Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৭ জুন ২০২৬
KIFF

করোনার জের, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

টুইট করে নতুন তারিখ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০২০, ১৫:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০২০, ১৫:১১

options
link
করোনার জের, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার (CoronaVirus) প্রভাব পড়ল বাঙালির সাধের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও (Kiff 2020)। পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে উৎসব পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী বছরের জানুয়ারি মাসে চলচ্চিত্র উৎসবের নতুন দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ মেনে কলকাতা চলচ্চিত্র উৎসবের সঙ্গে যুক্ত প্রত্যেককে এবং সিনেপ্রেমী মানুষদের জানাচ্ছি, পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের উৎসবের নতুন দিন ধার্য করা হয়েছে। ২০২১ সালের ৮-১৫ জানুয়ারি উৎসবের নতুন সময়সীমা হিসেবে ঠিক করা হয়েছে। এখন থেকেই প্রস্তুতি শুরু করা যাক!”

[আরও পড়ুন: রেনাল ফাংশানের উন্নতি প্রয়োজন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের ডায়ালিসিসের সিদ্ধান্ত চিকিৎসকদের]

এবারে উৎসবের ২৬তম বছর। নবান্ন সূত্রে খবর, প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মুম্বইয়ে শাহরুখ খান (Shah Rukh Khan), অমিতাভ বচ্চন-সহ (Amitabh Bachchan) একাধিক বিশিষ্ট জনের কাছে আমন্ত্রণও পৌঁছে গিয়েছে। বিভিন্ন বিভাগে প্রতিযোগিতার জন্য ছবির নির্বাচনের কাজও নাকি শেষ। বাংলার পক্ষ থেকে এবার থাকছে অর্জুন চক্রবর্তী, দিতিপ্রিয়া রায় অভিনীত ‘অভিযাত্রিক’। এর আগে শোনা গিয়েছিল, এবারের উৎসবে নাকি দেশ-বিদেশের অনেক অতিথিই আসবেন না। এমনিতেই বিশ্বের নামী চলচ্চিত্র উৎসবগুলি হয় পিছিয়ে গিয়েছে, নয় ভারচুয়ালি সম্পন্ন হচ্ছে। MAMI বাতিল হয়েছে। গোয়ার উৎসব (IFFI Goa) পিছিয়ে গিয়েছে আগামী বছরের জানুয়ারিতে। পিছিয়েছে অস্কার, বাফটাও। এমন পরিস্থিতিতে ৫ নভেম্বর থেকে উৎসব শুরু হওয়ার কথা ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর তাতেই চিন্তিত হয়ে পড়েছিল বিভিন্ন মহল।

ইতিমধ্যেই করোনার (COVID-19) প্রকোপে দুর্গা পুজো (Durga Puja 2020) অনেকটাই বিবর্ণ। হাই কোর্টের নির্দেশে প্যান্ডেলে ঢোকা বারণ ছিল। প্যানডেমিক পরিস্থিতিতে মানুষও বাইরে খুব একটা বের হননি। তবে সংক্রমণের হার তাতে কমার লক্ষণ খুব একটা দেখা যায়নি। পুজোর ক’দিন আগে রাজ্যের সিনেমা হলগুলির দরজা খুললেও তাতে দর্শকসংখ্যা ছিল হাতে গোনা। তার মধ্যে আবার বাংলা সিনেমার ‘ফাদার ফিগার’ সৌমিত্র চট্টোপাধ্যায় বিগত কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেও বিশেষ উদ্বিগ্ন। সব কিছু মিলিয়েই উৎসব পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: দেবী লক্ষ্মীর অপমান! অক্ষয় কুমারের ‘লক্ষ্মী বম্ব’ ছবির বিরুদ্ধে আইনি নোটিস কর্ণি সেনার]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.