Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
সরোজ খান

কেমন আছেন কোরিওগ্রাফার সরোজ খান? জানালেন বলিউড প্রযোজক কুণাল কোহলি

মাস্টারজি'র শারীরিক পরিস্থিতি নিয়ে কী বললেন কুণাল? জানুন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২০, ১৭:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০২০, ১৭:৪৮

options
link
কেমন আছেন কোরিওগ্রাফার সরোজ খান? জানালেন বলিউড প্রযোজক কুণাল কোহলি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার রাতেই খবর মিলেছিল যে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভরতি হয়েছেন বলিউডের খ্যাতনামা ডান্স কোরিওগ্রাফার সরোজ খান। গত ২ মাস ধরেই বলিউডে যেভাবে একের পর এক তারকা বিয়োগ হচ্ছে, তাই সকলের প্রিয় ‘মাস্টারজি’র হাসপাতালে ভরতি হওয়ার খবরে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে এখন তিনি সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করলেন বলিউডের পরিচালক-প্রযোজক কুণাল কোহলি।

শ্বাসকষ্টের সমস্যা থাকায় প্রথমটায় করোনা সন্দেহেই তাঁকে পূর্ব বান্দ্রার গুরু নানক হাসপাতালে ভরতি করা হয়েছিল বলে জানা গিয়েছে। তাহলে কি সরোজ খান (Saroj Khan) করোনা আক্রান্ত? খবর প্রকাশ্যে আসতে অনেকের মনেই সন্দেহ দানা বেঁধেছিল। তবে না, চিন্তার কিছু নেই। কারণ, সরোজ খানের কোভিড টেস্ট করানো হয়েছে। এবং সেই রিপোর্টও নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছিল। এবার সেই তথ্যেই শীলমোহর দিলেন পরিচালক-প্রযোজক কুণাল কোহলি (Kunal Kohli)।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কুণাল জানিয়েছেন, “সরোজ খানের ছেলে রাজু খানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন মাস্টারজি অর্থাৎ তাঁর মা ভাল রয়েছেন এখন। শ্বাসকষ্টের সমস্যার জন্য শুধু হাসপাতালে ভরতি করা হয়েছিল। সরোজ খানের শরীরে করোনার উপস্থতি নেই। টেস্টেই জানা গিয়েছে। উনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন, তাঁর মায়ের আরোগ্য কামনা করার জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এবং আশা রাখছি যে, খুব শিগগিরিই যেন মাস্টারজি বাড়িতে ফিরে আসেন।”

[আরও পড়ুন: সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি তুললেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি]

প্রসঙ্গত, বলিউডের অন্যতম জনপ্রিয় কোরিওগ্রাফার সরোজ খান Saroj Khan)। শ্রীদেবী, জুহি চাওলা থেকে, ঐশ্বর্যা, প্রিয়াঙ্কা (Priyanka Chopra), দীপিকা পাড়ুকোন থেকে মাধুরী দীক্ষিত (Madhuri Dixit Nene), অনেক তারকাকেই নাচের তালিম দিয়েছেন তিনি। ইন্ডাস্ট্রির অন্দরে ‘নাচের গুরু’ হিসেবেও নাম রয়েছে তাঁর। কাজ করেছেন হালফিলের কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) ‘মণিকর্নিকা’ বা করণ জোহরের ‘কলঙ্ক’ ছবিতেও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ‘সংগীত জগতের মাফিয়ারা ভগবান সাজে’, সোনু নিগমের পর বিস্ফোরক আদনান]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.