Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬
Dev

অবশেষে ফ্লোরে ‘রঘু ডাকাত’, কবে থেকে শুরু দেবের নতুন ছবির শুটিং?

আগামী বছর পুজোয় মুক্তি পেতে পারে এই ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৩, ১৯:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৩, ১৯:৩৬

options
link
অবশেষে ফ্লোরে ‘রঘু ডাকাত’, কবে থেকে শুরু দেবের নতুন ছবির শুটিং? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিন ধরেই টালবাহানা। ছবির ঘোষণা হয়েও, নানা কারণে ছবির শুটিং শুরুই হচ্ছিল না। এরই মাঝে মুক্তি পেয়ে গেল পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘বগলা মামা যুগ যুগ জিও’। ছবিটি বক্স অফিসে তেমন ব্যবসা না করলেও, প্রশংসা পেয়েছে। আর ঠিক এরই মাঝে খবরে এল অবশেষে শুরু হতে চলেছে পরিচালকের ‘রঘু ডাকাত’! যার নামভূমিকায় রয়েছেন দেব।

বহুদিন আগেই প্রকাশ্যে এসেছিল ‘রঘু ডাকাত’ অবতারে দেবের লুক। হইচই পড়ে গিয়েছিল ইন্ডাস্ট্রিতে। তবে তার পরেই যেন খবরের ভিড়ে অজানা কারণে ধামাচাপা পড়ে গেল এই ‘রঘু ডাকাত’। টলিপাড়ার সূত্র বলছে, সব প্রস্তুতি শেষ। আগামী বছরের এপ্রিল মাস থেকেই নাকি শুরু হবে দেবে ‘রঘু ডাকাত’। এরই মাঝে আবার খবর, সৃজিতের যে ছবিতে দেব, রুক্মিণী, পরম, স্বস্তিকা রয়েছেন, তার শুটিং শুরু হবে আগামী বছরের প্রথম দিকে। পর পর যে বিগ বাজেট ছবি নিয়ে দেব ব্যস্ত হয়ে পড়ছেন তা কিন্তু বোঝাই যাচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

[আরও পড়ুন: ‘ডন ৩’র পর আবারও শাহরুখকে সরালেন রণবীর সিং! এবার কোন সিনেমায়?]

দুবছর আগে রঘু ডাকাত ছবির ফার্স্টলুক শেয়ার করে দেব লিখেছিলেন, ‘আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার এই পুণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন – নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রঘু ডাকাত’।

বাংলার ডাকাত নিয়ে যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা রঘু ডাকাতের রোমাঞ্চকর গল্পের কথা প্রায় সবাই জানেন। যে রঘু ডাকাতের দাপটে ইংরেজদের বুক কেঁপে উঠত, সেই রঘুর ইংরেজদের প্রতি বিদ্রোহও বাংলার লোককথায় স্থান পায়। লোককথা অনুয়ায়ী, হুগলি জেলার মগরায় বাসুদেবপুর গ্রামে ছিল রঘু ডাকাতের আস্তানা। সেখানেই নাকি একসময় প্রতিষ্ঠিত ছিল এক কালীমন্দির। নাম ডাকাতে কালী। পরে সেই মন্দির ‘রঘু ডাকাতের মন্দির’ হিসেবেও বিখ্যাত হয়। তিনি কিন্তু সাধারণ মানুষের কাছে ডাকাত নয়, ছিলেন বাংলার রবিনহুড। ধনীদের থেকে ধন ডাকাতি করে, তা দিয়ে সেবা করতেন সাধারণের। মেয়েদেরকে অগাধ সম্মান করতেন তিনি। এমনই এক জ্বলন্ত ও বিদ্রোহী চরিত্রকে বড়পর্দায় এবার নিয়ে আসছেন দেব ও পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: রণবীরের ‘অ্যানিম্যাল’ ঝড়ে কী হাল ভিকির ‘স্যাম বাহাদুর’-এর? আয় ১০০ কোটি ছুঁতে পারল? ]

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.