সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অযোধ্যায় সাজসাজ রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ওই দিনই নবনির্মিত মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। একদিকে যখন রামন্দিরের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত অযোধ্যা, তখনই সোশাল মিডিয়ায় ভাইরাল হল রামলালার ভজন। সঙ্গীতশিল্পী স্বাতী মিশ্রার গাওয়া এই ভজন দারুণ জনপ্রিয় হয়েছে নেটপাড়ায়।
স্বাতীর এই ভজন শুনেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। গান শুনে শিল্পীর প্রশংসায় পঞ্চমুখ মোদি। এক্স হ্যান্ডেলে টুইট করে মোদি লিখলেন, ”স্বাতীর গাওয়া রামলালার আগমণের এই গান আমাকে মন্ত্রমুগ্ধ করে। স্বাতীকে শুভেচ্ছাকে এই গানের জন্য।”
श्री राम लला के स्वागत में स्वाति मिश्रा जी का भक्ति से भरा यह भजन मंत्रमुग्ध करने वाला है…#ShriRamBhajanhttps://t.co/g2u1RhPpqO
— Narendra Modi (@narendramodi) January 3, 2024
প্রসঙ্গত, ট্রাস্টের তরফে প্রধান সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, ২২ জানুয়ারি দুপুর ১২টা বেজে ২০ মিনিট নাগাদ হবে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। সাংবাদিকদের রাই বলেন, “প্রাণ প্রতিষ্ঠা হবে ১২টা বেজে ২০ মিনিট নাগাদ। এর পর সকলে আরতি করবেন। আরতি শেষে প্রসাদ বিতরণ হবে। সূর্যাস্তের পর সন্ধেবেলায় হবে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান।”
[আরও পড়ুন: ‘মুসলিম হয়ে…’, শাহরুখ খানকে খুন করে ফেলতেন স্ত্রী গৌরীর ভাই! কেন এই বিদ্বেষ?]
২২ জানুয়ারি অযোধ্যায় দেশের অধিকাংশ সাধু-সন্তদের তো বটেই, আমন্ত্রণ জানানো হয়েছে রাজনীতি-খেলা-বিনোদন… প্রায় সব জগতের বিশিষ্ট ব্যক্তিদের। ট্রাস্টের সদস্যরা জানিয়েছেন, আগত রাম ভক্তদের থাকার জন্য অযোধ্যায় একটি তাঁবু শহর তৈরি করা হবে। এছাড়া তীর্থক্ষেত্রপুরমে, ভক্তদের জন্য ছয়টি টিউবওয়েল, রান্নাঘর এবং একটি দশ শয্যার হাসপাতাল স্থাপন করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ১৫০ জন চিকিৎসক এই অস্থায়ী হাসপাতালে পরিষেবা দেবেন।
[আরও পড়ুন: বাবা ব্যস্ত হানিমুনে, এদিকে আরবাজপুত্র আরহান মজে রবিনা ট্যান্ডনকন্যায়, কোণঠাসা মালাইকা?]
সর্বশেষ খবর
-
‘পথভ্রষ্ট’ হতে পারে বায়ুসেনার বিমান! শ্রীভূমি থেকে শিক্ষা নিয়ে পানাগড়ে নিষিদ্ধ লেজার শো
-
আলুর দমে ছোলার ডাল! এই নিরামিষ রেসিপি মেনে বানালে চেটেপুটে খাবে ছোট বড় সক্কলে
-
মার্কিন অস্ত্রেই সৌদি ‘বধ’ হাউথির! সাহায্যে অপারগ জানালো আমেরিকা, পিঠটান মুসলিম ন্যাটোর
-
রণজয়ের সঙ্গে প্রেম-গুঞ্জনের মাঝেই অভিকার আঙুলে হিরের আংটি! গোপনেই বাগদান?
-
তিন বছর পর ভারতে ফিরছে আইপিএল নিলাম, বিয়ের জন্য আটকে স্থান-দিনক্ষণ ঘোষণা!