সুকমার সরকার: টলিউড থেকে এবার ঢাকা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়ল মিমি ম্যাজিক। বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূল সাংসদকে এবার দেখা যাবে ওপার বাংলায় ভিডিওতে। বাংলাদেশের টিএম রেকর্ডসের নতুন মিউজিক ভিডিওতে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা নীরবের সঙ্গে জুটি বাঁধলেন মিমি (Mimi Chakraborty)। সম্প্রতি শুট করলেন মিউজিক ভিডিও।
মিমি ও নীরবের এই মিউজিক ভিডিওতে গান গেয়েছেন আরিফিন রুমি। ‘তুই আর আমি চল করি পাগলামি’ এই গানেই দেখা যাবে মিমি ও নীরবকে। গানটি লিখেছেন কৌশিক হোসেন তাপস। ভিডিও কোরিওগ্রাফার বাবা যাদব।

[আরও পড়ুন: নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকায় শাশ্বত! ‘টেনশনে ছিলাম’, জানালেন অভিনেতা ]

গানটির শুটিং হয়েছে রাজস্থানে। সংবাদ মাধ্যমকে নীরব জানিয়েছেন, ‘মিমির সঙ্গে কাজ করে দারুণ লেগেছে। শুটিংয়ের সময় মিমি খুব সহযোগিতা করেছেন। আমার মনে হয় গানটি দুর্দান্ত হয়েছে। গানটি দেখলে দর্শকরা বুঝতে পারবেন।’ এই প্রথমবার বাংলাদেশের বিনোদন জগতের অংশ হয়ে ওঠেন মিমি। নতুন বছরের শুরুতেই মুক্তি পাবে এই মিউজিক ভিডিও।
View this post on Instagram
View this post on Instagram
[আরও পড়ুন: ‘আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে!’ পর্নকাণ্ডে মুখ খুললেন রাজ কুন্দ্রা]
সর্বশেষ খবর
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট