Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Aamir Khan

একের পর এক বিয়ে-বিচ্ছেদ, ‘লাভ জেহাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ আমিরকে কটাক্ষ হিনার

গত ৫ জুলাই, মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে গৌরীর সঙ্গে বিয়ে করেন তিনি। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বৃত্তের লোকজনেরা। ওই বিয়ে নিয়ে এখনও চলছে জোর আলোচনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ২১:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ২১:৪১

options
link
একের পর এক বিয়ে-বিচ্ছেদ, ‘লাভ জেহাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ আমিরকে কটাক্ষ হিনার zoom
একের পর এক বিয়ে নিয়ে আমিরকে কটাক্ষ হিনার
Advertisement

তৃতীয় বিয়ের পর থেকে বারবার কটাক্ষের শিকার আমির খান। কেউ কেউ তাঁকে ‘লাভ জেহাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ বলতেও রেয়াত করছেন না। এবার মিস্টার পারফেকশনিস্টকে জোর কটাক্ষ অভিনেত্রী হিনা খানের।

সম্প্রতি ‘দ্য ফোর পিওভি’ পডকাস্টে উপস্থিত ছিলেন হিনা খান ও তাঁর স্বামী রকি জয়সওয়াল। এছাড়া রুবিনা এবং তাঁর স্বামী অভিনব শুক্লাও ছিলেন। সেখানে আড্ডার মাঝে আমিরের তৃতীয় বিয়ের প্রসঙ্গ ওঠে। প্রথমে রুবিনা বলেন, একজন তারকার ব্যক্তিগত জীবন সবসময় অনুরাগীদের কাছে অত্যন্ত আকর্ষক বিষয়। সেই সময় সাধারণ মানুষ তাঁর কাজ নিয়েও আলোচনা করেন। এছাড়া ব্যক্তিগত জীবন সবসময় প্রতিটি মানুষের কাজেই প্রভাব ফেলে। এই কথা প্রসঙ্গে হিনা বলেন, “এভাবে ভাবলে তো আমির খানের কোনও ছবিই চলার কথা নয়।” রুবিনা যদিও মনে করিয়ে দেন, এতকাল আমিরকে নিয়ে তেমন বড়সড় কোনও বিতর্ক তৈরি হয়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

একথা শুনে যেন চমকে ওঠেন হিনা। তিনি প্রশ্ন করেন, “তৃতীয় বিয়ে নিয়ে কি কোনও বিতর্ক নয়? আবার বিয়ে মানেই আগেরজনের সঙ্গে বিচ্ছেদ। আমাদের সমাজ পরের পর বিয়েকে ভালো চোখে দেখে না।” হিনাকে সমর্থন করে তাঁর দাবি, শুধু বিয়ে কেন, একাধিকবার বিচ্ছেদও সমাজ ভালো চোখে দেখে না। যাঁরা আমিরের তৃতীয় বিয়েকে বাঁকা চোখে দেখেছিলেন তাঁদের অনেকেই যে হিনা এবং রকির এই মন্তব্যকে সমর্থন করছেন তা বলার অপেক্ষা রাখে না। যদিও এই মন্তব্যের বিরোধিতা করেছেন কেউ কেউ। নেটিজেনদের একাংশের দাবি, বিয়ে যে যার ব্যক্তিগত সিদ্ধান্ত। তার সঙ্গে তাঁর অভিনয়ের কোনও সম্পর্ক নেই। একটা মানুষকে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তের জন্য কোণঠাসা করে দেওয়া কোনও প্রগতিশীল মানুষের কাজ নয় বলেও দাবি কারও কারও।

বলে রাখা ভালো, ১৯৮৬ সালে রিনা দত্তের সঙ্গে প্রথম বিয়ে করেন আমির। জুনেইদ এবং ইরা – দুই সন্তান তাঁদের। ২০০২ সালে বিচ্ছেদ হয়। ২০০৪ সাল থেকে কিরণ রাওয়ের সঙ্গে মন বিনিময়। পরের বছরই দ্বিতীয় বিয়ে করেন অভিনেতা। ২০১১ সালে আজাদের জন্ম। ২০২১ সালে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত। প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের বহু বছর পর গৌরী স্প্র্যাটের সঙ্গে মন বিনিময় হয় আমিরের। ৬০ বছরের জন্মদিনকে তৎকালীন প্রেমিকাকে প্রকাশ্যে এসেছিলেন মিস্টার পারফেকশনিস্ট। তারপর একাধিকবার এদিক, সেদিক দেখা গিয়েছে তাঁদের। গত ৫ জুলাই, মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে গৌরীর সঙ্গে বিয়ে করেন তিনি। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বৃত্তের লোকজনেরা। ওই বিয়ে নিয়ে এখনও চলছে জোর আলোচনা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.