সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকা থাকলেই খরচ করা যায়। তা বলে এত্ত! নিজের সাধের ‘মন্নতে’র নেমপ্লেট পালটাতেই বিপুল টাকা খরচ করেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। এমন খবরেই সরগরম বি-টাউন। বেশ কিছুক্ষণ টুইটারে ট্রেন্ডিং ছিল ‘মন্নতে’র নাম।

শাহরুখের সাধের বাড়ির নতুন নেমপ্লেট দেখে বেশ পছন্দ হয়েছে অনুরাগীদের। অনেকেই তার সামনে গিয়ে ছবি ও সেলফি তুলছেন। শাহরুখ খান নিজে অবশ্য এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানি। তবে বি-টাউনের খবরে কান পাতলেই শোনা যাচ্ছে, ছোট্ট এই নেমপ্লেটটি পালটাতে ২০ থেকে ২৫ লক্ষ টাকা খরচ করেছেন বলিউডের বাদশা।
[আরও পড়ুন: ‘তৃণমূলের রাজনৈতিক প্রতিহিংসা’, চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ না পেয়ে তোপ শ্রীলেখার]
শাহরুখ খানের বাড়ির সমস্ত সিদ্ধান্ত নাকি গৌরী খানই নেন। শোনা গিয়েছে, বহু দিন ধরেই গৌরীর ইচ্ছে ছিল নেমপ্লেটটি বদলে দেওয়ার। স্টাইলিশ কোনও ডিজাইন চাইছিলেন তিনি। মুম্বইয়ে ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে বেশ নাম রয়েছে গৌরীর। একাধিক বলিউড তারকার ঘর ডিজাইন করেছেন তিনি। সূত্রের খবর মানলে, অনেক খোঁজাখুঁজির পর গৌরী নিজেই ‘মন্নতে’র নেমপ্লেট ডিজাইন করে ফেলেন।

শোনা যায়, ১৯৯৭ সালে যখন ‘ইয়েস বস’ সিনেমার শুটিং করছিলেন, তখনই সমুদ্রের ধারের এই বাংলোটি পছন্দ হয়ে যায় শাহরুখের। সেই সময়ই ঠিক করে ফেলেন, এতেই নিজের আস্তানা গড়ে তুলবেন। সেই সময় বাংলোটির নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। আর তার মালিক ছিলেন এক গুজরাটি ব্যক্তি।

প্রিয় বাংলোটি পেতে বেশ কষ্ট করতে হয়েছিল শাহরুখকে। রটনা, বাংলোটি শাহরুখকে বিক্রি করতে রাজি ছিলেন না ওই ব্যক্তি। তবে শাহরুখও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। শেষে ২০০১ সালে বাড়িটি কিনে নেন কিং খান। প্রথমে বাড়ির নাম ঠিক হয়েছিল জন্নত। কিন্তু পরে সিদ্ধান্ত বদল করা হয়। ২০০৫ সালে বাড়ির নাম ‘মন্নত’ রাখেন শাহরুখ। এর ছাদে দাঁড়িয়েই অনুরাগীদের ভালবাসা গ্রহণ করেন বলিউডের ‘বাজিগর’।

[আরও পড়ুন: ১৫ বছর পর ফিরছে ‘মঞ্জুলিকা’! ভূত তাড়াতে পারবেন কার্তিক? দেখুন ‘ভুল ভুলাইয়া টু’র ট্রেলার]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক