Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Kangana Ranaut

‘ভারতের প্রকৃত নায়কদের কাহিনি’! মুম্বই হামলা নিয়ে তৈরি কঙ্গনার ‘ভারত ভাগ্যবিধাতা’ মুক্তি পাচ্ছে জুনে

এদিন প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক পোস্টার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৬, ২১:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৬, ২১:২৬

options
link
‘ভারতের প্রকৃত নায়কদের কাহিনি’! মুম্বই হামলা নিয়ে তৈরি কঙ্গনার ‘ভারত ভাগ্যবিধাতা’ মুক্তি পাচ্ছে জুনে zoom
পোস্টার থেকে পরিষ্কার, ভয়াবহ জঙ্গি হামলাকে ঘিরে আবেগঘন এক কাহিনি শোনাবে এই ছবি।
Advertisement

‘ভারত ভাগ্যবিধাতা’। কঙ্গনা রানাউতের নতুন ছবির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে। সেই সঙ্গেই ওই পোস্টারের মাধ্যমে জানিয়ে দেওয়া হল ১২ জুন মুক্তি পাচ্ছে ছবিটি। জানা যাচ্ছে, এই ছবির বিষয়বস্তু ২৬/১১। পোস্টার থেকে পরিষ্কার, ভয়াবহ সেই জঙ্গি হামলাকে ঘিরে আবেগঘন এক কাহিনি শোনাবে এই ছবি।

ছবিটির পোস্টার সোশাল মিডিয়ায় পোস্ট করার পর লিখে দেওয়া হয়েছে- ‘সাধারণ মানুষের অসাধারণ এক কাহিনি! সেই রাতের উপাখ্যান—যখন মানবতা উচ্চতায় ছাপিয়ে গিয়েছিল ভয়কে। যখন দায়িত্ব হয়ে উঠেছিল আত্মত্যাগ। যখন একতা হয়ে উঠেছিল কর্তব্য। আর সাহস বাঁচিয়েছিল প্রাণ। ভারতের প্রকৃত নায়কদের এক অকথিত কাহিনি।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পোস্টারে ‘মুম্বই আন্ডার অ্যাটাক’ কথাটা পরিষ্কার পড়া যাচ্ছে। জঙ্গিদের ছায়া উপস্থিতি এবং ভিড় করে দাঁড়িয়ে থাকা আতঙ্কিত নার্সদের মুখ থেকে বোঝা যাচ্ছে, ছবির পটভূমি একটি হাসপাতাল। ওই কঠিন মুহূর্তে হাসপাতালের কর্মীদের সক্রিয় ভূমিকাই যে ছবিটির মূল উপজীব্য তা আগেই জানা গিয়েছেন এক বিনোদন ওয়েবসাইট থেকে। এও জানা যাচ্ছে, কঙ্গনা নিজে রয়েছেন এক নার্সের চরিত্রে। এছাড়া গিরিজা ওক রয়েছেন আরও একজন নার্সের চরিত্রে। ছবিটি পরিচালনা করেছেন মনোজ তাপাদিয়া। 

পোস্টারে ‘মুম্বই আন্ডার অ্যাটাক’ কথাটা পরিষ্কার পড়া যাচ্ছে। জঙ্গিদের ছায়া উপস্থিতি এবং ভিড় করে দাঁড়িয়ে থাকা আতঙ্কিত নার্সদের মুখ থেকে বোঝা যাচ্ছে, ছবির পটভূমি একটি হাসপাতাল।

বলিউড মাধ্যম সূত্রে খবর, সদ্য দক্ষিণ মুম্বইতে ‘ক্যুইন ২’ ছবির শুটিং শুরু করেছেন কঙ্গনা। একদিকে মাণ্ডির সংসদীয় দায়দায়িত্ব, সংসদে হাজিরা, অন্যদিকে সিনেমার শুটিং- সবটাই একসঙ্গে সামলাতে হচ্ছে পদ্ম শিবিরের নেত্রী-অভিনেত্রীকে। সেই প্রেক্ষিতেই কঙ্গনাকে বর্তমানে অত্যন্ত ব্যস্ত শিডিউলের মধ্য দিয়ে যেতে হচ্ছে। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা ‘ক্যুইন’-এর সিক্যুয়েল এটি। বর্তমানে মুম্বই এবং শহরতলীর বিভিন্ন প্রান্তে চলছে শুটিং।

এমনকী, গ্রান্ট রোড এলাকায় কঙ্গনার চরিত্র ‘রানি’র বাড়ি হিসেবে একটি সেটও তৈরি করা হয়েছে। সেখানেই জোরকদমে চলছে শুটিং। এই পরিস্থিতিতে ‘ভারত ভাগ্যবিধাতা’ক প্রথম পোস্টার মুক্তি পেতেই চর্চা শুরু হয়েছে। রামগোপাল ভার্মার ‘দ্য অ্যাটাকস অফ ২৬/১১’ ছবিটি সকলের মন জয় করেছিল। সন্ত্রাসের কালো চেহারা দেখে শিউরে উঠেছিল দর্শক। কঙ্গনার ছবিটি তেমন সাড়া ফেলতে পারে কিনা, সেটাই এখন দেখার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.