সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক সঙ্গী বদল করে চলেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডি ক্য়াপ্রিও। সঙ্গীকে নিয়ে এদিক-ওদিক ঘুরতে দেখা গেলেও কারও প্রেমে কিন্তু পড়ছেন না লিও। তবে এখানেই শেষ নয়, ইদানিং লিওর সব কটা গার্লফ্রেন্ডের বয়স ১৯ থেকে ২১-এর মধ্যে। এই যেমন সম্প্রতি লিওনার্দোর সঙ্গে দেখা গিয়েছে উঠতি মডেল জোসি রেডমন্ডকে। যার বয়স ২১।
পাপারাৎজ্জিদের ক্যামেরার সামনে পড়েছেন লিও এবং জোসি। খবর অনুযায়ী, চিল্টার্ন ফায়ারহাউজ থেকে বের হতে দেখা গিয়েছে তাঁদের দুজনকে। শোনা যাচ্ছে, এই হোটেলেই রাত কাটিয়ে ভোর হওয়ার আগেই যে যার বাড়িতে ফিরে গিয়েছেন। তার মাঝেই ফটোশিকারিদের ক্য়ামেরায় উঠে এসেছে লিও এবং জোসির ছবি। দু’জনকেই দেখা গিয়েছে কালো পোশাকে। অন্যদিকে, মাস্ক দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন লিওনার্দো।
[আরও পড়ুন: আজান শুরু হতেই থামিয়ে দিলেন গান, শেহনাজের এমন কাজে মুগ্ধ নেটিজেনরা, ভাইরাল ভিডিও]
২০২২ সালে ক্যামিলা মোরনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর একের পর এক ডেট করছেন ‘টাইটানিক’ খ্যাত অভিনেতা।
[আরও পড়ুন: ‘খুব খারাপ দেখতে, ভাগ্যিস প্লাসটিক সার্জারি করেছেন!’, অনুষ্কা শর্মাকে খোঁচা কমল আর খানের]
সর্বশেষ খবর
-
যুদ্ধের পর জনশূন্য, ৬৪ বছর বাদে পর্যটনের হাত ধরে বেঁচে উঠতে চলেছে উত্তরাখণ্ডের ভূতুড়ে গ্রাম
-
পৃথিবী যেন আগুনের গোলা! বিশ্বের সর্বকালীন রেকর্ড ভেঙে ‘উষ্ণতম মাস’ আগস্ট
-
কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো মুখ্যমন্ত্রীর, আমিষ বিতর্ক সরিয়ে মাছ দিয়ে খেলেন ভোগ
-
মুখ-কাঁধ নড়তেই থাকে, চাইলেও থামানো যায় না! ‘ট্যুরেট সিনড্রোম’ চিনবেন কীভাবে?
-
‘পুরো বন্দে মাতরম নয়’, এবার কেন্দ্রের আদেশ উড়িয়ে সরকারি নির্দেশিকা কর্নাটকে