সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিন হল নুসরত জাহানের কোনও ছবিই মুক্তি পায়নি। এবার পুজোয় বেশ কয়েকটা বাংলা ছবির ভিড়েও নুসরত প্রায় নেই। তবে খবরে কিন্তু আছেন নুসরত। ফ্ল্যাট দুর্নীতি বিতর্কে বার বারই খবরের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী ও সাংসদ। অন্যদিকে, নুসরতের স্বামী যশ দাশগুপ্ত কিন্তু বলিউডের মাটিতে পা দিলেন। তাঁকে দেখা যাবে নতুন ছবি ‘ইয়ারিয়া ২’ তে। যশের পরে এবার কি তাহলে নুসরত যাচ্ছেন বলিউডে?
সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে নুসরতকে এক অনুরাগী জিজ্ঞাসা করেন, যশের পর আপনিও কি বলিউডে পাড়ি দিচ্ছেন? হালকা হেসে নুসরত জানান, ”শুনেই ভাল লাগছে। তবে আমার মনে হচ্ছে, আগে আমাকে দীপিকার থেকে অনুমতি নিতে হবে। তার পর ছবিটা হবে।”

[আরও পড়ুন: ভারতের বিজ্ঞানীদের জয়গাথা ‘দ্য ভ্যাকসিন ওয়ার’, কেমন অভিনয় করলেন নানা পাটেকর?]
শুক্রবার ডলি জৈনের সঙ্গে বিশেষ শুটের মাঝেই ইনস্টাগ্রামে AskMe সেশন করেন সাংসদ অভিনেত্রী। যেখানে অনুরাগীদের সরাসরি প্রশ্ন করার রাস্তা খুলে দেন তিনি। আর সেই পর্বেই তাঁর জীবন নিয়ে ভক্তদের একের পর এক কৌতূহল মেটালেন নুসরত।
[আরও পড়ুন: হইচইয়ে আসছে একগুচ্ছ নতুন গল্প, কেমন হবে দেবশ্রী-চিরঞ্জিৎ-মিমির ওয়েব ডেবিউ?]
সর্বশেষ খবর
-
‘জীবনকে উলটে পালটে দেখুন,’ কৌশিকের নতুন ছবি ‘তারপর’-এর পোস্টারে অভিনবত্বের ছোঁয়া!
-
‘হয়তো আমাকে এনকাউন্টারে মেরে দেবে’, ফের বিস্ফোরক সোনম ওয়াংচুক
-
নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা! কবে দেখা মিলবে রোদের?
-
প্রতিনিধিত্ব আইন আর বয়স ভাঁড়ানো নিয়ে সরগরম সভা, শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সিএবি’তে
-
ভোররাতে বাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ! গ্রেপ্তার পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি