Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Hardik Pandya

নাতাশার প্রতি পুরনো প্রেম জাগছে হার্দিকের? মাহিকার সঙ্গে সম্পর্কের মাঝেই নয়া পোস্টে জল্পনা

হার্দিক-মাহিকার মাখমাখ প্রেমের মাঝে পুরনো অ্যালবাম ঘেটে নাতাশার ছবি পোস্টের নেপথ্যে কী কারণ তা জানতে আগ্রহী প্রাক্তন জুটির অনুগামীরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ১৮:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ১৮:৩১

options
link
নাতাশার প্রতি পুরনো প্রেম জাগছে হার্দিকের? মাহিকার সঙ্গে সম্পর্কের মাঝেই নয়া পোস্টে জল্পনা zoom
প্রাক্তন শ্বশুরবাড়ির সঙ্গে মাখামাখি! ছবি: ইনস্টাগ্রাম

নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে ক্রিকেট তারকা হার্দিক পাণ্ডিয়ার বিবাহবিচ্ছেদ একসময় হয়ে উঠেছিল নেটপাড়ার অন্যতম হট টপিক। দাম্পত্যের তিক্ততা ব্যক্তিগত পরিসরে মোটেই থেমে থাকেনি। পরস্পরকে দোষারোপ করা থেকে কাদা ছোড়াছুড়ি কিছুই বাদ যায়নি। আইনি বিচ্ছেদের পর নাতাশা-হার্দিকের একমাত্র পুত্রসন্তান অগস্ত্য থাকে তার মায়ের সঙ্গেই। স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়লেও সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন হার্দিক। কয়েকদিন আগেই ছেলেকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন ভারতীয় অলরাউন্ডার। এর মাঝেই প্রাক্তন স্বামীর পরিবারের সঙ্গে ফের ঘনিষ্ঠ হচ্ছেন নাতাশা!

ইনস্টাগ্রাম স্টোরিতে তো রয়েছে তেমনই ইঙ্গিত। হার্দিকের দাদা-বউদি, তাঁদের ছেলে ও মায়ের সঙ্গে ছবি শেয়ার করেছেন নাতাশা। মুহূর্তে সোশাল মিডিয়ায় ভাইরাল সেই সুন্দর স্মৃতি। প্রসঙ্গত, হার্দিকের সঙ্গে দাম্পত্যে থাকাকালীন তারকার দাদা ক্রুণাল ও বউদির সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল নাতাশার। প্রায়শই তাঁদের চারজনকে একসঙ্গে দেখা যেত। কিন্তু, সম্পর্ক ভাঙার কয়েক মাস আগে থেকেই হার্দিকের পরিবারের সঙ্গে দূরত্ব বাড়াতে থাকেন নাতাশা।

Advertisement
Hardik Pandya sparks speculation with new post—rekindling feelings for ex-wife Natasa amid link with Mahika
প্রাক্তন শ্বশুরবাড়ির সঙ্গে ফের ঘনিষ্ঠ নাতাশা?

তবে বাবা-মায়ের সম্পর্কের জটিলতার আঁচ সন্তানের উপর পড়তে দেননি তাঁরা। বাবার বাড়িতে অগস্ত্যর আনাগোনা লেগেই থাকে। হার্দিকের জীবনে মাহিকার গ্র্যান্ড এন্ট্রির পরও অগস্ত্যর যাতায়াত কমেনি। মাহিকার সঙ্গে বেশ কয়েকবার দেখাও গিয়েছে তাকে। এর মাঝে নাতাশা হার্দিকের মা নলিনী পাণ্ডিয়া ও দাদা ক্রুণালের সঙ্গে ছেলেকে নিয়ে ছবি দিয়ে নতুন করে জল্পনা উসকে দিল সে কথা বলাইবাহুল্য।

দাম্পত্য ভাঙার কয়েক মাস আগে থেকেই হার্দিকের পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি করেন নাতাশা।

দাম্পত্যে ইতি টানার পরই হার্দিকের একাধিক নারীসঙ্গ নিয়ে চর্চা হয়েছিল। তবে এখন মাহিকাতেই মন মজেছে এই ক্রিকেটতারকার। নানান মুহূর্তও সমাজমাধ্যমে শেয়ার করেন। ২০২৫ সালে প্রথমবার একসঙ্গে দেখা যায় দুজনকে। এরপরই শুরু হয় সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া।

Hardik Pandya sparks speculation with new post

হার্দিকের ম্যাচে সমর্থন জানাতে গ্যালারিতে প্রায়ই নজর কাড়তেন মাহিকা। ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপেও হার্দিকের সঙ্গে ছিলেন। শুধু তই নয় অগস্ত্যের সঙ্গেও একাধিকবার দেখা গিয়েছে প্রেমিকযুগলকে। হার্দিক-মাহিকার মাখমাখ প্রেমের মাঝে পুরনো অ্যালবাম ঘেটে স্মৃতিচারণার নেপথ্যে কী কারণ তা জানতে আগ্রহী প্রাক্তন জুটির অনুগামীরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.