Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Kangana Ranaut-Aishwarya Rai Bachchan

কান কার্পেটে ‘মোটা আন্টি’ কটাক্ষ, নারীবিদ্বেষী মন্তব্যে রাই সুন্দরী ঐশ্বর্যের সমর্থনে কঙ্গনা বললেন…

কান কার্পেটে রাই সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের লুক নিয়ে যখন এক শ্রেনির মানুষ বিরূপ মন্তব্য করেছেন তখন বচ্চন বধূর ঢাল হয়ে দাড়ালেন পর্দার 'মনিকর্ণিকা'। সমালোচকদের জব্দ করতে কী বললেন কঙ্গনা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ১৪:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ১৪:৩৫

options
link
কান কার্পেটে ‘মোটা আন্টি’ কটাক্ষ, নারীবিদ্বেষী মন্তব্যে রাই সুন্দরী ঐশ্বর্যের সমর্থনে কঙ্গনা বললেন… zoom
ঐশ্বর্যকে কটাক্ষের জবাব কঙ্গনার
Advertisement

‘ঠোঁটকাটা’ হিসেবেই সকলের কাছে বিশেষ পরিচিত বলিউডের ‘ক্যুইন’ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। স্পষ্টবাদী মন্তব্যের জন্য প্রায়ই বিরাগভাজন হন। বেফাঁস বচনের জন্য বিতর্কেও জড়ান। যদিও সেসব তাঁর কাছে একেবারেই প্রাধান্য পায় না। যাহা মনে তাহাই মুখে! তা সে আপনজন হোক বা নেটিজেন। প্রকাশ্যেই সপাট জবাব দিয়ে দেন কঙ্গনা। কান কার্পেটে রাই সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) লুক নিয়ে যখন এক শ্রেণির মানুষ বিরূপ মন্তব্য করছেন, তখন বচ্চনবধূর ঢাল হয়ে দাঁড়ালেন পর্দার ‘মণিকর্ণিকা’।

সমালোচকদের জব্দ করতে সামাজিক মাধ্যমে কঙ্গনার বার্তা, ‘ফ্যাশন আর স্টাইল আত্মপ্রকাশের একটি মাধ্যম। এটি মানুষের নিজের জীবনদর্শন ও মনোভাবের প্রতিফলন। একজন মহিলা কখনওই কারও কাছে নিজেকে প্রমাণ করতে বাধ্য নয়। ঐশ্বর্যকে দারুণ লাগছে। যাঁরা ওকে অন্যভাবে কল্পনা করছে, তাঁরা কেন নিজেরা আগে সেটা নিজের উপর প্রয়োগ করছেন না?’ নারীবিদ্বেষী মন্তব্যে বরাবরই ফুঁসে ওঠেন কঙ্গনা। বচ্চনবধূর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না।

Advertisement

ঐশ্বর্যর সমর্থনে সোশাল মিডিয়ার নীতিপুলিশদের একহাত নিয়ে লেখেন, ‘ও কাউকে খুশি করতে কানের লাল গালিচায় হাঁটেনি। ও এক ও অনন্য, এক কথায় অসাধারণ। যাঁরা লাল কার্পেটে মধ্যবয়সি মহিলাদের দেখতে অভ্যস্ত নন, তাঁরা নিজেদের দৃষ্টিভঙ্গি বদলান। ধন্যাবদ।’ প্রসঙ্গত, প্রাক্তন বিশ্বসুন্দরী তথা ‘কানের রানি’ রাই সুন্দরীর লুক একদিকে যেমন ব্যাপক প্রশংসিত, তেমনই আবার ‘বডি শেমিং’-এর শিকার। ‘নীলপরি’ থেকে ‘সোয়ান লুক’-এ গ্ল্যামারের দ্যুতি ছড়িয়েছেন পঞ্চাশোর্ধ্ব ঐশ্বর্য।

Kangana Ranaut praises Aishwarya Rai Bachchan’s Cannes look and reacts to criticism over her appearance
কান কার্পেটে ঐশ্বর্য ম্যাজিক

তাঁর উপস্থিতি ছাড়া কানের লাল গালিচা একেবারে জৌলুসহীন, তা বললে অত্যুক্তি হবে না। তবুও ‘মোটা আন্টি’ বলে কটাক্ষ নেটভুবনের। রাই সুন্দরী কোনও প্রতিক্রিয়া না দিলেও সুর চড়িয়েছেন কঙ্গনা। কানের মঞ্চে প্রতিবার চমক দেন। এবারও কাউকে নিরাশ করেননি। একেবারে অন্তিম লগ্নে সাদা পোশাকে বাজিমাত রাই সুন্দরীর! হাজার চমকের মাঝে আলাদা করে নজর কড়েছেন সে কথা বলাই বাহুল্য। ঐশ্বর্যর রূপের ছটায় মুগ্ধ নেটদুনিয়া।

‘সোয়ান’ লুকে অনবদ্য ঐশ্বর্যর দিকে চোখ ফেরানো দায়! বিখ্যাত প্রসাধন সামগ্রী সংস্থা গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কানের মঞ্চে পৌঁছেছিলেন ঐশ্বর্য। সংশ্লিষ্ট সংস্থার দাবি, অল হোয়াইট ‘সোয়ান লুকে’র মূল আকর্ষণই হল বোল্ড লিপ কালার। সব মিলিয়ে প্রাক্তন বিশ্বসুন্দরীর সাজসজ্জায় মুগ্ধ নেটপাড়া। গোলাপি রঙের সিল্ক শিফনের গাউন থেকে ‘রয়্যাল স্যাফায়ার গ্ল্যাম’ লুকেও মোহময়ী ঐশ্বর্য। চলতি বছরে কানের মঞ্চে অভিষেক হয়েছে ঐশ্বর্যকন্যা আরাধ্যার। মায়ের ছায়াসঙ্গী হয়ে মঞ্চে দেখা গিয়েছে চোদ্দ বছরের আরাধ্যাকে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.