Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Rahul Priyanka Shohoj

রং মিলান্তি! ছেলে সহজকে পাশে নিয়ে দোলের শুভেচ্ছা জানালেন রাহুল-প্রিয়াঙ্কা

সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন রাহুল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৩, ১৫:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৩, ১৫:৩৭

options
link
রং মিলান্তি! ছেলে সহজকে পাশে নিয়ে দোলের শুভেচ্ছা জানালেন রাহুল-প্রিয়াঙ্কা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোলের দিনটা ছেলে সহজের সঙ্গে কাটালেন রাহুল বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) ও প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। হাসিমুখেই দিলেন ক্যামেরার সামনে পোজ। সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করেছেন রাহুল। জানিয়েছেন রং উৎসবের শুভেচ্ছা।

Rahul-Priyanka-Shohoj

Advertisement

“আমাদের পক্ষ থেকে সব্বাইকে হোলির শুভেচ্ছা”, এই ক্যাপশন দিয়েই ছবিটি পোস্ট রাহুল। ছবিতে সাদা চুড়িদার পরে রয়েছেন প্রিয়াঙ্কা। রাহুল ও সহজের পরনে সাদা শার্ট। তিনজনেরই চোখে রঙিন চশমা আর পরনের পোশাকে রঙের ছোঁয়া।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rahul Arunoday Banerjee (@rahularunodaybanerjee)

[আরও পড়ুন: গালে গাল ঠেকিয়ে আবিরকে রং মাখালেন ঋতাভরী, ভালবাসায় রঙিন ‘ফাটাফাটি’র নয়া ভিডিও]

একসময়ে পরিচালক রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে জুটি বেঁধে ঝড় তুলেছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা। শুধু সিনেমায় নয়, বাস্তবেও প্রেমে পড়েন প্রিয়াঙ্কা ও রাহুল। বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই তারকা। তাঁদের জীবনে আসে একমাত্র সন্তান সহজ। কিন্তু হঠাৎই প্রিয়াঙ্কা, রাহুলের সুখের সংসারে অশান্তি। বিচ্ছেদের পথ বেছে নেন তাঁরা।

তবে এসবকে আর এখন মনে রাখতে চান না প্রিয়াঙ্কা বা রাহুল কেউই। বরং, নিখাদ বন্ধুত্বকেই বেছে নিয়েছেন দুই তারকা। আর তার মাঝখানে ছোট্ট সহজ। রাহুলের পরিচালনাতেই সহজ অভিনয় করছে ‘কলকাতা ৯৬’ ছবিতে।

[আরও পড়ুন: দোলের দিন সকাল থেকে তুঙ্গে ভাংয়ের চাহিদা, খদ্দেরের আবদারে কী জানাল Zomato?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.