সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ মে, অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের (Koushani Mukherjee) জন্মদিন। শুক্রবার, ৩২ বছরে পা রাখলেন অভিনেত্রী। বিশেষ এই দিনটি তিনি বরাবর কাছের মানুষদের সঙ্গে সেলিব্রেট করতেই পছন্দ করেন। এবছর খানিক আগে থেকেই জন্মদিন উদযাপন শুরু হয়েছে তাঁর। ইতিমধ্যেই তিনটি কেক কেটে ফেলেছেন অভিনেত্রী। তবে শুক্রবার জন্মদিনে পথকুকুরদের সেবায় দেখা গেল কৌশানীকে।
সেলেবদের জন্মদিন নিয়ে বরাবরই অনুরাগীদের আলাদা কৌতূহল থাকে। কী খাবেন? কী পরবেন কিংবা কীভাবে সেলিব্রেট করবেন? এহেন নানা প্রশ্ন ভিড় করে তাঁদের মনে। কৌশানীর ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। প্রতিবারের মতো এবারেও শহরের এক হোটেলে বসবে অভিনেত্রীর জন্মদিনের আসর। ফি বছর বাবার কাছ থেকে সোনার উপহার পান তিনি। এছাড়াও প্রেমিক বনি সেনগুপ্ত উপহারে ভরিয়ে দেন তাঁকে। এবছরও প্ল্যান ভরপুর! তবে তার মাঝেই সকালে পথসারমেয়দের মন ভরে খাওয়ালেন কৌশানী মুখোপাধ্যায়।
[আরও পড়ুন: অনুরাগ কাশ্যপের ছবিতে ঋদ্ধি সেন, ফের বলিউড সিনেমায় অভিনেতা!]
রাস্তার চারপেয়ে অবলা প্রাণীগুলোকে দেখলে যেখানে মানুষ দূর-ছাই করেন, সেখানে কৌশানী তাদের কাছে টেনে নিলেন। অভিনেত্রী বরাবর পশুপ্রেমী। তাঁর নিজেরও পোষ্য রয়েছে। তাই এই বিশেষ দিনটির আনন্দ উদযাপন ‘ওদের’ সঙ্গেও ভাগ করে নিলেন। ভিডিওতে দেখা গেল সারমেয়দের যত্ন সহকারে খাওয়াচ্ছেন কৌশানী। আর অভিনেত্রীর এমন মানবিক উদ্যোগেই তাঁকে কুর্নিশ জানালেন অনুরাগীরা।
View this post on Instagram
[আরও পড়ুন: গুটখার প্রচার! তবুও শাহরুখ-অমিতাভের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ বম্বে হাই কোর্টে]
সর্বশেষ খবর
-
‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে বিতর্কে আয়ুষ্মান খুরানা! কী সাফাই অভিনেতার?
-
স্পেশাল ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ময়নাগুড়ির শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
-
এবার ভারত মহাসাগরে ছড়াবে ইরান যুদ্ধের আগুন! ‘নতুন ফ্রন্টে’র হুমকি খামেনেইয়ের উপদেষ্টার
-
‘অন্তর্বর্তী জামিন দিচ্ছি, নির্বাচনে অংশ নিক’, নন্দীগ্রামের কং প্রার্থী মিলনকে নিয়ে পর্যবেক্ষণ হাই কোর্টের
-
পুরনো চাল ভাতে বাড়ে! সংগঠন ধরে রাখতে অমিতাভতেই আস্থা, রাজ্য বিজেপির পদে বহাল