Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ১৫ জুন ২০২৬
Nusrat Jahan

মিলল না ছুটি, ছেলেকে নিয়ে আজ হাসপাতালেই থাকছেন Nusrat Jahan

গত বৃহস্পতিবার ছেলে ঈশানের জন্ম দেন অভিনেত্রী-সাংসদ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২১, ১৯:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২১, ১৯:২১

options
link
মিলল না ছুটি, ছেলেকে নিয়ে আজ হাসপাতালেই থাকছেন Nusrat Jahan zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য মা হওয়া নুসরত জাহান (Nusrat Jahan) রবিবার হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন না। আরও কিছুক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রাখতে চাইছেন চিকিৎসকরা। শোনা যাচ্ছে, সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী-সাংসদ।

বৃহস্পতিবার দুপুরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন নুসরত। সেই সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, সদ্যোজাত ও মা সুস্থ রয়েছেন। নবজাতকের ওজন ২.৯ কেজি। শোনা যায়, নুসরতকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সময় পাশে ছিলেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। হাসপাতালে নাকি নিয়মিত যাতায়াত করছেন তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘CPM আপনাকে কষ্ট দিয়েছে, তৃণমূলে আসুন’, নেটিজেনের প্রস্তাবে কী জবাব শ্রীলেখার?]

হাসপাতাল সূত্রের খবর, নুসরত ও তাঁর সন্তানের কোনও শারীরিক সমস্যা নেই। তবে রবিবার তাঁর আর সদ্যোজাতর আরও কিছু পরীক্ষা করানোর কথা রয়েছে। তাছাড়া সন্তানকে সামলাতে হবে অভিনেত্রীকে। তাই তার কিছু নিয়ম ও পদ্ধতি জেনে রাখা প্রয়োজন। নার্সদের কাছ থেকে নাকি তা শিখে নিচ্ছেন অভিনেত্রী-সাংসদ। সেই কারণেই তাঁকে আরও কিছুক্ষণ হাসপাতালে থাকতে হচ্ছে।

নানা বিতর্ক, কটাক্ষকে সঙ্গী করে অন্তঃসত্ত্বাকালীন সময় কাটিয়েছেন। গত বছর পুজোর পরই শোনা গিয়েছিল স্বামী নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে আর থাকছেন না নুসরত। সেই সময় অভিনেত্রী-সাংসদের সঙ্গে যশ দাশগুপ্তর নৈকট্যের গুঞ্জনও শোনা যায়।  এমন পরিস্থিতিতেই নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসে।  নিখিল জৈন জানিয়ে দেন, নুসরতের সন্তানের বাবা তিনি নন। কারণ বহুদিন থেকেই তাঁরা আলাদা থাকেন। এরপরই নুসরতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন ওঠে। কোনও প্রশ্নের তোয়াক্কা করেননি অভিনেত্রী-সাংসদ।  ছেলেকে নাকি নিজের পরিচয়েই মানুষ করতে চান। তবে  ছেলের নাম ঈশান রেখেছেন নুসরত। যার ইংরাজি বানান Yishaan। এতেই আবার প্রশ্ন উঠেছে, বন্ধু যশের নামের সঙ্গে মিলিয়েই কি ছেলের নাম এমন রাখলেন টলিপাড়ার তারকা? উল্লেখ্য, রবিবারই হাসপাতালের জানলায় রাখা দু’টি কফির কাপের বুমেরাং ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নুসরত। তাতে আবার নিন্দুকরা বললেন, হাসপাতালের যশের সঙ্গে কফি ডেটে মেতেছেন টলিপাড়ার তারকা। 

Instagram story of Nusrat Jahan

[আরও পড়ুন: চালকের আসনে বসে চরম গাফিলতি! ভুলের জন্য ক্ষমা চাইলেন Madhumita Sarcar]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.