সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bapayee)। অভিনয় জীবন সহ-অভিনেতা হিসেবে শুরু করলেও, এক সময় সবাইকে ছাপিয়ে যান মনোজ। ধীরে ধীরে বলিউডে মাটিও খুঁজে পান। কিন্তু হঠাৎ স্ক্রিন থেকে গায়েব মনোজ। কমতে থাকে তাঁর ছবির সংখ্যাও। তবে মন শক্ত রেখেছিলেন তিনি। ইদানিং সিরিজেও দেখা যাচ্ছে তাঁকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের লড়াই নিয়ে মুখ খুলেছেন মনোজ। প্রকাশ্যে এনেছেন এমন অনেক কথা যা শুনলে আঁতকে উঠবেন তাঁর অনুরাগীরা।
মনোজ বাজপেয়ী এই সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বিহারের এক চাষী পরিবারের ছেলে আমি। অভিনয় করার স্বপ্ন দেখাটাও এখানে গুরুতর অপরাধ ছিল। কিন্তু আমি ছোটবেলা থেকেই অমিতাভ বচ্চনের ফ্যান। আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম অভিনেতা হবই। সে জন্যই দিল্লিতে গিয়েছিলাম থিয়েটার শিখতে। অভিনেতা হওয়ার জন্য আমি পড়াশোনা বেশিদিন করিনি। কারণ, আমি অভিনয়টা মন দিয়ে করতে চেয়েছিলাম। ‘
[আরও পড়ুন: অস্কারের মঞ্চে চড়কাণ্ডের পর আধ্যাত্মিক শান্তির খোঁজে ভারত সফরে অভিনেতা উইল স্মিথ! ]
মনোজের কথায়, ‘আসল লড়াই শুরু হয় যখন আমি একের পর এক অডিশন থেকে বাদ যাই। সে সময় টাকা ছিল না আমার কাছে। অনেক দিন না খেয়ে ছিলাম। বাড়িতেও কিছু বলতে পারছিলাম না। তখন মনে হয়েছিল আত্মহত্যা করেনি। চেষ্টাও করেছিলাম। কিন্তু শেষমেশ আর সাহস হয়নি!’
View this post on Instagram
[আরও পড়ুন: পর্দায় সত্যজিৎ রায় হয়ে উঠতে কতটা কষ্ট করেছেন জিতু? জানালেন অভিনেতার স্ত্রী নবনীতা]
সর্বশেষ খবর
-
ভুয়ো কাগজ দেখিয়ে চার কোটির ব্যাঙ্ক প্রতারণা! হাওড়ায় গ্রেপ্তার ৩
-
আসছে বিশ্ব টি-২০ টুর্নামেন্ট, বিশ্বকাপ ফরম্যাট বদলাচ্ছে আইসিসি! এবার ৪০ ওভারে ওয়ানডে?
-
‘এ শহর আমার ভিতরই ছিল, নির্বাসন শেষে ফিরছি’, কলকাতা ফেরা নিয়ে আবেগে ভাসলেন তসলিমা
-
প্রেমচর্চা উসকে প্রকাশ্যে বিয়ের দিনক্ষণ! কেমন সাজবেন করণের প্রাক্তন স্ত্রী জেনিফার?
-
উত্তরপ্রদেশে গ্রেপ্তার মার্কিন নাগরিকের বয়ানে বহু অসঙ্গতি! বিনা পাসপোর্টে ভারতে কী করছিলেন ৭ মাস?