Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
মুখোশ

ত্রিকোণ সম্পর্কের জেরে কিডন্যাপ, প্রকাশ্যে পায়েলের রহস্যমোড়া ‘মুখোশ’-এর ট্রেলার

দেখে নিন ট্রেলার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৩, ২০১৯, ১৯:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৩, ২০১৯, ১৯:৩৩

options
link
ত্রিকোণ সম্পর্কের জেরে কিডন্যাপ, প্রকাশ্যে পায়েলের রহস্যমোড়া ‘মুখোশ’-এর ট্রেলার zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ‘মুখোশ’-এর টিজার। টিজারেই মুখোশের আড়ালে সাড়া ফেলে দিয়েছিলেন ভিন্নরূপী পায়েল। নেপথ্যে পরিচালক অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়। এবার ট্রেলার মুক্তির পর সেই উন্মাদনার পারদ যেন চড়ল আরও। কারণ, থ্রিলার ঘরানার এই ছবিতে এক মহিলা চরিত্রের নানান দিক তুলে ধরতে চলেছেন পায়েল সরকার।

আধো ঘুমে আচ্ছন্ন শহর। রাত বাড়ছে। একে একে আলো নিভছে উঁচু তলার বিল্ডিংগুলোর। ক্রমশ গতিবিধি কমছে শহরের। ফাঁকা থানাতে হন্তদন্ত হয়ে আসেন এক আগন্তুক। রাতের শহরে সেই থানাও যেন কিছুটা ঝিমিয়ে রয়েছে। থানায় আসা সেই মহিলার অভিযোগ, তাঁর দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিডন্যাপ করা হয়েছে তাঁর দিদিকে। অভিযোগের তীর পরিবারেরই কারও দিকে। এতক্ষণ অবধি সবই ঠিক ছিল। বাদ সাধল মহিলার দাবি করা অভিযুক্তের নাম প্রকাশ্যে আসতেই। থানায় কর্তব্যরত পুলিশ আধিকারিকরা চমকে উঠলেন সেই নাম শুনে। সম্পর্কে থানায় অভিযোগ দায়ের করতে আসা ওই মহিলার জামাইবাবু তিনি। শহরের বিরাট শিল্পপতি। রাজনীতির ময়দানেও বেশ প্রভাবশালী। সেরকম ডাকসাইটে ব্যক্তির দিকেই তাঁর দিদিকে কিডন্যাপ করার অভিযোগ তুললেন। ঠিক এভাবেই শুরু হয়েছে ‘মুখোশ’-এর গল্প। পরতে পরতে রহস্য। অন্যদিকে, ট্রেলারে মিলল এক বিবাহ বহির্ভূত সম্পর্কের আভাস। সেই শিল্পপতির সঙ্গেই ত্রিকোণ সম্পর্কে জড়িয়েছেন পায়েল। তারপর?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মহিলা বিক্ষোভকারীদের গায়ে হাত তুলেছেন পুরুষ উর্দিধারীরা, অভিযোগ আটক বিজেপি নেত্রী রিমঝিমের ]

খানিকটা ধূসর ছোঁয়াও রয়েছে পায়েলের চরিত্রে। মুখোশের আড়ালে পায়েলের চরিত্রটি যে সত্যিই রহস্যময়ী, তার ইঙ্গিত মিলল ট্রেলারেই। তা পামেলা সত্যি বলছেন না মিথ্যা? কতটাই বা যুক্তিযুক্ত তাঁর অভিযোগ? সেই গল্প বলবে ‘মুখোশ’। বিশিষ্ট শিল্পপতির চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত। পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়। এছাড়াও ‘মুখোশ’-এ অভিনয় করেছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং নবাগতা অমৃতা হালদার। পরিচালক অর্ঘ্যদীপের ৩ নম্বর ছবি। ক্যামেরার নেপথ্যে কান চলচ্চিত্র উৎসবে সম্মানিত সিনেমাটোগ্রাফার মধুরা পালিত। চিত্রনাট্য লিখেছেন অভীক ও সুজয়নীল। সম্পাদনায় অনির্বাণ মাইতি। ‘মুখোশ’-এর আড়ালে লুকিয়ে থাকা আসল অপরাধী কে? প্রকাশ্যে আসবে ডিসেম্বরে। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: মু্ম্বইতে কেটি পেরি, জ্যাকলিনের সঙ্গে ঘুরে স্ট্রিট ফুড চেখে দেখবেন পপ গায়িকা]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.