সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে (KIFF 2023) বৃষ্টি মাথায় নিয়েই সিনে প্রেমীরা লাইন দিয়ে ছবি দেখেছেন। দেখতে দেখতে সিনে উৎসবে তৃতীয় দিন। তৃতীয় দিন অর্থাৎ শুক্রবার কোন কোন ছবি দেখবেন? চলুন বেছে নেওয়া যাক।
নন্দন ১ সকাল ৯ টায় দেখে ফেলুন জার। যাঁরা পিরিয়াড ড্রামা দেখতে পছন্দ করেন, তাঁরা অবশ্যই দেখুন। শুধু তাই নয়, আইজেনস্টাইনের ইভান দ্য টেরিবল যাঁদের প্রিয়, তাঁদের এই ছবি ভালো লাগবেই। কারণ, এই ছবির গল্প জার ইভানকে নিয়েই। ২০০৯ সালের কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল এই ছবি।
[আরও পড়ুন: দাদুর সামনেই সুহানার হাতে হাত অগস্ত্যার, নাতবউ হিসেবে শাহরুখকন্যাকে গ্রিন সিগনাল বিগ বির?]
নন্দন ১-এ সাড়ে ১১ টা নাগাদ দেখুন তুরস্কের ছবি ‘সিক্সটি ডেজ’। বিভিন্ন ভাবধারা, আচরণে আলাদা এমন চার ব্যক্তি ও এক জমজমাট পার্টির গল্প বলবে এই ছবি। মজার ছলে সাম্প্রতিক সমাজ নিয়ে কথা বলে সিক্সটি ডেজ।
সন্ধ্যা ৭টায় নন্দন ১-এ দেখুন ‘অ্যাবাউট ড্রাই গ্রাসেস ‘। তুরস্কের জনপ্রিয় পরিচালক নুরি সিলানের এটি নতুন ছবি। ছবিটা দৈর্ঘ্যে বেশ বড়। তবে চমকে ভরা।
দেখতে পারেন সন্ধ্যা সাড়ে ৬টা নন্দন ২-এ ‘ইনসাইড দি ইয়েলো কুকুন শেল’ ভিয়েতনামের এই ছবি এ বছর কান চলচ্চিত্র উৎসবে ‘ক্যামেরা দ’অর’ পুরস্কারে সম্মানিত।
নেপালের একটি ছবি কিন্তু এবারের চলচ্চিত্র উৎসবের চমক। যার নাম ‘নো উইন্টার হলিডেজ’। রবীন্দ্র সদনে বিকেল ৪ টে নাগাদ দেখুন এই ছবি। তথ্যচিত্র হলেও, ফিচার ফিল্মের থেকেও এই ছবি বেশি ইন্টারেস্টিং।
[আরও পড়ুন: পর্ন কাণ্ডে নিস্তার পেতেই নতুন বিপাকে রাজ কুন্দ্রা, শিল্পার স্বামীর ব্যাঙ্ক ব্যালেন্সে নজর ইডির!]
সর্বশেষ খবর
-
ট্রেনের আগে রেললাইনে দৌড়চ্ছে চিতাবাঘ! আতঙ্কিত যাত্রীরা, ভাইরাল ভিডিও
-
ঠোঁটে কালশিটে গাল ফুলে ঢোল, এলোমেলো চুলে বিবর্ণ মিমি! আচমকা কী হল অভিনেত্রীর?
-
সারাদিন মিলবে না কোনও অ্যাপ ক্যাব-বাইক! ১২ ঘণ্টার ধর্মঘটে যাত্রী নাকালের আশঙ্কা
-
পিতা-পুত্রের রাজনৈতিক মতাদর্শের মাঝে প্রজন্ম-ফারাক! মুক্তি পেল সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’-এর ট্রেলার
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তিতে ‘বেনিয়ম’, এবিভিপির নিশানায় জুটা