Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৯ জুলাই ২০২৬
জায়রা ওয়াসিম

জায়রাই আসল ‘ভিলেন’! প্রিয়াঙ্কা-ফারহানের মধ্যে বাঁধাল দ্বন্দ্ব

কী বললেন জায়রা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০১৯, ১৫:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০১৯, ১৫:২৬

options
link
জায়রাই আসল ‘ভিলেন’! প্রিয়াঙ্কা-ফারহানের মধ্যে বাঁধাল দ্বন্দ্ব zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  জায়রাকে বাঁচাতে লড়াই শুরু করেছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং ফারহান আখতার! সে কী! দিন দুয়েক আগেই অবশ্য টরোন্টো ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে নেটিজেনদের রোষানলে পড়েছিলেন জায়রা। প্রিয়াঙ্কার শেয়ার করা ছবি ঘিরে তোলপাড় হয়েছিল নেটদুনিয়া। যেখানে জায়রা এবং প্রিয়াঙ্কার পাশে ছিলেন ফারহানও। তাহলে, জায়রা ওয়াসিমের জন্যই কি ঝামেলা বাঁধল দুই অভিনেতার মধ্যে?

[আরও পড়ুন: ‘গুমনামি’ ঘিরে নয়া বিতর্ক, সৃজিতকে ‘সুযোগসন্ধানী’ আখ্যা বসু পরিবারের ]

আজ্ঞে না, ‘রিয়েল লাইফ’ নয়, বরং ‘রিল লাইফ’-এ জায়রাকে ঘিরে ঝামেলার সূত্রপাত হয়েছে প্রিয়াঙ্কা-ফারহানের মধ্যে। আরেকটু পরিষ্কার করে বললে, তাঁদের আগামী ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এ প্রিয়াঙ্কা-ফারহানের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন জায়রা। আর সেই মেয়েকে নিয়েই তাঁদের মধ্যে যত অশান্তি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মঙ্গলবার মুক্তি পেল ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির ট্রেলার। আর সেখানেই এক দৃশ্যে জায়রা ওয়াসিমকে বলতে শোনা গিয়েছে, “আমিই হয়তো বিশ্বের সেরা ভিলেন।” জায়রাকে আসলে আয়েষা নামে একটি মেয়ের চরিত্রে দেখা যাবে, যে কি না পালমোনারি ফাইব্রোসিস রোগে আক্রান্ত। দিল্লির মেয়ে আয়েষা চৌধুরি। ১৩ বছর বয়সে এই দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। ফুসফুসের এই রোগে রোগী বড়জোর ৩ থেকে ৫ বছর বাঁচে। আয়েষা সেই যুদ্ধ চালিয়েছিল ছ’বছর। আর এই ছ’বছরে সে অজস্র হাল ছেড়ে দেওয়া মানুষকে মূলস্রোতে ফেরার অনুপ্রেরণা জুগিয়েছিল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মঞ্চ ইঙ্ক কনফারেন্স, টেড টক, এমনকী টেড এক্সেও বক্তব্য রেখেছিল একরত্তি এই মেয়েটা। পরে বইও প্রকাশ করে সে। ঠিক এই চরিত্রটিতেই অভিনয় করেছেন জায়রা।

[আরও পড়ুন: ‘গুমনামি’ ঘিরে নয়া বিতর্ক, সৃজিতকে ‘সুযোগসন্ধানী’ আখ্যা বসু পরিবারের ]

আয়েষার ছ’বছরের এই লড়াইয়ে তার বাবা-মায়ের যুদ্ধও কম ছিল না। আর এই অনুপ্রেরণামূলক মা-বাবার লড়াইটা পর্দায় যে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন প্রিয়াঙ্কা ও ফারহান, ট্রেলারের ঝলকই তার প্রমাণ। প্রিয়াঙ্কা ও ফারহানের দুষ্টু-মিষ্টি রসায়ন, সম্পর্কের ওঠাপড়া, আবেগ, মান-অভিমান সবই রয়েছে ছবিতে। বেশকিছু খোলামেলা সংলাপও মধ্যে ব্যবহৃত হয়েছে।

দেখে নিন ট্রেলার

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.