলেন অভিনেত্রী। তারই মাঝে গত ২৫ জুলাই ফের সুসংবাদ। তারকা দম্পতি নিজেরাই দ্বিতীয় সন্তান জন্মের সুখবর সোশাল মিডিয়ায় ভাগ করে নেন। যৌথ বিবৃতি দিয়ে তাঁরা জানান, ‘আজ আমাদের হৃদয় পূর্ণ হল। কৃষভির ছোট ভাই কৃষিভের জন্ম হল। আমাদের ছোট পরিবার তিন থেকে চারজনের হল। আমাদের পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানাতে পেরে আনন্দে আত্মহারা। জীবনের এই নতুন অধ্যায় শুরুর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ শ্রাবণ মাসে পুত্রসন্তানের বাবা হয়ে আনন্দে ভাসছেন প্রাক্তন তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক। সব কিছু ভালো হবে বলেই আশাবাদী তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাতদুপুরে দুর্নিবারের ‘দাদাগিরি!’ ‘নাগিন’ কটাক্ষ অ্যালেক্সের, বিগ বসের ঘরে তুলকালাম
-
রাতভর টানা বৃষ্টিতে ফের ভাসল দুধিয়ার অস্থায়ী সেতু, সড়কপথে ফের বিচ্ছিন্ন মিরিক!
-
অপহরণ করে ধর্মবদল, তারপর বিয়ে! কেঁদে ভাসালেও ২ হিন্দু কিশোরীর কথা শুনল না পাক আদালত
-
কাশ্মীরিদের জেলে পচাতে চাইছে কংগ্রেস! বন্দে মাতরম বিতর্কে পালটা ওমর আবদুল্লার
-
অবসরের পর এবার স্পেনে নতুন সাম্রাজ্য মেসির, কোন পথে এগোচ্ছেন বিশ্বজয়ী তারকা?