প্রতারণার শিকার কাপুর পরিবারের পুত্রবধূ! বিনা অনুমতিতেই ‘শত্রুদেশ’ পাকিস্তানের পোশাক প্রস্তুত ব্র্যান্ডের অফিসিয়াল সাইটে আলিয়ার মুখ। সোশাল মিডিয়ায় বলি ডিভার ছবি ছড়িয়ে পড়তেই শোরগোল। কৃত্রিম বুদ্ধামত্তার ব্যবহারে পাকিস্তানি পোশাক ব্র্যান্ডে আলিয়ার (Alia Bhatt) ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে। পহেলগাঁও কাণ্ডের পরই পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে ভারত। এরপরও আলিয়া পাকিস্তানি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছন কিনা সেই প্রশ্নে সরগরম সমাজমাধ্যম। তবে মনোযোগ সহকারে ছবিগুলি দেখলে বোঝা যাচ্ছে এআইয়ের কামাল।
কৃত্রিম বুদ্ধামত্তার সাহায্যেই রংবে রঙের পোশাকে বিভিন্ন লুকে আলিয়ার ছবি শেয়ার করা হয়েছে। আবার ক্যাপশনে লেখা, ‘আলিয়াও যদি এই ছবিগুলো দেখেন তাহলে আমাদের সিল্কের সম্ভারে মন ভরে যাবে। রং আপনার পছন্দ মতো কাস্টোমাইজড করার সুযোগ পাবেন। তাই দেরি না করে আজই অর্ডার করুন।’ এই পোস্ট আলিয়ার অনুগামীদের নজরে আসতেই রেগে কাঁই। পাকিস্তানের পোশাক প্রস্তুত ব্র্যান্ড কেন অভিনেত্রীর ছবি ব্যবহার করবেন সেই প্রশ্নে সরব হয়েছে।
আরও পড়ুন:
View this post on Instagram
এক ভক্তের দাবি, ‘আলিয়ার নজরে এলে নিশ্চয়ই সঠিক পদক্ষেপ নেবেন।’ সঙ্গে সঙ্গেই ব্র্যান্ডের তরফে পালটা উত্তর, ‘না, আলিয়া কখনই এমন কিছু করবেন না।’ অপর এক অনুরাগীর প্রশ্ন, ‘আলিয়া এই ব্র্যান্ডের শুট প্রসঙ্গে অবগত?’ সেই পোস্টেও ব্র্যান্ডের তরফে হেঁয়ালি করে বলা হয়েছে, ‘দয়া করে পোস্টগুলো ভাইরাল করে দিন। তাহলে আলিয়ার নজরে আসবে।’ আলিয়ার এআই ছবি দেখে ভক্তরা যতই ক্ষোভ উগরে দিচ্ছেন পাকিস্তানের ওই পোশাক প্রস্তুত সংস্থার ‘দুষ্টুমি’ ততই যেন বেড়ে যাচ্ছে।
View this post on Instagram
এক ব্যক্তি লিখেছেন, ‘আমি এখুনি এই ছবিগুলো আলিয়াকে পাঠাচ্ছি।’ ব্র্যান্ডের তরফে প্রত্যুত্তর, ‘আমাদের কাছে তো অরিজিনাল প্রোডাক্ট রয়েছে।’ এআই ছবির ব্যবহারে নিম্নমানের মার্কেটিংয়ের অভিযোগও তুলেছেন এক নেটানাগরিক। সেখানেও চুপ থাকেনি সংস্থা, বরং সংস্থার তরফে ফের মজার উত্তর, ‘হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তবে আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্টও আছে।’
পাকিস্তানের পোশাক প্রস্তুত ব্র্যান্ডের অফিসিয়াল সাইটে আলিয়ার মুখ। কৃত্রিম বুদ্ধামত্তার সাহায্যেই রংবে রঙের পোশাকে বিভিন্ন লুকে আলিয়ার ছবি শেয়ার করা হয়েছে। আবার ক্যাপশনে লেখা, ‘আলিয়াও যদি এই ছবিগুলো দেখেন তাহলে আমাদের সিল্কের সম্ভারে মন ভরে যাবে।’
বিভিন্ন অনুষ্ঠানে আলিয়ার লুকের উপর পাক সংস্থা তাঁদের ব্র্যান্ডের পোশাক ব্যাবহার করেছে। যেমন লরিয়েল প্যারিসের ব়্যাম্পে হাঁটা থেকে মিলান ফ্যাশন উইকের ছবি এমনকী পোশাকশিল্পী সব্যসাচীর ফটোশুটের মুহূর্তকেও ব্যবহার করা হয়েছে। প্রসঙ্গত, বলিউের বহু তারকা নিজেদের ভাবমূ্তি রক্ষার স্বার্থে আইনের দ্বারস্থ হয়েছেন। বিনা অনুমতিতে যাতে কেউ তাঁদের ব্যক্তিগত ছবি বা মুহূর্ত কিংবা কণ্ঠ নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারেন সেই ব্যবস্থাই করেছেন। অভিষেক বচ্চন থেকে ঐশ্বর্য রাই বচ্চন সহ বহু তারকাই এই পদক্ষেপ গ্রহণ করেছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আপনি কি রোবট’, চেনা প্রশ্ন আর করবে না গুগল! এবার এই পন্থায় মানুষ চিনবে টেক জায়ান্ট
-
ইরানের উপর চাপানো তৈল নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের! এবার ভারতে সস্তা হবে তেল?
-
একাধিক ভোটার কার্ড! জামিন অযোগ্য পরোয়ানায় গ্রেপ্তার হতে পারেন প্রকাশ রাজ
-
ভরদুপুরে মুহুর্মুহু বাজ, মুষলধারায় বৃষ্টি কলকাতায়, একাধিক রাস্তায় গাছ ভেঙে বিপত্তি
-
চিকুনগুনিয়ার অব্যর্থ ওষুধ গোমূত্র! চাঞ্চল্যকর দাবি আইআইটি রুরকির গবেষকদের, তুঙ্গে বিতর্ক