সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালক সুজয় ঘোষের (Sujoy Ghosh) ছবিতে এবার অভিনয় করতে চলেছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। জানা গিয়েছে, সুজয়ের নতুন থ্রিলার ছবিতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করবেন করিনা। শুটিং শুরু হবে আগামী বছরের মার্চ মাসে। সূত্রের খবর অনুযায়ী, এই ছবির শুটিং হবে কলকাতা, দার্জিলিং ও কালিম্পংয়ে।
বিদ্য়া বালন অভিনীত সুজয় ঘোষের ‘কাহানি’ ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। এই ছবি থেকে সুজয় ঘোষ পেয়েছিলেন থ্রিলার মাস্টারের পরিচয়। যদিও, ‘কাহানি’র আগে ‘আলাদিন’, ‘ঝঙ্কার বিটস’ ও ‘হোম ডেলিভারি’র মতো ছবি করেছিলেন সুজয়। তবে এই তিন ছবি বক্স অফিসে খুব একটা কামাল দেখাতে পারেনি। তবে সুজয়ের কাহানি ছবি সব রেকর্ড ভেঙে দেয়। ‘কাহানি’ ছবির সিক্যুয়েলও তৈরি করেছিলেন সুজয়। তবে ‘কাহানি টু’ সেভাবে সফল হয়নি।

[আরও পড়ুন: ‘স্বামী’ যশের সঙ্গে কি এবার হানিমুনে নুসরত! কোথায় যাচ্ছেন? ছবি দেখে প্রশ্ন অনুরাগীদের]
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সুজয়ের এই ছবির চিত্রনাট্য় পড়ে নাকি করিনা হ্যাঁ করতে একটুও দেরি করেননি। জানা গিয়েছে, চলতি বছরের নভেম্বর মাস থেকেই শুরু হয়ে যাবে এই ছবির প্রি-প্রোডাকশনের কাজ। তারপর আগামী বছরের মার্চ মাস থেকে করিনাকে নিয়ে ছবির শুটিং শুরু করবেন সুজয়।

দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার এক মাস আগে আমির খানের সঙ্গে করিনা কাপুর শুটিং শেষ করেন লাল সিং চাড্ডা ছবির। ছোট ছেলে জন্মানোর পর কাজ থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন করিনা। করিনা নানা সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন ভাল চিত্রনাট্যের জন্য একেবারে মুখিয়ে রয়েছেন তিনি। শুধু তাই নয়, নিজের পারিশ্রমিক বাড়িয়ে দেওয়ার কারণে সম্প্রতি হাতছাড়া হয়েছে ‘সীতা’ ছবিও। তাই এবার আর ঝুঁকি নিলেন না অভিনেত্রী। বেশি ভাবনা চিন্তা না করে সুজয়ের থ্রিলারে সবুজ সংকেত দিয়ে দিলেন করিনা কাপুর খান।

[আরও পড়ুন: Aryan Khan Case: হোয়াটসঅ্যাপ চ্যাটের ভুল ব্যাখ্যা হয়েছে, জামিনের আবেদন জানিয়ে দাবি আরিয়ানের]
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?