Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Oscar Awards

ভিডিওতে মিশে গেলেন আমির-টম হ্যাঙ্কস, ‘লাল সিং চাড্ডা’কে অস্কার অ্যাকাডেমির অভিনব শুভেচ্ছা

হলিউড ছবি 'ফরেস্ট গাম্পে'র অফিসিয়াল রিমেক আমিরের 'লাল সিং চাড্ডা'।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২২, ১৩:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২২, ১৩:১৩

options
link
ভিডিওতে মিশে গেলেন আমির-টম হ্যাঙ্কস, ‘লাল সিং চাড্ডা’কে অস্কার অ্যাকাডেমির অভিনব শুভেচ্ছা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়কট করা হোক ‘লাল সিং চাড্ডা’। সোশ্যাল মিডিয়ায় এরকমই ট্রেন্ড শুরু করেছিলেন নেটিজেনরা। অন্যদিকে, নানা হিন্দুত্ববাদী সংগঠনও এই ছবিকে নিষিদ্ধ করার ডাক দিয়েছে। তবে এত বিতর্কের মাঝেও ‘লাল সিং চাড্ডা’র ঝুলিতে এসে পড়ল খুশির খবর। তাও আবার সাত সমুদ্র, তেরো নদীর পার থেকে। আমিরের এই ছবিকে বিশেষ সম্মান দিল অস্কার কর্তৃপক্ষ। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সোশ্যাল মিডিয়ায় পেজে এক অভিনব ভিডিও আপলোড করে আমিরকে জানাল হল শুভেচ্ছা।

অ্যাকাডেমির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে, একটি ভিডিও আপলোড করা হয়েছে অস্কার কর্তৃপক্ষের তরফ থেকে। এই ভিডিওতে কোলাজে উঠে এল হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস অভিনীত ছবি ‘ফরেস্ট গাম্প’ ও ‘লাল সিং চাড্ডা’। এই হলিউড ছবিরই অফিসিয়াল রিমেক আমিরের ‘লাল সিং চাড্ডা’। অস্কারের তরফ থেকে এই শুভেচ্ছা পেয়ে আপ্লুত আমিরও।

Advertisement

[আরও পড়ুন: নিক-প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য, নেটিজেনদের রোষানলে সেলিব্রিটি ঘটক সীমা]

১৯৯৪ সালে অস্কারে ১৩ টি বিভাগে মনোনিত হয়েছিল ‘ফরেস্ট গাম্প’। জিতে নিয়েছিল সেরা অভিনেতা, সেরা পরিচালনা, সেরা এডিটিং, সেরা ভিজ্যুয়াল এফেক্টস, সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে ও সেরা ছবির পুরস্কার।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The Academy (@theacademy)

হলিউড ক্লাসিকের রিমেক হলেও আদ্যোপান্ত ভারতের প্রেক্ষাপটে লেখা হয়েছে এই ছবির কাহিনি। ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা এবং তাঁর পট পরিবর্তন ধরা দেবে এই ছবিতে। সূত্রের খবর, ‘লাল সিং চাড্ডা’য় উঠে আসবে ’৯২-এর বাবরি মসজিদ ধ্বংসের কাহিনির পাশাপাশি গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির উত্থানের গল্প। নয়ের দশক থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তিত রূপের আদলেই সাজানো হয়েছে ছবির চিত্রনাট্য।

প্রসঙ্গত, আমির খানের ছবি মানেই তার সঙ্গে জড়িয়ে যায় নানা বিতর্ক। তা গত কয়েক বছরেরে ট্রেন্ডের দিকে নজর রাখলেই বোঝা যায়। নিন্দুকরা বলছেন, অনেক সময় আমির নিজেই বিতর্ক তোলেন ছবির প্রচারের খাতিরে। তবে এবারটা ঘটল একেবারে অন্য ঘটনা। আমিরের আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’কে বয়কটের ডাক উঠল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা স্পষ্টই বললেন, আমিরের এই ছবিকে বয়কট করা হোক। কিন্তু কেন? কী এমন করলেন আমির?

গোটা কাণ্ড পুরনো কাসুন্দির। হঠাৎ করেই নেটদুনিয়ায় ভাইরাল হল আমির খানের (Aamir Khan) এক পুরনো সাক্ষাৎকার। যেখানে দেশের পরিস্থিতি নিয়ে অসহিষ্ণুতার প্রসঙ্গ তুলেছিলেন আমির। এমনকী, আমির সেই সময় বলেছিলেন, তাঁর ও পরিবারের এদেশে থাকতে ভয় করে! এই মন্তব্য করায় তুমুল সমালোচনার মুখেও পড়েছিলেন আমির। সেই পুরনো সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলেই ‘লাল সিং চাড্ডা’ বয়কটের ডাক দিয়েছে নেটিজেনদের একাংশ।

[আরও পড়ুন: ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুটের জেরে আরও বিপাকে! রণবীরের বাড়িতে মুম্বই পুলিশ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.