Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Salman Khan

সলমনের বাংলোয় কর্তব্যরত পুলিশকর্মীর আচমকা মৃত্যু, তোলপাড় বান্দ্রা!

বছর দুয়েক ধরেই বিষ্ণোইদের টার্গেটে সলমন খান। খুনের হুমকির মাঝেই ভাইজানের বাংলোর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীর মৃত্যু।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ১২:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ১২:৪৭

options
link
সলমনের বাংলোয় কর্তব্যরত পুলিশকর্মীর আচমকা মৃত্যু, তোলপাড় বান্দ্রা! zoom
সলমনের বাংলোয় কর্তব্যরত পুলিশকর্মীর আচমকা মৃত্যু!
Advertisement

‘যতই নিরাপত্তারক্ষী রাখুন না কেন, সলমনকে খুন করবই!’, তেইশ সালেই সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে হুমকি ছুড়েছিলেন গ্যাংস্টার গোল্ডি ব্রার। এরপর চব্বিশ সাল থেকে নতুন করে বিষ্ণোইদের দৌড়াত্ম্য শুরু হয়েছে! সেবছর সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ভোররাতে গুলিবর্ষণ করে বিষ্ণোইদের দুই সদস্য। তারপর থেকেই বাংলো-সহ নিজের নিরাপত্তা বাড়িয়েছেন ভাইজান। সর্বত্র বহুমূল্য বুলেটপ্রুফ গাড়ি নিয়ে ঘুরতে হয় তাঁকে। এমনকী চব্বিশ ঘণ্টা Y+ ক্যাটাগরির নিরাপত্তাবলয়ের ঘেরাটোপে থাকেন। এবার সপ্তাহান্তের সকালে আচমকাই দুঃসবাদ। সলমনের বাংলোয় কর্তব্যরত এক পুলিশকর্মীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সেলেবপাড়ায় উদ্বেগ!

চব্বিশ সালে হামলার ঘটনার পর থেকেই সলমন খানের বান্দ্রার বাংলোর নিরাপত্তা বাড়িয়েছে মুম্বই পুলিশ প্রশাসন। কারণ ভাইজান-সহ তাঁর ঘনিষ্ঠদেরও খুনের হুমকি দেওয়া হচ্ছে গত দু’বছর ধরে।

ঠিক কী ঘটেছে? বলিউড মাধ্যম সূত্রে খবর, গণেশ রায়তে নামে জনৈক পুলিশকর্মী সলমন খানের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। যিনি আদতে মুম্বই পুলিশের কর্মী। শুক্রবার সন্ধে ৬টা নাগাদ আচমকাই অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। মুম্বই পুলিশের এক আধিকারিক জানান, গ্যালাক্সির বাইরে দায়িত্ব পালনকালে বুকে অসহ্য যন্ত্রণা অনুভব করেন গণেশ। এরপর তড়িঘড়ি তাঁকে নিকটবর্তী ভাবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশি সূত্রে খবর, হাসপাতালের তরফে জানানো হয়েছে ৪১ বছর বয়সি ওই পুলিশকর্মীর আদতে হৃদরোগে মৃত্যু হয়েছে।

Advertisement
Mumbai Constable Deployed Outside Salman Khan's Bandra Home Dies
সলমনের বাংলোয় কর্তব্যরত পুলিশকর্মীর আচমকা মৃত্যু!

এদিকে চব্বিশ সালে হামলার ঘটনার পর থেকেই সলমন খানের বান্দ্রার বাংলোর নিরাপত্তা বাড়িয়েছে মুম্বই পুলিশ প্রশাসন। কারণ ভাইজান-সহ তাঁর ঘনিষ্ঠদেরও খুনের হুমকি দেওয়া হচ্ছে গত দু’বছর ধরে। সেবছর দশেরার দিন মুম্বইয়ের তাবড় কংগ্রেস-এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়। যিনি সলমন খানের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। এই সিদ্দিকির সুবাদেই শাহরুখ খানের সঙ্গে সলমনের দীর্ঘদিনের ঝামেলা মিটেছিল। সেই নেতাকেই খুন করে ভাইজানকে ফের সতর্ক করে বিষ্ণোই গোষ্ঠী। এরপর সলমন ঘনিষ্ঠদের অনেকে খুনের হুমকি পেয়েছেন। সেই প্রেক্ষিতেই এবার সলমনের বাংলোয় কর্তব্যরত পুলিশকর্মীর আচমকা মৃত্যুতে বিষ্ণোই যোগের আশঙ্কা করেছিলেন অনেকে, তবে পরে জানা যায়, হৃদরোগেই মৃত্যু হয়েছে ওই পুলিশকর্মীর।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.